আজ শনিবার | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |২৫শে রমজান, ১৪৪৭ হিজরি | সকাল ৭:৫৯

শিরোনাম :

মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন করেন সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন পবিত্র কোরান তেলোয়াত এর মধ্যে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে ‘আজ থেকে স্পিকার আর কোনো দলের নন, তিনি পুরো সংসদের অভিভাবক : প্রথম অধিবেশনে শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৯৭১ সালের ঐতিহাসিক মুক্তিযুদ্ধ ছিল মূলত গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে (বীর বিক্রম) সভাপতি করে সংসদের বিশেষ স্থায়ী কমিটি গঠন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির-এর সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন সৌজন্য সাক্ষাৎ সরকারের দুটি মন্ত্রণালয়ের দপ্তর বণ্টন- মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কতিপয় ‘সন্ত্রাসী’ ক্যাম্পাসে রক্ষীবাহিনীর মতো সন্ত্রাস ও দখলদারিত্ব কায়েম করেছে: ছাত্রদল

প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৫ ৯:২৪ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কতিপয় ‘সন্ত্রাসী’ ক্যাম্পাসে রক্ষীবাহিনীর মতো সন্ত্রাস ও দখলদারিত্ব কায়েম করেছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। সংগঠনটি বলছে, তারা বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের কর্মীদের মবের ভয়ভীতি দেখিয়ে ছাত্রলীগের স্টাইলের সন্ত্রাসের পুনরাবৃত্তি করছে।

রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এসব কথা বলেন। সংবাদ সম্মেলনের পর নয়াপল্টনে ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের জানাজা সম্পন্ন হয়। মরহুমকে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নে নিজ গ্রামে দাফন করা হবে।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কতিপয় সন্ত্রাসী রক্ষীবাহিনীর মতো সন্ত্রাস ও দখলদারিত্ব কায়েম করেছে। তারা বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের কর্মীদের মবের ভয়ভীতি দেখিয়ে ছাত্রলীগের স্টাইলের সন্ত্রাসের পুনরাবৃত্তি করছে। ক্যাম্পাস তো বটেই, এমনকি ক্যাম্পাস প্রাঙ্গণের বাইরে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের কার্যক্রম পরিচালনায়ও বাধা দেয়া হচ্ছে, যা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন।’

তিনি বলেন, ‘এটা নতুন নামে সেই পুরাতন ফ্যাসিবাদ। এই চলমান দখলদারিত্ব ও সন্ত্রাসই এই হত্যার পেছনে খুনি-সন্ত্রাসীদের সাহস ও মদদ যুগিয়েছে। দিনে দিনে ছাত্রদলের নেতাকর্মীদের ডিহিউম্যানাইজ করার যে পরিকল্পিত ষড়যন্ত্র, এটা অত্যন্ত পরিকল্পিতভাবে সাজানো হয় শহীদ পারভেজদের হত্যাকাণ্ডের বৈধতা উৎপাদনের জন্য। পারভেজের খুনিদের রাজনৈতিক প্রশ্রয়দাতাসহ খুন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সকলের যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে।’

রাকিব বলেন, ‘আমরা নিদারুণ কষ্ট ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করেছে। শনিবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে এ বর্বর ঘটনা ঘটে। মরহুম জাহিদুল ইসলাম পারভেজ ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের বাসিন্দা। আমরা মরহুমের পরিবার, আত্মীয়-স্বজন ও সহপাঠীদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

তিনি বলেন, ‘‘আমরা জেনেছি-ঘটনার সূত্রপাত হয় যখন তিনি বিশ্ববিদ্যালয়ের আরও দুই-তিনজন শিক্ষার্থীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সামনে বসে সিঙ্গারা খাচ্ছিলেন। এমন সময় মেহেরাজ ইসলাম এবং আরও দুইজন ছাত্রীসহ কয়েকজন ঐ পথে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করেই তারা পারভেজকে উদ্দেশ্য করে ‘এদিকে তাকাচ্ছ কেন?’, ‘এদিকে তাকালে চোখ তুলে দেব’-এ ধরনের টিজিং ও উস্কানিমূলক মন্তব্য করতে থাকেন। পারভেজ জবাবে বলেন, “কি দোষ করেছি ভাই?” এতে তারা আরও উত্তেজিত হয়ে ওঠে। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। বিষয়টি মীমাংসার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আব্দুস সালাম হস্তক্ষেপ করেন এবং উভয়পক্ষকে মীমাংসা করে দেন।’’

