আজ বৃহস্পতিবার | ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |৩০শে রমজান, ১৪৪৭ হিজরি | রাত ১২:২১

শিরোনাম :

এ বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যত দ্রুত সম্ভব এই নির্বাচন অনুষ্ঠিত হবে:মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম গুম, খুন ও জুলাই শহীদ পরিবারকে ঈদ উপহার প্রধানমন্ত্রীর ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা। প্রবাসীদের যেকোনো বিপদে ও প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সরকার সবসময় তাদের পাশে থাকবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৮ দিনের ২৮ পদক্ষেপের কথা উল্লেখ করে একে ‘এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’ বলে বর্ণনা করেছেন উপদেষ্টা মাহদী আমিন ঈদযাত্রা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্ন করতে পুলিশের সব ইউনিটের ফোর্স মাঠে মোতায়েন থাকবে : আইজিপি মো. আলী হোসেন ফকির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় মিরপুর এলাকার ৩১৭ জন কোমলমতি শিশুর হাতে পুরস্কার হিসেবে নতুন সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর বিএনপি দিনাজপুর জেলা শাখা আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব তারেক রহমান খালটি চালু হলে কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে: দিনাজপুরে তারেক রহমান

‘ঐক্য ও গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কোনো আপোষ বিএনপি করবে না’:মির্জা ফখরুল (ভিডিও সহ)

প্রকাশ: ১ জুলাই, ২০২৫ ৫:৫৩ অপরাহ্ণ

‘ঐক্য ও গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কোনো আপোষ বিএনপি করবে না’ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বিকালে জুলাই-আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘‘ এই আন্দোলনে আমাদেরও অনেক লোক মারা গেছে, জামায়াতে ইসলামীরও অসংখ্য মারা গেছে… বিভিন্ন রাজনৈতিক দলের অনেক লোক মারা গিয়েছে। সুতরাং ঐক্যের প্রশ্নের আমাদের কোনো আপোষ নাই আর গণতন্ত্রের প্রশ্নের আমাদের কোনো আপোষ নাই।”

‘‘ আমরা খুব পরিস্কার করে বলতে চাই, বিএনপি আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি। লিবারেল ডেমোক্রেটিক পার্টি হিসেবে আমরা গণতন্ত্রের মধ্য দিয়ে, নির্বাচনের মধ্য দিয়ে পরিবর্তনটা চাই এবং সেই পরিবর্তনটা পার্লামেন্টের মধ্যে যায়। আমি অনুরোধ করব সকলকে এই বিষয়গুলো ইতিবাচক ভাবে দেখবেন।”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘ জুলাই সনদের কথা আমরা আগেই দিয়ে দিয়েছে। এখন এটা সরকারের দায়িত্ব এটাকে চূড়ান্ত, সরকারের দায়িত্ব এই বিষয়গুলো সামনে নিয়ে আসা, সরকারের দায়িত্ব আমরা ঐক্যমত্যে কোন জায়গায় একমত হচ্ছি না, কোন জায়গায় হচ্ছি সেটা বলুক।”

‘‘আমরা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই, আমরা এই তরুণদের ভবিষ্যত দেখতে চাই, আমরা এই তরুণদের কর্মসংস্থান করতে চাই, অর্থনীতির বিকাশ ঘটাতে চাই, কৃষক-শ্রমিকের উন্নতি করতে চাই, আমরা মহিলাদের ক্ষমতায় চাই।”

‘‘ এই বিষয়গুলো আমরা এখানে আনতে চাই। আমরা ধর্মীয় স্বাধীনতা চাই। অবশ্যই স্বাধীনতা ও সার্বভৌমত্ব এই প্রশ্নে আমরা কখনো আপোষ করিনি, কোনদিনই করব না আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান সেই পথই দেখিয়েছেন, আমাদের দেশনেত্রী সেই পথই দেখিয়েছেন এবং এখন আমাদের তরুন নেতা তারেক রহমান দীর্ঘ ৮/৯ বছর ধরে সেই পথে এগিয়ে নিয়ে এসেছেন যেখান থেকে আমরা আরও শক্তিশালী হয়েছি, আরও আত্মবিশ্বাস বেড়েছে যে, আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে পারব।”

‘বিএনপি ছাড়া আর বিকল্প কিছু দেখি না’

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘‘ যদিও আমি এখন দেখি, বাংলাদেশে প্রায় একটা প্রতিদ্বন্দ্বিতাবিহীন নির্বা্চন হতে যাচ্ছে। টুকটাক সমালোচনা আছে, এটা-ওটা নিয়ে কথা আছে কিন্তু তারপরেও মানুষের কাছে ভোট দেবার মতো বড় নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া আর কিছু আমি দেখি না।”

