আজ সোমবার | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:১৬

শিরোনাম :

জ্বালানি সংকট সমাধানে জাতীয় সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহ্‌দী আমিনের সাক্ষাৎ, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব প্রদান জনগণকে ক্ষমতায়ন ও তরুণদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে সরকার: উপদেষ্টা মাহদী আমিন হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছেই ,গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে — মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারী আসনে মনোনয়নপত্র বাছাইয়ে বিএনপি জোটের ৩৬ জন এবং স্বতন্ত্র জোটের একমাত্র প্রার্থীকে বৈধ ঘোষণা মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক প্রশ্নপত্র ফাঁস এবং গুজব রোধে সাইবার নজরদারি ও ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা জোরদার করা হয়েছে: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ক্রীড়া কূটনীতিতে নতুন দিগন্ত: চীনের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ করল বাংলাদেশ

১৯৭১ সালের ঐতিহাসিক মুক্তিযুদ্ধ ছিল মূলত গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম

ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

প্রকাশ: ১২ মার্চ, ২০২৬ ৬:০৮ অপরাহ্ণ
সংসদ ভবন: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আশা প্রকাশ করে বলেছেন, সরকার ও বিরোধী দল উভয় পক্ষ জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করবে এবং গঠনমূলক সংসদীয় চর্চার মাধ্যমে জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে ভূমিকা রাখবে।
আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে স্পিকার বলেন, সংসদ গণতন্ত্রের চেতনাকে প্রতিনিধিত্ব করে এবং বাংলাদেশের জনগণ সবসময় গণতান্ত্রিক মূল্যবোধের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করেছে।
তিনি বলেন, জনগণের অনেক ত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করে স্পিকার বলেন, ১৯৭১ সালের ঐতিহাসিক মুক্তিযুদ্ধ ছিল মূলত গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম।
তিনি স্মরণ করেন, ১৯৭১ সালের ২৬ মার্চ তৎকালীন মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে সশস্ত্র স্বাধীনতা সংগ্রাম শুরু হয়, যা পুরো জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল।
তিনি বলেন, ছাত্র ও শ্রমিকসহ সমাজের সর্বস্তরের মানুষ দীর্ঘ নয় মাস যুদ্ধ করে অনেক ত্যাগের বিনিময়ে দেশের স্বাধীনতা অর্জন করে।
স্পিকার মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, তাদের আত্মত্যাগই বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার ভিত্তি রচনা করেছে।
সংসদীয় গণতন্ত্রের বিকাশের কথা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, সময়ের পরিক্রমায় দেশে গণতান্ত্রিক বিকাশের বিভিন্ন ধাপ অতিক্রম হয়েছে। তবে বিভিন্ন সময়ে গণতন্ত্র ব্যাহত হয়েছে।
তিনি বলেন, ১৯৭৫ সালে একদলীয় শাসনব্যবস্থা চালুর মাধ্যমে গণতন্ত্রকে কার্যত কবর দেওয়া হয়েছিল। তবে বারবার প্রতিবন্ধকতা ও স্বৈরশাসনের উত্থান সত্ত্বেও বাংলাদেশের জনগণ কখনোই স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ থামায়নি। ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জাতি বারবার গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করেছে বলে তিনি উল্লেখ করেন।
সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই ও আগস্টে শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে।
তিনি ওই আন্দোলনের শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।
স্পিকার বলেন, এ বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। ব্যক্তিগতভাবে তিনি মনে করেন, তার রাজনৈতিক জীবনে দেখা দশটি জাতীয় নির্বাচনের মধ্যে এটি ছিল সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন।
তিনি বলেন, জনগণ এখন আগ্রহ নিয়ে এই সংসদের কার্যক্রম দেখতে অপেক্ষা করছে। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করা প্রতিটি সংসদ সদস্যের প্রধান দায়িত্ব।
তিনি জোর দিয়ে বলেন, মহান মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য- সমতা, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার সংসদের কর্মকাণ্ড পরিচালনার মূল দিকনির্দেশনা হওয়া উচিত।
স্পিকার বলেন, এই ভূখণ্ডের মানুষ প্রজন্মের পর প্রজন্ম সংগ্রাম করে এসব আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা করেছে এবং এখন সেগুলো বাস্তবায়নের দায়িত্ব বর্তমান সংসদ সদস্যদের ওপর ন্যস্ত।
তিনি বলেন, গণতন্ত্র মূলত সংখ্যাগরিষ্ঠের মতের ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটি ব্যবস্থা হলেও জাতীয় স্বার্থে সরকার ও বিরোধী দলের মধ্যে সহযোগিতা অপরিহার্য।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, সংসদে উভয় পক্ষ জনগণের প্রত্যাশা বাস্তবায়নে একসঙ্গে কাজ করবে।
তিনি আশ্বস্ত করেন, সংসদে বিরোধী দলকে অর্থবহ ও কার্যকর ভূমিকা পালনের পূর্ণ সুযোগ দেওয়া হবে।
স্পিকার বলেন, নিরপেক্ষতা বজায় রাখতে তিনি ইতোমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন এবং সংসদের কার্যক্রম পরিচালনায় সব সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
সংসদকে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করে তিনি সব সংসদ সদস্যকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, আমরা দলীয় স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘সবার আগে বাংলাদেশ’- এটাই আমাদের পথনির্দেশক হওয়া উচিত।
বক্তৃতার শেষে স্পিকার সংসদ সদস্যদের ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের কল্যাণে নিবেদিত একটি প্রাণবন্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।, ১২ মার্চ ২০২৬ (বাসস)

