আজ | | | |

শিরোনাম :

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী জাতীয় যুবনীতি ২০১৭ সংশোধনে ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত: প্রধান লক্ষ্য যুবদের কর্মসংস্থান সৃষ্টি প্রযুক্তির অপব্যবহার করে পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ বাংলাদেশি হাজিদের হজের ব্যয় কমাতে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবনে জাফর ইবনে উবাইয়ার সহযোগিতা চেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাযে জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন(ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন) মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দিনে বিএনপি রাতে আ.লীগ করেছে এমন লোকদের সদস্য পদ নবায়ন হবে না – আমিনুল হক

প্রকাশ: 19 June, 2025 4:00 pm

“যারা দিনের বেলা বিএনপি করেছে আর রাতের বেলা আওয়ামী লীগ করেছে এমন লোকদের দলের সদস্যপদ নবায়ন করতে দেয়া যাবে না” বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমিনুল হক। পাশাপাশি তিনি বলেন, “আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ছবি থাকলে তাদের সদস্যপদ ও নবায়ন হবে না” ।

আজ বৃহস্পতিবার দুপুরে উত্তরা পূর্ব ও উত্তরখানে দুইটি পৃথক অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে আমিনুল হক বলেন, আপনারা সকলে সতর্ক থাকবেন কোনো আওয়ামী লীগ যাতে সদস্য ফরম নবায়ন করতে না পারে। যদি আওয়ামী লীগের সাথে ছবি থাকে তার সদস্য ফরম নবায়ন করা যাবে না। গত ১৭ বছরে বিএনপির পক্ষে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে এবং আমাদের দলের যারা নির্যাতিত ত্যাগী নেতাকর্মী রয়েছেন তাদেরকে সবার আগে এই সদস্যপদ নবায়ন করা হবে।

এসময় তিনি বলেন, এই সদস্য নবায়নের মাধ্যমে যারা পরিচ্ছন্ন, যারা যোগ্য এবং যারা ভালো মানুষ আমরা সেই লোকগুলোকে বাছাই করে নিয়ে আসতে পারব। কারন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা ভবিষ্যৎতে একটি স্বচ্ছ পরিচ্ছন্ন নিরপেক্ষ ও সুষ্ঠু ধারার রাজনীতির পরিবেশ তৈরি করতে চাই।

বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে – এজন্য সকলকে সতর্ক ও ঐকবদ্ধ থাকার আহবান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, পতিত আওয়ামী প্রেত্নাতারা তারা এখনও পর্যন্ত বাংলাদেশে থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের সহায়তা নিয়ে তারা দেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। এজন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।

লন্ডনে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস এর সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বৈঠক পছন্দ হয়নি বলেই কয়েকটি দলের মন খারাপ বলে মন্তব্য করেছেন আমিনুল হক। তিনি বলেন, সবাই যখন লন্ডন বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে, তখন দেশের কয়েকটি দল ইউনুস – তারেক বৈঠকটি তাদের পছন্দ হয়নি বলেই তাদের মন খারাপ। তাদের মন খারাপের কারনেই তারা বিভিন্ন মিটিং এ অংশ নিচ্ছে না।

এসময় তিনি বলেন, বিএনপি জনগণের দল। বিএনপির কাছে জনগণ সবার আগে। জনগণের মতামতকে গুরুত্ব দিয়েই বিএনপি রাজনীতি করে।

তিনি আরও বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল দল। গত ১৭ বছর ধরে অত্যন্ত সুশৃঙ্খলভাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলন সংগ্রাম করেছে দলটি। নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলন করেই আমরা স্বৈরাচার শেখ হাসিনার পতন নিশ্চিত করেছি।

উক্ত কর্মসূচিতে প্রধান বক্তার বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেন, যারা দুর্দিনে দলের পাশে ছিলো না এবং
আওয়ামী লীগের সাথে সম্পর্ক ছিল এমন লোকদের ভূলেও দলের সদস্য নবায়নের আওতায় আনা যাবে না।

