
বিডি দিনকাল ডেস্ক : আজ ২৮ মে ২০২৫ তারিখ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এক গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর আশকোনা এলাকায় মাদকদ্রব্য বিক্রি করার সময় ৬ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন মোছাঃ কাকলী (২৪), আমেনা (২৫), লিমা (২৭), মাহি (২৩) ফাতেমা আক্তার বৃষ্টি (২৪) এবং মুন্নি আক্তার (২৩)। মহিলা মাদক ব্যবসায়ীদের কাছে ৫৫০ গ্রাম গাঁজা, ২ টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৯,৮৯০ টাকা জব্দ করা হয়।
উল্লেখ্য যে, এই সকল মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একই কারণে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তাদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হলে তারা অপরাধ স্বীকার করে এবং পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য বিমানবন্দর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল সহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:০৩ |
| সূর্যোদয় | ভোর ৬:২৬ |
| যোহর | দুপুর ১:০৫ |
| আছর | বিকাল ৪:২৮ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪৩ |
| এশা | রাত ৯:০৭ |