আজ সোমবার | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |৩০শে রজব, ১৪৪৭ হিজরি | ভোর ৫:১৭

৪ দিনের চীন সফর শেষে আজ রাতে দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বধীন ৯ সদস্যের প্রতিনিধি দল। বাংলাদেশ সময় রাত ৯ টা ৪০ মিনিটে তাদের ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামরা কথা রয়েছে। সেখানে উপস্থিত থাকবেন ঢাকাস্থ চীনের দুতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদুত।
দেশে ফেরার বিমানে উঠার আগে শুক্রবার (২৭ জুন) চীনের শিয়ান বিমানবন্দরে কথা বলেন মির্জা ফখরুল। সেখানে মির্জা ফখরুল বলেন, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি প্রতিনিধি দলের সফরের মধ্যে দিয়ে দুই দলের নতুন সমঝোতা দুই দেশের কৌশলগত সম্পর্কেকে নতুন মাত্রায় উন্নীত করবে।
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, রাত ৯ টা ৪০ মিনিটে ঢাকায় পৌছার কথা রয়েছে বিএনপির প্রতিনিধি দলের। সেখানে ফেরার পর তাদের স্বাগত জানাবেন ঢাকাস্থ চীনের দুতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদুত।
শায়রুল বলেন, দেশে ফেরার আগে আজ শুক্রবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে চীন সফররত উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে সানঝি প্রদেশের জিয়ান শহরতলীতে একটি আদর্শ কমিউনিটি পরিদর্শন করেন। কমিউনিটি কমিটি’র সেক্রেটারি অভ্যর্থনা জানিয়ে তাদের কার্যক্রম ব্যাখ্যা করেন।
“তারা তাদের সদস্য নাগরিকদের স্বাস্থ্য সেবা, স্বেচ্ছাশ্রম, প্রতিবন্ধী পূনর্বাসন ও শিক্ষা কার্যক্রম বিস্তারিত ব্যাখ্যা করে তুলে ধরেন বিএনপির প্রতিনিধি দলের সামনে।”
শায়রুল আরও জানান, সংযুক্ত জাদুঘরে চীনের বিপ্লব ও স্বাধীনতার ইতিহাস শিশুদের সামনে তুলে ধরার কার্যক্রম পরিদর্শন করেন। পরে বিমান বন্দরে চীনা কমিউনিস্ট পাটির আন্তর্জাতিক বিভাগের মহাপরিচালকসহ উর্ধতন কর্মকর্তারা প্রতিনিধি দলকে আনুষ্ঠানিক বিদায় জানান।
রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২৪ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪৩ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:০৯ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:১৪ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৩৫ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৫৪ অপরাহ্ণ |