আজ মঙ্গলবার | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |২২শে শাবান, ১৪৪৭ হিজরি | দুপুর ১২:৪২

শিরোনাম :

সোমবার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে যে কথা বলছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ( ভিডিও সহ ) সাড়ে ৮২ ঘণ্টার জন্য যেকোনো ব্যক্তির নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ:নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান জাতিসংঘের অধীনে হাদি হত্যার তদন্তের দাবিতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থানরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ৮ দিন আগে নির্বাচনী পরিবেশ যথেষ্ট ও তুলনামূলকভাবে ভালো আছে: ইসি আবদুর রহমানেল মাছউদ ২৬টি বিষয়কে প্রাধান্য দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামায়াতে ইসলামীর নেতারা ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে ইসলামী আন্দোলনকে জঙ্গি হিসেবে উপস্থাপন করেছে:পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম ষষ্ঠ পরিকল্পনার মাধ্যমে আমাদের সমস্যাগুলো সমাধান করতে হবে : ডাঃ জোবায়দা রহমান চামুরখান এলাকায় জনগণের নিরাপত্তা ও আস্থা বৃদ্ধিতে জনসংযোগ এবং দুর্গম এলাকায় যৌথ পেট্রলিং কার্যক্রম উত্তরা আর্মি ক্যাম্প রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ফ্যাসিস্ট আওয়ামী লীগ কমপক্ষে তিনটি গণহত্যা সংগঠিত করেছে-ডা. শফিকুর রহমান

প্রকাশ: ৩ মে, ২০২৫ ১০:০২ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, সারাদেশের সব মহানগরী ও জেলা আমীরদের নিয়ে আজকে আমরা একত্রে বসতে পেরেছি আলহামদুলিল্লাহ। এমনভাবে বসা, গত ১৫ বছরে পারিনি। আজ শনিবার সকাল সাড়ে নয়টায় মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে সারাদেশের সকল জেলা ও মহানগর আমীরদের নিয়ে দুদিন ব্যাপী সম্মেলনের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।

আমীরে জামায়াত বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ কমপক্ষে তিনটি গণহত্যা সংগঠিত করেছে। এই গণহত্যার প্রথমটা বিডিআরের ঘটনায় ৫৭ জন চৌকস সেনা অফিসারকে আমরা হারিয়েছি। দ্বিতীয়টি ৫ই মে হেফাজতের সমাবেশে ও সবশেষ জুলাই গণ-অভ্যুত্থানে গণহত্যা সংগঠিত করেছে তারা। এর বাইরেও গুম-খুনের মাধ্যমে অগণিত মানুষ চিরদিনের জন্য হারিয়ে গেছে। যাদের ভাগ্য ভালো তাঁরা ফিরে এসেছে। অসংখ্য মানুষকে একযুগ ধরে তাদের কর্মস্থল থেকে তাড়িয়ে দিয়ে তাদের পেঠে লাথি মারা হয়েছে।

তিনি বলেন, ৫ আগস্টের পর দল হিসেবে আমাদের প্রথম ও প্রধান দায়িত্ব ছিল শহীদ পরিবারের পাশে দাঁড়ানো। আমরা প্রায় সকল শহীদ পরিবারের পাশে দাঁড়াতে পেরেছি। আমরা কৃতজ্ঞ তাঁরা আমাদের এই সহযোগিতা গ্রহণ করেছেন।

এরপরে আমাদের অগ্রাধিকার ছিল আহত এবং পঙ্গুদের পাশে দাঁড়ানো। এটা আমাদের জন্য খুব কঠিন কাজ ছিল। আমাদের হিসেবে ২৪ হাজারের বেশী আহত। যা এখনও চলমান। এরপরে আসলো বৃহত্তর নোয়াখালী এবং কুমিল্লার বন্যা। আমরা সাথে সাথেই চেষ্টা করেছি বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর।

বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র গড়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। তাই আমরা যেকোনো দুর্যোগ বা দুর্ঘটনায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।

