
দেশে ফেরার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার দুপুর ২টার দিকে তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জেদ্দা থেকে তাদের দেশে ফেরার কথা ছিল। নিহতরা সবাই সিলেটের বাসিন্দা বলে জানা গেছে। তাদের মধ্যে দু’জনের পরিচয় শনাক্ত হয়েছে। তারা জেলার কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামার তালুক গ্রামের আব্দুল করিম ও খালিদ আহমদ।
পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন সৌদি আরবে থাকার পর দেশে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন তারা। দেশে ফেরার জন্য বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। কিন্তু জেদ্দা বিমানবন্দরে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তারা।
বাণীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দু‘জন মারা যাওয়ার কথা নিশ্চিত করেছেন। তবে অন্য দুইজনের পরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:২৬ |
| সূর্যোদয় | ভোর ৬:৪২ |
| যোহর | দুপুর ১২:৫৬ |
| আছর | বিকাল ৪:২৪ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১০ |
| এশা | রাত ৮:২৬ |