আজ সোমবার | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |৩০শে রজব, ১৪৪৭ হিজরি | ভোর ৫:৩৬

রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল-এর পরিপূর্ণ সুস্থতা কামনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ শনিবার সন্ধ্যায় (২৮ জুন ২০২৫) লন্ডন থেকে টেলিফোনে তারেক রহমান অসুস্থ মাসুদ কামাল-এর শারিরীক বিষয়ের সার্বিক খোঁজ-খবর নেন। সিনিয়র এই সাংবাদিককের প্রতি নিজের সহমর্মিতা প্রকাশ করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পাশাপাশি দেশের চলমান রাজনীতি ও আগামীর ভাবনা নিয়ে কিছুক্ষণ টেলিফোনে কথা বলেন তারেক রহমান।
এছাড়া মাসুদ কামাল-এর সহধর্মিণী সাংবাদিক শাকিলা সুলতানা স্বাতী’র সাথেও কথা বলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জামিল হোসেন।
প্রসঙ্গত, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা শেষে ডাক্তারের পরামর্শে নিজ বাসায় বিশ্রামে আছেন।
রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২৪ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪৩ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:০৯ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:১৪ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৩৫ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৫৪ অপরাহ্ণ |