আজ মঙ্গলবার | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |১লা শাবান, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৭:০৯

আজ থেকে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। মঙ্গলবার সৌদি আরবের সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে। এর আগে সোমবার সংবাদ সম্মেলনে সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রী তাওফিক আল রাবিয়া বলেছেন, এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে কমপক্ষে ১০ লাখ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন সৌদি আরবের স্থানীয় হজযাত্রীরা। পবিত্র মক্কায় আনুষ্ঠানিকতা শেষে ইহরাম বাঁধা অবস্থায় হজযাত্রীরা আজ সমবেত হচ্ছেন তাঁবুর শহর মিনায়। সেখানে সারাদিন ও রাত অতিবাহিত করবেন তাঁবুতে। ইবাদত বন্দেগি করবেন। এরপর আগামীকাল বৃহস্পতিবার ভোর থেকে পবিত্র আরাফাতের ময়দানের উদ্দেশে যাত্রা করবেন। এ সময় তাদের কণ্ঠে একই সঙ্গে উচ্চারিত হবে ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দা ওয়ান্নি’মাতা লাকা ওয়ালমুলক লা শারিকা লাক’। অর্থাৎ- ‘আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার।’ দু’টুকরো কাপড়ে ইহরাম বাঁধা অবস্থায় তাদের স্রোত ছুটে যাবে পবিত্র আরাফাতের ময়দানে।
এই ময়দানেই আরাফাত পাহাড়ে দাঁড়িয়ে মহানবী হযরত মুহাম্মদ (স.) তার বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সেই স্মৃতি ও রীতিকে লালন করেন বিশ্বের সমস্ত মুসলিম। তারই ধারাবাহিকতায় হজযাত্রীরা ছুটে যাবেন আরাফাতের ময়দানে। এদিন বিশ্বজুড়ে অসংখ্য মুসলিম রোজা পালন করেন। এ বছর আরাফাতের দিন ৫ই জুন, বৃহস্পতিবার। মূলত এদিনটিকেই মূল হজ হিসেবে ধরা হয়। এর পরদিন ৬ই জুন সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অনেক দেশে পালিত হবে পবিত্র ঈদুল আযহা। সরকারি হিসাব অনুযায়ী, গত বছর হজ করেছেন কমপক্ষে ১৮ লাখ হাজী। ২০২৪ সালে হজের সময় তাপমাত্রা ৫১.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। কমপক্ষে ১৩০০ হাজী মারা যান। এবারও হজের সময় সৌদি আরবে গ্রীষ্মকাল। এবারও তাপমাত্রা চরমে পৌঁছে যেতে পারে।
মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২৪ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪২ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:০৯ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:১৫ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৩৬ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৫৫ অপরাহ্ণ |