আজ শুক্রবার | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |১৭ই রমজান, ১৪৪৭ হিজরি | রাত ১১:৩৯

শিরোনাম :

সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সাংসদদের প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চব্বিশের গণঅভ্যুত্থান–গাজীপুরে পুলিশের গুলিতে আহত হোসেনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিক বদলির নির্দেশ জারির ১৪ মাস পরও বার্লিনে অবস্থতি বাংলাদেশ দূতাবাস ছাড়েননি এক বিতর্কিত কূটনীতিক তানভীর কবির মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালী বন্ধের কারণে গ্যাস ও অন্যান্য জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন সমাজকল্যাণ বিভাগের সভাপতি ড. আসমা সাদিয়া রুনা প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টা সহ আটজন প্রতিমন্ত্রীর দায়িত্ব ও দপ্তর পুনর্বণ্টন লেফট্যানেন্ট জেনারেল এস এম কামরুল হাসানসহ তিন কর্মকর্তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত থেকে পদায়ন খুব শীঘ্রই সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ভিআইপি প্রটোকল ছাড়া চলাচল এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলায় রাজধানীর সড়কে যানবাহনের গতি বেড়েছে

মিরপুরে একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠান করার অনুমতি নিতে গিয়ে মবের শিকার হয়েছেন ছাত্রদলের ৬ নেতাকর্মী

প্রকাশ: ২৬ মে, ২০২৫ ৪:১৯ অপরাহ্ণ

রাজধানীর মিরপুরে একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠান করার অনুমতি নিতে গিয়ে মবের শিকার হয়েছেন ছাত্রদলের ৬ নেতাকর্মী। শুধু তাই নয়, মব সৃষ্টি করে ওই ৬ ছাত্রদল নেতাকর্মীকে চাঁদাবাজ অ্যাখ্যা দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।

রোববার বিকাল ৫টার দিকে মিরপুর ১৩ নম্বরের সাইক ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ঘটনাটি ঘটে।

মবের শিকার ওই ছাত্রদল নেতারা হলেন- রেজওয়ান উল করিম রিফাত, ফারহান শাহরিয়ার প্রান্ত, ফয়সাল মাহবুব, আতাউর রহমান নিরব, ইশতিয়াক খান, আরিয়ান ইসলাম। এর মধ্যে ফয়সাল মাহবুব ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহ্বায়ক, রেজাওয়ানুল করিম রিফাত সাবেক ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সম্পাদক ও অন্যরা ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সক্রিয় কর্মী।

খোঁজ নিয়ে জানা গেছে, রেজওয়ান উল করিম রিফাতের প্রিন্স নামে এক বন্ধু আছে। প্রিন্স ‘দেশবন্ধু’ নামে একটি বেসরকারি কোম্পানিতে মার্কেটিং বিভাগে পার্ট টাইম জব করেন। এ কাজের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনা করেন প্রিন্স। আর ক্যাম্পেইন পরিচালনার জন্য প্রতিষ্ঠান প্রধানের অনুমতি নিতে হয়।

ঘটনার দিন দুপুরের দিকে প্রিন্স তার মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনার জন্য অনুমতি নিতে মিরপুর ১৩ নম্বরের সাইক ইনস্টিটিউটের পরিচালক আবু হাসনাত মো. ইয়াহিয়ার সঙ্গে দেখা করতে যান। প্রিন্সিপালের সঙ্গে কথা বলার সময় প্রিন্স নিজেকে ছাত্রদলের সক্রিয় কর্মী ও স্থানীয় বাসিন্দা হিসেবে পরিচয় দিয়ে অনুমতি দিতে অনুরোধ করেন।

একপর্যাায়ে প্রিন্সের রাজনৈতিক পরিচয় শুনে প্রিন্সিপালের রুমে থাকা সোহেল খন্দকার ফাহিম নামে একজন স্টাফ রেগে যান। তিনি প্রিন্সকে রাজনৈতিকভাবে নাজেহাল ও বিভিন্নভাবে কটাক্ষ করেন। ফাহিম বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

পরে পরিস্থিতি আঁচ করতে পেরে প্রিন্স সেখান থেকে বের হয়ে তার সহযোদ্ধা বন্ধুদের ঘটনাটি জানান। প্রিন্স তার ৬-৭ জন বন্ধু মিলে সাইক ইসস্টিটিউটে প্রবেশ করেন। সেখানে তার বন্ধুরা প্রিন্সিপালকে অনুষ্ঠান আয়োজনের অনুমতি দিতে পুনরায় অনুরোধ করেন। একপর্যায়ে প্রতিষ্ঠানটির সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে গুজব ছড়িয়ে দেওয়া হয়- ‘ছাত্রদলের পরিচয়ে কিছু লোক চাঁদাবাজি করতে এসেছে ও ম্যানেজমেন্টের ওপর হামলা করেছে’।

এতে শিক্ষার্থীরা উত্তেজিত হলে প্রিন্স ও তার বন্ধুরা হামলার শিকার হন। পরে খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে ৬ জনকে উদ্ধার করে সেনা ক্যাম্পে নিয়ে যান।

ঘটনার বিষয়ে ছাত্রদল নেতা রেজওয়ান উল করিম রিফাত বলেন, প্রিন্সের কাছে ঘটনা শুনে অনুষ্ঠানের অনুমতির জন্য পুনরায় অনুরোধ করতে সাইকের প্রিন্সিপালের কাছে যাই। সেখানে প্রিন্সিপালের রুমে তিনজন লোককে দেখি। এদের মধ্যে দুজন সাবেক ছাত্রলীগ নেতা ও একজন শিবির কর্মী। পরে শুনেছি তারা ম্যানেজমেন্টের লোক। এরা শিক্ষার্থীদেরকে উসকে দিয়ে মব সৃষ্টি করে আমাদের ওপর হামলা চালিয়ে চাঁদাবাজির গল্প সাজিয়েছে।

