
রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সক্রিয় কর্মী খাগড়াছড়ি সদর থানার কলাবাগান এলাকার আব্দুল আজিজ খন্দকার এর ছেলে ইকবাল খন্দকার (৪২)কে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গতকাল ১৮ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার দুপুর ২টা ২৫ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন জসিমউদ্দিন এলাকায় হোন্ডা মোবাইল-৯১ ডিউটি চলাকালীন জসিমউদ্দিন-রাজলক্ষ্মীর মাঝামাঝি প্রিমিয়াম ব্যাংকের গলিতে সন্দেহজনকভাবে ওয়াকিটকি নিয়ে ঘোরাফেরা করার সময় তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল এলোমেলো তথ্য প্রদান করে। পরে সে তার প্রকৃত নাম-ঠিকানা প্রকাশ করে। তার পিতা স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান বলে জানায় সে। নিজেও নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী বলে স্বীকার করে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, নিজ এলাকায় বিভিন্ন অপরাধ করে সে ঢাকায় আত্মগোপনে ছিল।সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত ইকবাল খন্দকারের বিরুদ্ধে খাগড়াছড়িতে একাধিক মামলা রয়েছে।খাগড়াছড়ি সদর থানার এফআইআর নং-৩, তারিখ- ১৫ আগস্ট, ২০২৪; জিআর নং-৮৫, ধারা- ১৪৩/১৪৭/১৪৮/ ৩২৩/৩২৫/ ৩০৭/৩৮৫/৪২৭/৪৪৭/৪৪৮/৪৩৬/৩৭৯/৩৮০/৫০৬/১১৪/৩৪, পেনাল কোড।পানছড়ি থানার এফআইআর নং-১, তারিখ- ৬ অক্টোবর, ২০২৪; জিআর নং-৪১, ধারা- ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৫/৩৮৫/৩৮৬/১১৪/৫০৬/৩৪, পেনাল কোড। এই মামলায় চার্জশিট নং-৩৩, তারিখ- ৩০ নভেম্বর, ২০২৫।
পানছড়ি থানার এফআইআর নং-১, তারিখ- ৩ সেপ্টেম্বর, ২০২৪; ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬/১১৪, পেনাল কোড।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খালিদ মুনসুর
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৩০ |
| সূর্যোদয় | ভোর ৬:৪৬ |
| যোহর | দুপুর ১২:৫৩ |
| আছর | বিকাল ৪:১৯ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৫৯ |
| এশা | রাত ৮:১৫ |