ডা. শফিকুর রহমান বলেন, এদেশ আমাদের সকলের। দেশে যদি অস্থিরতা বিরাজ করে, সবাই মুখ থুবড়ে পড়বো। আমরা বিশৃঙ্খলা পছন্দ করি না। জামায়াতের দায় এক্ষেত্রে অনেক বেশী। দ্বিতীয় স্বাধীনতার পরে দেশে ৪ দিন কার্যত কোন সরকার ছিল না। সেসময়ও আমরা আমাদের সেচ্ছাসেবক দিয়ে ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় পাহারা দিয়েছি। সকলের সম্মিলিত প্রয়াসে আলহামদুলিল্লাহ বড় কোন দুর্ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, যে সরকার গঠিত হয়েছে জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে তাকে আমরা সমর্থন করছি এবং করবো। তবে আমরা বিনাশর্তে সমর্থন দিচ্ছি না। জাতির মনে আস্থা তৈরীর জন্য দৃশ্যমান বিচারের ব্যবস্থা করতে হবে। যদি এদের বিচার হয়, আগামী নির্বাচনে কালো টাকা ব্যবহারের দু:সাহস কেউ দেখাবে না। এ জাতি একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। এক্ষেত্রে আমাদের সুপারিশমালা আমরা কমিশনের কাছে দিয়েছি। আমরা যত বেশি সহযোগিতা করবো, সরকার তত সফল হবে। তবে সরকারের কোন কোন উপদেষ্টার কারণে মাঝে মাঝেই বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। আমাদের স্পষ্ট কথা হলো, রাজনৈতিক বক্তব্য দিতে চাইলে ওখান থেকে বের হয়ে দেন।

জামায়াত প্রধান বলেন, পিআর সিস্টেমে নির্বাচন হতে হবে। আনুপাতিক হারে প্রতিনিধিত্ব থাকতে হবে। এক্ষেত্রে কেউ কাউকে ছোট দল বলার সাহস পাবে না। যে দল যে পরিমাণ ভোট পাবে সেই আলোকে আনুপাতিক হারে আসন পাবেন। যারা এর সুফল পেয়েছে তারা আর এটি বাদ দেয়নি। বিশ্বের ৬২টি দেশ এটি অনুসরণ করেও বলে উল্লেখ করেন তিনি।

অতি সম্প্রতি নারী সংস্কার কমিটি একটি সুপারিশমালা দিয়েছেন। যা এক কথায় অগ্রহণযোগ্য বিধায় আমরা তা প্রত্যাখ্যান করেছি।

নির্বাচন যথাসময়ে হতে হবে। সরকারের প্রধান বারবার বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মাঝামাঝি নির্বাচন হবে। এজন্য দু’টি সময়কে আমরা প্রাধান্য দিয়েছি। একটা ফেব্রুয়ারিতে, রমজানের আগে। আর যদি কোন কারণে দৃশ্যমান বিচারে বা সংস্কারে দেরি হয়, তবে কোনভাবেই যেন এপ্রিল পার না হয়।

জাতীয় স্বার্থে আমাদের একতাবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক দলগুলো তাদের সহকর্মীদের সামাল দিতে হবে। এক্ষেত্রে কোন কোন দল সম্পূর্ণরুপে ব্যর্থ হয়েছে।

দখলবাজি-চাঁদাবাজি এ সমস্ত কাজ যারাই করবে, তারা মানুষের ঘৃনা কুড়াবে। আমার কাজের জন্য দেশের যেন ক্ষতি না হয়।

গাজাসহ পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে যেখানেই মানুষের উপর নির্যাতন হচ্ছে, তার প্রতিবাদ জানাই। গায়ের জোরের রাজনীতি থেকে বের হয়ে আসার জন্য আহবান জানাই।

আমরা দেশবাসীর কাছে দু’আ চাই। আমরা মজলুম দল। সবচেয়ে বেশী জুলুমের শিকার আমরা। বাংলাদেশ একটি ভুক্তভোগী রাষ্ট্র। স্বাধীনতার পর থেকে লুন্ঠিত সব সম্পদের শ্বেতপত্র প্রকাশ করে তা ফেরত চাই। একটি হিসাব মতে বাংলাদেশ থেকে ২৬ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে।

রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    প্রেসক্লাব থেকে দৈনিক দিনকালের সাংবাদিক মামুদের মরদেহ উদ্ধার

    উত্তরা এলাকায় সেনাবাহিনীর যৌথ তল্লাশী চৌকি: ম্যাগাজিন ও এ্যামোসহ ০১ টি বিদেশী পিস্তল উদ্ধার এবং ভূয়া র‍্যাব সদস্য আটক

