আজ | | | |

শিরোনাম :

দেশে নারী ক্রীড়াবিদদের বিকাশে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। পরিষ্কারভাবে বলতে চাই, অবশ্যই বাংলাদেশের জনগণ এই সরকারকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার:প্রধানমন্ত্রী বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী* বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন: কারণ খতিয়ে দেখার কথা জানালেন মন্ত্রী বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর সদস্যদের নামাজে জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব —পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

প্রকাশ: 12 April, 2026 3:49 pm

ঢাকা, ১২ এপ্রিল ২০২৬ খ্রি.। পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাংক্রান ও চাংলান উপলক্ষে আজ সকালে রাজধানী ঢাকায় এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালিটি বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স থেকে শুরু হয়ে রমনা পার্কের লেকে ‘বিজু ফুল’ সমর্পণের মাধ্যমে সমাপ্ত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী জনাব মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি বলেন, বিগত সরকার বৈসাবি নামকরণের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিসত্ত্বা সম্প্রদায়ের মধ্যে বৈষম্য তৈরি করে রেখেছিল। মন্ত্রী বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার কোনো বৈষম্য চায় না। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, এখন থেকে প্রতিটি জাতিগোষ্ঠী সম্প্রদায় তাদের স্ব-স্ব উৎসবের নামে নিজ নিজ সংস্কৃতি নির্বিঘ্নে পালন করবে। মন্ত্রী আরও বলেন, এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহড়ের ঐতিহ্যবাহী এসব সামাজিক উৎসব। বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাংক্রান ও চাংলান–সবগুলো উৎসবই এখন থেকে রাষ্ট্রীয়ভাবে সমান সম্মান পাবে বলে জানান মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি।

মন্ত্রী দীপেন দেওয়ান এমপি আরও যোগ করে বলেন, আমাদের প্রত্যয় হলো বৈষম্যহীন বাংলাদেশ গড়া। সমতল ও পাহাড়ের মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আজকের এই উৎসব পাহাড়ি-বাঙালি ঐক্যের প্রতীক।

এ উৎসবের বিশেষ অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী জনাব মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে রংধনু জাতি গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন, এই র‍্যালিতে তারই প্রতিফলন ঘটছে। সবার আগে বাংলাদেশ- এই নীতি ধারণ করে আমরা সম্প্রীতি ও উন্নতির পথে এগিয়ে যাব।

র‍্যালিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলামসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ঢাকায় বসবাসরত তিন পার্বত্য জেলার বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ঐতিহ্যবাহী পোশাক ও সাজে অংশগ্রহণ করেন। পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠী এক আনন্দঘন পরিবেশের মধ্যে অনুষ্ঠানের এ মুহূর্তগুলো উপভোগ করেছে। র‍্যালি শেষে রমনা পার্কের লেকে ফুল বিজু উৎসব প্রার্থনার মাধ্যমে উৎসবের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

চট্টগ্রাম বাংলাদেশ রাজধানী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    অটোরিকশা চালককে মারধরের প্রতিবাদ, পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা

    সাভারে নিজ বাসার সামনে পুলিশের (স্পেশাল ব্রাঞ্চ) এসআই আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার

    দেশে নারী ক্রীড়াবিদদের বিকাশে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর।

    লালবাগ থানা বিএনপির আহ্বায়ক আলী আজমকে বহিস্কার করলো দক্ষিণ বিএনপি

    নারী এশিয়া কাপ হকিতে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

    পরিষ্কারভাবে বলতে চাই, অবশ্যই বাংলাদেশের জনগণ এই সরকারকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার:প্রধানমন্ত্রী

    রৌমারীতে এসিল্যান্ডের বরখাস্ত ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত

    শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    ডিএমপি চার পুলিশ পরিদর্শককে বদলি: তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেলেন উত্তরা পশ্চিম থানার (ওসি তদন্ত) মনিরুজ্জামান

    বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী*

    বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

    বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

    ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে সমন্বয় কমিটি গঠন বিএনপির

    রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করেছে ডিবি গুলশান বিভাগ

    শিক্ষার্থীদের পছন্দের ক্যারিয়ার, সামাজিক মূল্যবোধ ও মেধা বিকাশে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার : মাহ্দী আমিন

    চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

    বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল

    আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো কাজ আগামী বছর শেষ হবে: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

    আদালতে নারী আইনজীবীকে হেনস্থা,ঢাকা আইনজীবী সমিতিতে বিএনপির আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ

    দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন: কারণ খতিয়ে দেখার কথা জানালেন মন্ত্রী

    বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর সদস্যদের নামাজে জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত

    চরম আতঙ্কে উত্তরাবাসী : উত্তরার নতুন ত্রাস কে এই পিস্তল বাবু !!

    আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ঢাকা বিমানবন্দরে প্রায় ৪৭৫.৬ গ্রাম (৪০.৭৮ ভরি) স্বর্ণালংকারসহ ২ জন আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন

    মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে?

    পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন

    অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ০৩ সদস্য নিহত ও ০৪ সদস্য আহত

    দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ


    • সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:২৬
      সূর্যোদয়ভোর ৬:৪২
      যোহরদুপুর ১২:৫৬
      আছরবিকাল ৪:২৪
      মাগরিবসন্ধ্যা ৭:১১
      এশা রাত ৮:২৭
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।