রাকিব বলেন, ‘আমরা জাতীয়তাবাদী ছাত্রদল দৃঢ়ভাবে বিশ্বাস করি-পারভেজ ইসলামের ওপর চালানো এই হামলা ছিল পূর্বপরিকল্পিত। নতুবা তুচ্ছ একটি ঘটনার জেরে, প্রক্টর কর্তৃক মীমাংসার পরও একজন মেধাবী ছাত্রকে প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়ের সামনে ছুরিকাঘাত করে হত্যা করার প্রশ্নই আসে না। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা আবারও এই নির্মম হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, ইন্ধনদাতা, হুকুমদাতা এবং হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ছাত্রনেতাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছি। তাদেরকে বিভিন্ন বিষয়ে একপাক্ষিক আচরণের বদলে সমতা ও ন্যায্যতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সহ সভাপতি এইচ এম আবু জাফর, ইজাজুল কবির, সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম, যুগ্ম সম্পাদক মো. সারোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আবু হুরায়রা, সাধারণ সম্পাদক রাজিবুল আলম বিন্দু প্রমুখ।

রাজধানী রাজনীতি শিক্ষাঙ্গন/ক্যাম্পাস

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন করেন

    সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন

    লালমনিরহাটে ত্রাণমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

    রাজধানীর কূর্মিটোলা ক্যাম্প এলাকায় বিশুদ্ধ পানির কল উদ্বোধন করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক

    এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    পবিত্র কোরান তেলোয়াত এর মধ্যে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে

    ‘আজ থেকে স্পিকার আর কোনো দলের নন, তিনি পুরো সংসদের অভিভাবক : প্রথম অধিবেশনে শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান

    ১৯৭১ সালের ঐতিহাসিক মুক্তিযুদ্ধ ছিল মূলত গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন

    মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে (বীর বিক্রম) সভাপতি করে সংসদের বিশেষ স্থায়ী কমিটি গঠন

    পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির-এর সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন সৌজন্য সাক্ষাৎ

    সরকারের দুটি মন্ত্রণালয়ের দপ্তর বণ্টন- মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

    মন্ত্রীত্ব পেলেন টাঙ্গাইলের আহমেদ আযম খান:এলাকায় আনন্দ মিছিল

    মরনব্যাধী বোনম্যারো ক্যান্সার আক্রান্ত সুমনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান

    ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সারাদেশে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামীকাল যে সংসদ অধিবেশন শুরু হবে, সেটি হবে জনগণের সংসদ:চিফ হুইপ

    মিথ্যা-গায়েবি মামলা করার সংস্কৃতি আমরা কমিয়ে এনেছি:আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

    ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    তরুণ প্রজন্মের চিন্তা-ভাবনা ও শক্তিকে কাজে লাগিয়ে একটি শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    শহীদ জিয়ার রুহের মাগফেরাত কামনায় রংপুর অঞ্চলের কৃষিবিদদের ইফতার ও দোয়া মাহফিল

    ভোটারদের হাতের আঙ্গুলের কালি এখনো শুকায়নি, ক্ষমতা গ্রহণের মাত্র ২১ দিনের মধ্যেই বাস্তবায়ন শুরু হলো বিএনপি’র

    আমরা সংবিধান মেনে চলছি এবং সামনেও সংবিধান মেনে চলার আশা রাখি-স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান

    প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে জাকাত ব্যবস্থাপনাকে কীভাবে আরও কার্যকর ও সুশৃঙ্খল করা যায় সেই সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন

    গুম, খুন ও জুলাই শহীদ-আহত পরিবারের সাথে ব্যতিক্রমী ইফতার করেছে শেকৃবি’র বৃহত্তর বগুড়া সমিতি

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যার প্রধান অভিযুক্তের সঙ্গে দেখা করতে কনস্যুলার এক্সেস চেয়েছে বাংলাদেশ

    দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

    সাবেক পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বিরুদ্ধে দেওয়া বরখাস্তের আদেশ প্রত্যাহার করেছে সরকার।

    পরিবারের নারী প্রধানের নামে ‘ফ্যামিলি কার্ড’ প্রদানের যুগান্তকারী কর্মসূচী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী:অর্থ মন্ত্রী আমির খুসরু


    • শনিবার, ১৪ মার্চ, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৫৪
      সূর্যোদয়ভোর ৭:০৯
      যোহরদুপুর ১:০৮
      আছরবিকাল ৪:৩২
      মাগরিবসন্ধ্যা ৭:০৭
      এশা রাত ৮:২২
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।