আজ বুধবার | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |২রা শাবান, ১৪৪৭ হিজরি | সকাল ৭:২০

আঞ্চলিক প্রতিনিধি নেত্রকোনা : নেত্রকোনার আটপাড়ায় ৮ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাসুম মিয়া (৪৪) নামে এক অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ।
রোববার (৫ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ব্রুজের বাজার সংলগ্ন এলাকায় সুরেশের জঙ্গল নামক স্থানে এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসী অটোরিকশা চালক মাসুম মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আটক অটোরিকশা চালক মাসুম উপজেলার পালপাড়া গ্রামের নুরুল হকের ছেলে।
ভুক্তভোগী শিশুটি উপজেলার বানিয়াজান ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। সে স্থানীয় একটি মাদরাসার নাজেরা বিভাগের ছাত্র।
অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ছাত্র প্রতিদিনের মতো মাদরাসা শেষে বাড়ি ফিরছিল। এ সময় সে মাসুম মিয়ার অটোরিকশায় ওঠে। অভিযুক্ত চালক শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে একটি নির্জন জঙ্গলে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। এসময় চালককে ধরে পিটিয়ে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনার রাতে শিশুটির বাবা বাদী হয়ে অটোরিকশা চালক মাসুম মিয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তীতে মাসুম মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২৩ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪২ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১০ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:১৬ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৩৭ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৫৬ অপরাহ্ণ |