‘এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বাঁশেরকেল্লা নামে একটি ফেসবুক ফেজ থেকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়। আমরা সেখানে চাঁদাবাজি করতে সেখানে যাইনি। পুরো ঘটনা আমরা ফেসবুকে লাইভ করেছি। সেখানে সব প্রমাণ আছে’।

তিনি আরও বলেন, আমরা মবের শিকার হয়েছি। অনেক গণমাধ্যমে ভুল তথ্য এসেছে। বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাচাই বাছাই করে সেনাবাহিনী রাতেই আমাদের ছেড়ে দিয়েছে।

এ বিষয়ে বিষয়ে সাইক গ্রুপের চেয়ারম্যান ও সাইক ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজির পরিচালক আবু হাসনাত মো. ইয়াহিয়া  বলেন, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। প্রিন্স নামে এক ছেলে আমাদের ইনস্টিটিউটে মার্কেটিং ক্যাম্পেইন করার জন্য অনুমতি নিতে এসেছিল। এ নিয়ে তার সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে প্রিন্স ছাত্রদলের নেতাকর্মীদের ডেকে নিয়ে আসলে পরিস্থিতি উত্তপ্ত হয় এবং সাধারণ শিক্ষার্থী তাদেরকে মারধর করে। পরে খবর পেয়ে সেনাবাহিনী এসে তাদেরকে নিয়ে যায়। তবে ছাত্রদলের নেতাকর্মীরা চাঁদাবাজির জন্য এসেছিলেন বলে কিছু গণমাধ্যম ও ফেসবুকে যে খবর ছড়িয়েছে তা ভিত্তিহীন বলে জানান ইয়াহিয়া।

এ বিষয়ে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সেক্রেটারি আকরাম আহমেদ বলেন, এ ঘটনায় গতকাল রাতে আমরা সংবাদ সম্মেলন করেছি। আমাদের কাছে প্রমাণ আছে। ছাত্রদলের কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়।

এ ব্যাপারে ডিএমপির মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান  বলেন, যতদূর জেনেছি সেনাবাহিনী ৬ জনেক মুচলেকা দিয়ে রাতেই ছেড়ে দিয়েছে।

রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সাংসদদের প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি

    চব্বিশের গণঅভ্যুত্থান–গাজীপুরে পুলিশের গুলিতে আহত হোসেনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আনুষ্ঠানিক বদলির নির্দেশ জারির ১৪ মাস পরও বার্লিনে অবস্থতি বাংলাদেশ দূতাবাস ছাড়েননি এক বিতর্কিত কূটনীতিক তানভীর কবির

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালী বন্ধের কারণে গ্যাস ও অন্যান্য জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি

    ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন সমাজকল্যাণ বিভাগের সভাপতি ড. আসমা সাদিয়া রুনা

    প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টা সহ আটজন প্রতিমন্ত্রীর দায়িত্ব ও দপ্তর পুনর্বণ্টন

    আমরা জানি অর্ধশতাব্দীর এই বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন ঘটে নাই: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

    মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে সব দেশের জন্য হরমুজ প্রণালি বন্ধ করলেও শুধুমাত্র চীনা জাহাজ চলাচল করতে পারবে

    ভারত মহাসাগরে মার্কিন টর্পেডো হামলায় ডুবল ইরানি যুদ্ধজাহাজ, নিহত ৮০

    লেফট্যানেন্ট জেনারেল এস এম কামরুল হাসানসহ তিন কর্মকর্তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত থেকে পদায়ন

    খুব শীঘ্রই সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    আগামকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল : পরের দিন অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল

    ভিআইপি প্রটোকল ছাড়া চলাচল এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলায় রাজধানীর সড়কে যানবাহনের গতি বেড়েছে

    কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক

    ঢাকা ও গাজপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে

    বাংলাদেশ বিমান বাহিনীর ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (TRADOC) এর উদ্বোধন

    পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

    কুয়েতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিয়েছে দূতাবাস

    কুয়েতে মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে

    জাহিদুল ইসলাম রনি সহ তিন সাংবাদিককে প্রধানমন্ত্রী তারেক রহমান’র উপপ্রেস সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার

    অন্যায়ভাবে কেউ বাদ পড়ে গেলে আমরা নীতিমালার আওতায় অ্যাক্রেডিটেশন কার্ডের সুবিধা দেয়ার উদ্যোগ নেবো: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

    ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুবকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল

    কমলাপুর স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা এবং চরম অব্যবস্থাপনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    শহীদ আব্দুল্লাহ’র ক্যান্সার আক্রান্ত ভাই জিসানের চিকিৎসায় আবারো সহায়তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ প্রায় এক দশকেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে, বিভিন্ন অত্যাচার-নির্যাতন, গুম-খুনের শিকার হয়েছে

    প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি প্রতিনিধি দল ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুমনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন

    উত্তরা জোনের দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় সভা করলেন জাহাঙ্গীর হোসেন এমপি


    • শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৬:০১
      সূর্যোদয়ভোর ৭:১৬
      যোহরদুপুর ১:১০
      আছরবিকাল ৪:৩২
      মাগরিবসন্ধ্যা ৭:০৪
      এশা রাত ৮:১৯
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।