আজ | | | |

শিরোনাম :

মাদকমুক্ত ও আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় শিশুর প্রথম শিক্ষক মা এবং সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: সাচিং প্রু বাসযোগ্য নগরী গড়াই এখন মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ইশরাক ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ভোলায় ইলিশা বায়োগ্যাস পল্লীর শুভ উদ্বোধন যুবদল উত্তরের পর এবার ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা বঙ্গভবনে প্রথমবারের মতো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় এবং কাদের নিয়ে গঠন করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে:একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ২ হাজার ৩৬ জন হাসপাতালে ভর্তি

মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; বিএনপি নেতা আমিনুল হক

এ খালেক চ্যারিটি ফাউন্ডেশনের আয়োজনে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠানে-

প্রকাশ: 19 April, 2025 1:19 pm

নিজস্ব প্রতিবেদক: “মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা” রাজধানীর মিরপুরে এক সংবর্ধনা অনুষ্ঠানে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

আজ শনিবার সকালে মিরপুর গার্লস আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে দেশ ও মানবতার কল্যাণে কাজ করা “এ খালেক চ্যারিটি ফাউন্ডেশনে”র আয়োজনে ছয় শতাধিক এইচএসসি/সমমান পরীক্ষায় A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এসময় আমিনুল হক বলেন, শিক্ষার্থীরা দেশের সম্পদ। ভবিষ্যৎ সুন্দর সমাজ ও মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার হচ্ছেন শিক্ষার্থীরা, যাদেরকে আজ সংবর্ধনা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, গত ১৭ বছর আমরা যে স্বৈরাচার মুক্ত আন্দোলন করেছি, সর্বশেষ আপনারা শিক্ষার্থীরাও আমাদের মাঝে সেই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে রাজপথে এসেছেন এবং স্বৈরাচার মুক্ত করতে সহযোগিতা করেছেন। নতুন বাংলাদেশ গড়ায় আপনাদের ভূমিকা অপরিসীম।

বিএনপি নেতা আমিনুল হক বলেন, বিএনপি শিক্ষা ব্যবস্হাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। গত ১৭ বছরে স্বৈরাচার সরকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্হাকে ধ্বংস করে ফেলেছে। তারা আমাদের শিশুদের বিকৃত ইতিহাস শিখিয়েছে।
বিএনপি ক্ষমতায় গেলে সঠিক ইতিহাস তুলে ধরার মাধ্যমে বিকৃত ইতিহাস দূর করবে।

বিএনপি ক্ষমতায় আসলে স্বাস্থ্য ব্যবস্হাকে সার্বজনীন করা হবে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, যেখানে ধনী গরীব প্রত্যকে সমানভাবে পরিপূর্ণ ভাবে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারবে।

আওয়ামী স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে তারা ২৫ হাজার ভূয়া মুক্তিযুদ্ধাকে টাকার বিনিময়ে সনদ দিয়েছিল উল্লেখ করে আমিনুল হক বলেন, স্বাধীনতার ৫৩ বছরে যাদের বয়স ৫০ বছর ছিল, তারাও মুক্তিযুদ্ধা হয়ে গেছে। এমনকি মুক্তিযুদ্ধা মন্ত্রী আকম মোজাম্মেল হক তিনিও একজন ভূয়া মুক্তিযুদ্ধা ছিলেন।

এ সময় বিএনপি নেতা আমিনুল হক সংবর্ধনা নেওয়া মেধাবী শিক্ষার্থীদের কাছে নতুন ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করার আহ্বান জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে “এ খালেক চ্যারিটি ফাউন্ডেশনের” চেয়ারম্যান আব্দুল খালেক সভাপতিত্ব করেন। সভাপতির বক্তব্যে ফাউন্ডেশনটির চেয়ারম্যান আব্দুল খালেক বলেন- আপনারা যারা সংবর্ধনা নিচ্ছেন তারা প্রত্যেকে অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। আপনাদের কাছে দেশের মানুষ অনেক কিছু প্রত্যাশা করে। আপনারা দেশ ও দেশের কল্যাণে কাজ করে যাবেন। আমাদের এ খালেক চ্যারিটি ফাউন্ডেশন সব সময় ভালো কাজের সাথে আছে থাকবে। আমরা প্রত্যাশা করি সামনের দিনগুলোতে আপনারা আরো ভালো ফলাফলের মাধ্যমে দেশের জন্য নিজেদের তৈরি করবেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন, মিরপুর গার্লস আইডিয়াল কলেজের সভাপতি ড. মোহাম্মদ রবিউল ইসলাম, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহাবুবুর রহমান স্নিগ্ধ ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর গার্লস আইডিয়াল কলেজের শিক্ষক প্রতিনিধি প্রফেসর ড. রহিস উদ্দিন ভূঁইয়া, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক মাহাবুব আলম মন্টু এবং পল্লবী থানা ৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম নজু, আদর্শ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মোরশেদ আলম চৌধুরী প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