এক্সক্লুসিভ জাতীয় প্রধান খবর প্রশাসন

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    জ্বালানি সংকট সমাধানে জাতীয় সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন

    ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহ্‌দী আমিনের সাক্ষাৎ, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব প্রদান

    চাঁদপুর সেতুর টোল নিয়ে অংশীজনের মতামত সভা

    চাঁদপুরে পাউবোর কাজে ঠিকাদারের স্বেচ্ছাচারিতায় নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, দাপ্তরিকভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ

    চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান: শহীদ শাহরিয়ারের পিতার (শ্বশুর) চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জনগণকে ক্ষমতায়ন ও তরুণদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে সরকার: উপদেষ্টা মাহদী আমিন

    ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী

    জেলা পরিষদ প্রশাসনের জায়গা কেউ অবৈধ ভাবে দখল করে রাখতে পারবে না:জেলা পরিষদের প্রশাসক

    কোন প্রকার মাদক, কিশোর গ্যাং,জুয়া , দখলবাজি, টেন্ডারবাজি,মব,মব চলবে না: সখিপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছেই ,গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

    সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে — মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

    দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়-নির্দেশ পার্বত্য মন্ত্রীর

    সাগরিকায় তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৫৫ রানের বড় ব্যবধানে হারালো বাংলাদেশ

    লালমনিরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস ইভেন্ট বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নারী আসনে মনোনয়নপত্র বাছাইয়ে বিএনপি জোটের ৩৬ জন এবং স্বতন্ত্র জোটের একমাত্র প্রার্থীকে বৈধ ঘোষণা

    এশিয়ান বিচ গেমস কাবাডিতে বাংলাদেশের জয়জয়কার: পুরুষ ও নারী দলের দাপুটে পারফরম্যান্স

    বিশ্বকাপে ইরানের পরিবর্তে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে খেলার সুযোগ দেয়া হোক:ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোল্লি

    থাইল্যান্ডকে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন

    চট্টগ্রামে সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ১৫-২০ জন আহত

    নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক

    এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

    প্রশ্নপত্র ফাঁস এবং গুজব রোধে সাইবার নজরদারি ও ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা জোরদার করা হয়েছে: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

    পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    জুলাই যোদ্ধা শাহিনের চিকিৎসার খোজ-খবর নিলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

    ক্রীড়া কূটনীতিতে নতুন দিগন্ত: চীনের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ করল বাংলাদেশ

    মতলবে বাপাউবোর প্রকল্পের কাজ শুরু হওয়ার পূর্বেই অনিয়মের অভিযোগ!

    ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ইউরোপীয় কমিশনের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি এবং ভাইস প্রেসিডেন্ট কায়া কালাসের সঙ্গে বৈঠক 

    জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ আমরা এক এক করে বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ:বগুড়া শহরে জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    বিমানবন্দর থানায় নতুন অফিসার ইনচার্জ কামরুল হাসান তালুকদার


    • সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:০৮
      সূর্যোদয়ভোর ৬:২৮
      যোহরদুপুর ১২:৫৬
      আছরবিকাল ৪:২২
      মাগরিবসন্ধ্যা ৭:২৫
      এশা রাত ৮:৪৫
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।