কর্মসূচিতে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, এম কফিল উদ্দিন আহমেদ, মুহাম্মদ আফাজ উদ্দিন,
মহানগর উত্তর বিএনপির সদস্য
আনোয়ারুজ্জামান আনোয়ার, আলী আকবর আলী, মোতালেব হোসেন রতন, আব্দুস সালাম সরকার, রফিকুল ইসলাম খান, এম এস আহমাদ আলী, মনিরুল ইসলাম রাহিমী, আহসান হাবীব মোল্লা, তাসলিমা রিতা, সাবেক কাউন্সিলর ইলোরা পারভীন, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মোঃ রাশেদ আলম, উত্তরা পূর্ব থানা বিএনপি আহবায়ক মোঃ শাহ আলম, যুগ্ম আহবায়ক মনির হাসান ভূঁইয়া, শহিদুল ইসলাম সুমন, আমিনুল হক, নজরুল ইসলাম খান, উত্তরা পূর্ব থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এ্যাড এফ ইসলাম চন্দন, সাবেক যুগ্ম সম্পাদক তারেক হাসান, যুগ্ম সম্পাদক জাহিদ মাষ্টার, তাইজুল ইসলাম, শাহাদাত হোসেন, উত্তরখান থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক সুলতান মাহমুদ বকুল, যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম বেপারি প্রমুখ। দুপুরে পল্লবীর ৬ নম্বর সেকশন বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিলে অংশ নেন আমিনুল হক।

রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন

    প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

    ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব কুষ্টিয়া

    নারী শক্তির “নারী সমাবেশ” যেন জুলাইয়ের বিপ্লবী নারীদের মিলনমেলা

    জাতীয় যুবনীতি ২০১৭ সংশোধনে ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত: প্রধান লক্ষ্য যুবদের কর্মসংস্থান সৃষ্টি

    প্রযুক্তির অপব্যবহার করে পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ

    বাংলাদেশি হাজিদের হজের ব্যয় কমাতে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবনে জাফর ইবনে উবাইয়ার সহযোগিতা চেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

    সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাযে জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত

    ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর শোক

    সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান

    বর্ষিয়ান রাজনীতিবিদ ও প্রথিতযশা আইনজ্ঞ ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার আর নেই:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা

    সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন(ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)

    মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    চিকিৎসা বিজ্ঞানের প্রতিটি সাফল্যের নেপথ্যে একজন মানুষ, একটি পরিবার এবং একটি জীবন জড়িয়ে থাকে:ডা. জুবাইদা রহমান

    মেগা প্রকল্পে ব্যয় সাশ্রয় ও গুণগত মান নিশ্চিত করতে উন্নত ফিজিবিলিটি স্টাডির উপর গুরুত্বারোপ করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

    ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর স্থাপন নিয়ে ক্ষোভ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

    প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন’—শিক্ষকদের প্রতি প্রতিমন্ত্রী আমিনুল হকের আহ্বান

    চট্টগ্রাম অঞ্চলের দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত ১০টি পদক্ষেপ

    শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল

    চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে নির্বাচিত বিএনপি সংসদ সদস্য সরোয়ার আলমগীর আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন

    যেকোনো ধরনের অপপ্রচার, গুজব ও বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে গণমাধ্যমকে সজাগ থাকতে হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রী তারেক রহমান দুঃখী মানুষের পাশে সবসময় আছেন, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    নানা নাটকীয়তা, স্বপ্নভঙ্গের অবসান ঘটিয়ে ৪৮ দলের বিশ্বকাপ এখন রূপ নিয়েছে ৮ দলের লড়াইয়ে।

    দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    ধানের শীষ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা এটিএম বুথে কর্মরত নিরাপত্তাকর্মী আব্দুস সালামের কাছে উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ: ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ

    বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) পদে স্বৈরাচার এর দোসর শান্তি সমাবেশ এর নেতৃত্ব প্রদানকারী ডা এস এম মনিরুজ্জামান কে অবাঞ্চিত ঘোষণা

    ক্যান্সারে আক্রান্ত সন্তান নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের “মা”

    প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সুফল পাওয়া শুরু হয়েছে-বাংলাদেশের জন্য গতকাল সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী


    • শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৫৬
      সূর্যোদয়ভোর ৬:২১
      যোহরদুপুর ১:০৫
      আছরবিকাল ৪:২৫
      মাগরিবসন্ধ্যা ৭:৪৮
      এশা রাত ৯:১৩
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।