রাজধানী রাজনীতি শিক্ষাঙ্গন/ক্যাম্পাস

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    মাদকমুক্ত ও আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় শিশুর প্রথম শিক্ষক মা এবং সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: সাচিং প্রু

    বাসযোগ্য নগরী গড়াই এখন মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ইশরাক

    দৃষ্টিপাত: প্রধানমন্ত্রী, সরকার ও বিএনপিকে অজনপ্রিয় করে তোলার এক অতি সূক্ষ্ম কাজ চলছে এবং দ্রুততার সঙ্গে—ব‍্যারিস্টার আবু সায়েম

    ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় প্রক্সি জালিয়াতি ধরল কর্তৃপক্ষ: ভুয়া প্রার্থীকে পুলিশে সোপর্দ, আইনানুগ ব্যবস্থা গ্রহণ

    ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    সারাদেশে ইয়াবার নামে বিক্রি হচ্ছে “মায়াবড়ি” ইয়াবা খাবি খা, মারা যাবি যা,,,,

    নগর বদলের প্রতিশ্রুতির আগে বদলাক প্রচারের সংস্কৃতি

    ঢাকা বিমানবন্দরে তিনটি পৃথক অভিযানে ৭৮১.৩ গ্রাম স্বর্ণালংকার,মোবাইল,ল্যাপটপ ও সিগারেটসহ ৭ জন আটক করেছে এয়ারপোর্ট এপিবিএন

    খেলাধুলার মাধ্যমে একটি সুন্দর দেশ গঠন করা সম্ভব: দিনাজপুরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    তরুণদের জন্য নেয়া সরকারের উদ্যোগ বাস্তবায়িত হলে বেকারত্ব থাকবে না: ইউজিসি সদস্য ড. মামুন

    দলের ভরাডুবির মাঝে বাংলাদেশী দুই ফুটবলারের নাইট ক্লাবের ছবি ভাইরাল! নিবেদন নিয়ে প্রশ্ন

    প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

    ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    খেলাকে পেশা হিসেবে গ্রহণের বার্তা দিলেন ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু

    হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের গভীর কৃতজ্ঞতা

    জনগণের সম্পৃক্ততা নিশ্চিতকরণে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

    ‘প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’ –যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ভোলায় ইলিশা বায়োগ্যাস পল্লীর শুভ উদ্বোধন

    স্টুডেন্টস ফর সভরেন্টি’র গোলটেবিলে বক্তারা: চট্টগ্রাম বন্দরের এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দিলে বছরে আর্থিক ক্ষতি হবে ৯২ মিলিয়ন ডলার

    এবার সদ্য বিলুপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য হাফিজুর রহমান শুভ্র সহ মিরপুরের তিন নেতাকে বহিস্কার

    যুবদল উত্তরের পর এবার ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

    ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

    সামাজিক অপরাধ ও পারিবারিক সহিংসতার মূল উৎস মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে: হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    বিএনপিকে জনগণের কাছে বিভ্রান্ত ও হেয় করতে চক্রান্ত করে কৃত্রিম সারের সংকট সৃষ্টি করা হয়েছে-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ৪৮ (আটচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট‘সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গেপ্রফতার করেছে এসআরবি কুষ্টিয়া

    দেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি : ইউজিসি সদস্য ড. মামুন

    বঙ্গভবনে প্রথমবারের মতো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় এবং কাদের নিয়ে গঠন করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ

    উত্তরায় প্রায় ৮ লক্ষ টাকা মূল্যর ২৬২০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১


    • সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৩৬
      সূর্যোদয়ভোর ৬:৫১
      যোহরদুপুর ১২:৪৭
      আছরবিকাল ৪:১০
      মাগরিবসন্ধ্যা ৬:৪২
      এশা রাত ৭:৫৭
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।