আজ শনিবার | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |২৫শে রমজান, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৭:১৬

শিরোনাম :

মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন করেন সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন পবিত্র কোরান তেলোয়াত এর মধ্যে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে ‘আজ থেকে স্পিকার আর কোনো দলের নন, তিনি পুরো সংসদের অভিভাবক : প্রথম অধিবেশনে শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৯৭১ সালের ঐতিহাসিক মুক্তিযুদ্ধ ছিল মূলত গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে (বীর বিক্রম) সভাপতি করে সংসদের বিশেষ স্থায়ী কমিটি গঠন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির-এর সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন সৌজন্য সাক্ষাৎ সরকারের দুটি মন্ত্রণালয়ের দপ্তর বণ্টন- মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন চায় বিএনপি এবং তাদের যুগপৎ আন্দোলনের সঙ্গী দল ও জোট

প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৫ ৫:৪৪ অপরাহ্ণ

ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন চায় বিএনপি এবং তাদের যুগপৎ আন্দোলনের সঙ্গী দল ও জোট। এ সময়ে নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দেয়ার জন্য বিএনপিকে বার্তা দেয়া হয়েছে। এই ইস্যুতে এপ্রিল কিংবা মে মাস থেকে যার যার অবস্থান থেকে দলীয় কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া যুগপৎভাবেও কর্মসূচি দেয়ার চিন্তা করা হচ্ছে। তবে এখনই বড় কর্মসূচিতে নয়, নির্বাচনের ইস্যুতে জনমত গঠনে সভা, সমাবেশ এবং গণসংযোগসহ জনসম্পৃক্তামূলক কর্মসূচির কথা ভাবা হচ্ছে। শনিবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি’র লিয়াজোঁ কমিটির সঙ্গে সমমনাদের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে। বিকাল ৩টায় দিকে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বসে বিএনপি। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়। এতে বিএনপি’র পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান উপস্থিত ছিলেন। ওদিকে সন্ধ্যা ৭টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে বৈঠক করে বিএনপি’র লিয়াজোঁ কমিটি। এলডিপি’র মহাসচিব ড. রেদোয়ান আহমেদের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল এই বৈঠকে উপস্থিত ছিলেন।

বিএনপি ও সমমনা দলের দলীয় সূত্র জানায়, বিএনপি নির্বাচন ইস্যুতে সমমনাদের মতামত জানতে চেয়েছে। সেখানে সমমনা দলের নেতারা দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার কথা জানিয়েছেন। বলেন, তারা চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন চায়। এজন্য সরকারকে ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয়ার কথা বিএনপিকে জানান।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ডিসেম্বর থেকে জুনে নির্বাচনের কথা বলেছেন বলে বৈঠকে আলোনায় উঠে আসে। সেখানে নেতারা বলেন, আগামী বছর রমজানসহ প্রাকৃতিক দুর্যোগের কারণে নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ থাকবে না। নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ ডিসেম্বরই। এর আগে সরকারের নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা উচিত বলে নেতারা মতামত দেন। বলেন, সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না থাকার কারণে নির্বাচনের প্রস্তুতিসহ ভোট নিয়ে কোনো কাজ করা যাচ্ছে না। এ ছাড়া বৈঠকে সংস্কার এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের গণহত্যার বিচারের কথা আলোচনা হয়। সেখানে নেতারা বলেন, নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার এবং গণহত্যার বিচারের কার্যক্রম দৃশ্যমান করা ডিসেম্বরের মধ্যে সম্ভব।

বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, এর আগে একটি আলোচনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছিলেন যে, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। সম্প্রতি একদিন পত্রিকায় এসেছিল। কিছুক্ষণ পর সেটা বদলে যায়। উনারা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। এটাও বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মানে হলো, ডিসেম্বরে না এমন না। ডিসেম্বরেরও হতে পারে। কিন্তু আমরা বলেছি, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। আর ডিসেম্বরে নির্বাচন হবে, এটা ধরে নিয়ে একটা রোডম্যাপ ঘোষণা করা উচিত। কারণ এজন্য যা যা প্রস্তুতি দরকার, সেটা এরমধ্যে সম্পূর্ণ হয়ে যাবে বলে আমরা মনে করি।

জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, বিএনপি’র সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করার কথা পুনর্ব্যক্ত করেছেন। এটা ডিসেম্বরের মধ্যে করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমাদের জোর দাবি, ডিসেম্বরের মধ্যেই এই নির্বাচন করা সম্ভব। দেশবাসীর প্রত্যাশাও সেটাই। একইসঙ্গে অবিলম্বে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি।

১২ দলীয় জোটের পক্ষে বৈঠকে জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ এলডিপি’র চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায় ইসলামের মহাসচিব মুফতি গোলাম মুহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান নুরুল আমিন বেপারী, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মওলানা আবদুর করিম, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, পিএনপি’র চেয়ারম্যান ফিরোজ মো. লিটন এবং নয়া গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান আবদুল মান্নান উপস্থিত ছিলেন।

এক্সক্লুসিভ নির্বাচনী সংবাদ প্রধান খবর রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    মার্কিন হামলায় আগুনে জ্বলছে ইরানের খার্গ দ্বীপ ‘অরফান পার্ল’:দ্বীপটি দখলের বিবেচনায় যুক্তরাষ্ট্র

    ইরান যুদ্ধে অংশ নিতে ২,৫০০ জন মার্কিন স্থলসেনা ইতিমধ্যে যাত্রা শুরু করেছে

    মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন করেন

    সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন

    লালমনিরহাটে ত্রাণমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

    রাজধানীর কূর্মিটোলা ক্যাম্প এলাকায় বিশুদ্ধ পানির কল উদ্বোধন করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক

    এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    পবিত্র কোরান তেলোয়াত এর মধ্যে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে

    ‘আজ থেকে স্পিকার আর কোনো দলের নন, তিনি পুরো সংসদের অভিভাবক : প্রথম অধিবেশনে শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান

    ১৯৭১ সালের ঐতিহাসিক মুক্তিযুদ্ধ ছিল মূলত গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন

    মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে (বীর বিক্রম) সভাপতি করে সংসদের বিশেষ স্থায়ী কমিটি গঠন

    পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির-এর সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন সৌজন্য সাক্ষাৎ

    সরকারের দুটি মন্ত্রণালয়ের দপ্তর বণ্টন- মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

    মন্ত্রীত্ব পেলেন টাঙ্গাইলের আহমেদ আযম খান:এলাকায় আনন্দ মিছিল

    মরনব্যাধী বোনম্যারো ক্যান্সার আক্রান্ত সুমনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান

    ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সারাদেশে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামীকাল যে সংসদ অধিবেশন শুরু হবে, সেটি হবে জনগণের সংসদ:চিফ হুইপ

    মিথ্যা-গায়েবি মামলা করার সংস্কৃতি আমরা কমিয়ে এনেছি:আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

    ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    তরুণ প্রজন্মের চিন্তা-ভাবনা ও শক্তিকে কাজে লাগিয়ে একটি শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    শহীদ জিয়ার রুহের মাগফেরাত কামনায় রংপুর অঞ্চলের কৃষিবিদদের ইফতার ও দোয়া মাহফিল

    ভোটারদের হাতের আঙ্গুলের কালি এখনো শুকায়নি, ক্ষমতা গ্রহণের মাত্র ২১ দিনের মধ্যেই বাস্তবায়ন শুরু হলো বিএনপি’র

    আমরা সংবিধান মেনে চলছি এবং সামনেও সংবিধান মেনে চলার আশা রাখি-স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান

    প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে জাকাত ব্যবস্থাপনাকে কীভাবে আরও কার্যকর ও সুশৃঙ্খল করা যায় সেই সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন

    গুম, খুন ও জুলাই শহীদ-আহত পরিবারের সাথে ব্যতিক্রমী ইফতার করেছে শেকৃবি’র বৃহত্তর বগুড়া সমিতি

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যার প্রধান অভিযুক্তের সঙ্গে দেখা করতে কনস্যুলার এক্সেস চেয়েছে বাংলাদেশ

    দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন


    • শনিবার, ১৪ মার্চ, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৫৪
      সূর্যোদয়ভোর ৭:০৯
      যোহরদুপুর ১:০৮
      আছরবিকাল ৪:৩২
      মাগরিবসন্ধ্যা ৭:০৭
      এশা রাত ৮:২২
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।