
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ এর জেষ্ঠ্য পুত্র মিনহাজুল ইসলাম রোজান আজ বিকেল ৫ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৮ বছর। মিনহাজুল ইসলাম রোজান এর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক জনাব আমিনুল হক এবং সদস্য সচিব জনাব মোস্তফা জামান।
আজ এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, “মিনহাজুল ইসলাম রোজান এর মৃত্যুতে তার শোকাহত পরিবারবর্গ ও নিকটজনদের প্রতি আমরা গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করছি। রোজান ছিল আমাদের অত্যন্ত আপন ও প্রিয়ভাজন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসীব এবং শোকে ¤্রয়িমান পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
নেতৃদ্বয় শোকবার্তায় মিনহাজুল ইসলাম রোজান এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ( দপ্তর দায়িত্ব প্রাপ্ত ) এ বি এম রাজ্জাক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয় ।
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:১৮ |
| সূর্যোদয় | ভোর ৬:৩৭ |
| যোহর | দুপুর ১:০১ |
| আছর | বিকাল ৪:২৮ |
| মাগরিব | সন্ধ্যা ৭:২৫ |
| এশা | রাত ৮:৪৩ |