    ভোট নষ্ট করবেন না, ধানের শীষকে জয়যুক্ত করুন : শেষ  প্রচারণায় আমিনুল হক

    সোমবার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে যে কথা বলছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ( ভিডিও সহ )

    সাড়ে ৮২ ঘণ্টার জন্য যেকোনো ব্যক্তির নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ:নির্বাচন কমিশন (ইসি)

    চব্বিশের গণঅভ্যুত্থান–শহীদ আশরাফুলের পরিবারের পাশে তারেক রহমান

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান

    জাতিসংঘের অধীনে হাদি হত্যার তদন্তের দাবিতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থানরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ

    ভাষানটেক বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে তারেক রহমান

    টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে জামায়াতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি আমিনুল হকের

    ফরিদগঞ্জে ধানের শীষের প্রার্থী লায়ন হারুন’র সমর্থকদের সাথে কয়েক দফা সংঘর্ষ স্বতন্ত্র প্রার্থী হান্নান সমর্থকদের, অর্ধ শতধিক আহত

    তুরাগে ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম জাহাঙ্গীর এর পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত : ব্যাপক গণজোয়ার

    একটি মহল চায় না দেশ স্থিতিশীল থাকুক : মঈন খান

    নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে কোনো ধরনের উস্কানি বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না:আমিনুল হক

    জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ৮ দিন আগে নির্বাচনী পরিবেশ যথেষ্ট ও তুলনামূলকভাবে ভালো আছে: ইসি আবদুর রহমানেল মাছউদ

    ২৬টি বিষয়কে প্রাধান্য দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

    জামায়াতে ইসলামীর নেতারা ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে ইসলামী আন্দোলনকে জঙ্গি হিসেবে উপস্থাপন করেছে:পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম

    ষষ্ঠ পরিকল্পনার মাধ্যমে আমাদের সমস্যাগুলো সমাধান করতে হবে : ডাঃ জোবায়দা রহমান

    “নারী সমাজ ওদের লাল কার্ড প্রদর্শন করবে” — নামাউক সেমিনারে তুলি

    চামুরখান এলাকায় জনগণের নিরাপত্তা ও আস্থা বৃদ্ধিতে জনসংযোগ এবং দুর্গম এলাকায় যৌথ পেট্রলিং কার্যক্রম উত্তরা আর্মি ক্যাম্প

    রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

    “র‌্যাব” নাম পরিবর্তন করে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ) রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার:স্বরাষ্ট্র উপদেষ্টা

    এয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের নির্বাচনী ইশতেহার প্রস্তুত, ঘোষণা শুক্রবার হতে পারে

    প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শীর্ষ অবস্থানে : দ্য ইকোনমিস্ট

    নারীবিদ্বেষী বক্তব্য, ইতিহাস বিকৃতির জবাব ব্যালটের মাধ্যমে দিবে জনগণ: ইশরাক

    রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের সঙ্গে জড়িত হলে কঠোর ব্যবস্থা: কোস্ট গার্ডের পদক প্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

    বিএনপি শুরু থেকেই রাষ্ট্র সংস্কারের পক্ষে সুস্পষ্ট অবস্থান নিয়ে আসছে:সংবাদ সম্মেলনে চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন

    দক্ষিণখানের ৪৭ নং ওয়ার্ডে ধানের শীষের প্রতীকের প্রার্থী জাহাঙ্গীরের ব্যাপক প্রচারণা , জনতার ঢল

    চায়ের আড্ডায় তরুণ ভোটারদের প্রত্যাশা, মতামত ও বাংলাদেশ নিয়ে চিন্তা-ভাবনার কথা শুনেছেন তারেক কন্য জাইমা রহমান

    নারীদের সম্মানের সহিত কথাবার্তা না বললে দেশের সকল মা বোনরা রাস্তায় নেমে প্রতিবাদ জানালে আপনি পালাতে হেলিকপ্টারও পাবেন না: এস এম জাহাঙ্গীর


    • মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৬:১৮ পূর্বাহ্ণ
      সূর্যোদয়ভোর ৭:৩৫ পূর্বাহ্ণ
      যোহরদুপুর ১:১৩ অপরাহ্ণ
      আছরবিকাল ৪:২৬ অপরাহ্ণ
      মাগরিবসন্ধ্যা ৬:৫১ অপরাহ্ণ
      এশা রাত ৮:০৭ অপরাহ্ণ
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।