‘‘ আমি বিএনপি করি না। কিন্তু বাস্তবটা এটাই …বিএনপি জিতবে।”

‘সবার জন্য বাংলাদেশ গড়তে হবে’

জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল অধ্যাপক আবদুল হালিম বলেন, ‘‘ এখানে আমরা আজকে অনেক দলের লোকেরা এসেছি, ভিন্ন ধর্মের যারা এই আন্দোলনে ভূমিকা রেখেছেন তারাও এসেছে।”

‘‘ আসুন, সবার জন্য বাংলাদেশ, সংখ্যাগরুও নয়, সংখ্যালগুও নয়, আমরা সবাই বাংলাদেশী। সবার জন্য বাংলাদেশ আমরা সবাই মিলে গড়ব ইনশাল্লাহ।”

‘এই লড়াইটা ৩৬ দিনের চমক নয়’

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘‘ ওই লড়াইটা ছিলো ১৬ বছর ৩৬দিনে। কিন্তু কে্উ কেউ এটা মনে করছেন কয়েকদিন এটা চমক।হ্যাঁ শেষ ধাক্কাটা দরকার ছিলো। সবাই মিলে ছাত্র-তুরন-যুবক পেশাজীবীদের সাথে রাজনৈতিক দলের নেতা-কর্মী সমাজের সর্বস্তরের গৃহবূধ যিনি কখনো মিছিল কি জানেন,রাজপথের লড়াই কী জানেন না তিনি শরিক হয়েছেন…আমরা শেষ ধাক্কা দিয়েছি।”

‘‘ আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেমন বিকৃত করার চেষ্টা হয়েছে, একটি ব্যক্তি-পরিবারের ইতিহাস তৈরি করা হয়েছিল। এখন আমরা দেখছি ঠিক একইভাবে গোটা লড়াই এবং গণঅভ্যুত্থানের ইতিহাসকে আবার বিকৃত করবার একটা চেষ্টা সেটা আমরা লক্ষ্য করেছি। রাম ছাড়া যেমন রামায়ন লেখার চেষ্টা বিভিন্ন সময় নাকি হয়েছিলো সেটা ব্যর্থ হয়েছে। বিএনপিসহ বিরোধী দলের জানবাজি যে লড়াই তাদের যে সংগ্রাম পুরো দেশ এবং জনগনকে জাগিয়ে তোলার জন্য সেটা ভুলে গেলে চলবে না।”

‘আওয়ামী লীগ ইজ নট অব পলিটিক্যাল পার্টি’

বিজেপের সভাপতি আন্দালিব রহমান পার্থ বলেন, ‘‘ আওয়ামী লীগ তার মেধায় রাজনীতিতে বিশ্বাস করে না, প্রতিশোধে বিশ্বাস করে।খুব শিগগিরই আওয়ামী লীগের আওয়াজকরণ হয়ে যাবে… যারা উপলব্ধি করেছে বলবে, আসেন আমরা একসাথে কাজ করি।”

‘‘ এরা জঙ্গি। ভাইয়েরা আমরা এই ট্রাপে পড়বেন না। আওয়ামী লীগ ইজ নট এ পলিটিক্যাল পার্টি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা ফেইসবুকে লাল করেছিলো তাদের জীবন লাল করতে ফেলবে, ধবংস করে ফেলবে এই একটা জায়গায় আমরা এক সাথে থাকি। আওয়ামী লীগের ব্যাপারে পুরো জাতিকে আমাদের এক সাথে থাকতে হবে।”

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটির আহ্বায়ক বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এবং অধ্যাপক আবদুল্লাহ আল মামুন ও অধ্যাপক নাহরিন খানের যৌথ পরিচালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাহ উদ্দিন আহমদ, জাতীয় পার্টি(কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণফ্রন্টের টিপু বিশ্বাস, এলডিপির রেদোয়ান আহমেদ, নেজামী ইসলাম পার্টির একেএম আশরাফুল হক, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, এনসিপির আজিজুর ইসলাম আদিব, হেফাজতে ইসলামের মাওলানা জোনায়েদ আল হাবিব,এনডিএমের ববি হাজ্জাজ, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা মঞ্জরুল হক আফেন্দি, বাংলাদেশ জাসদের নাজমুল হক প্রধান, খেলাফত মজলিশের মাওলানা আহমেদ আলী কাশেমী, গণঅধিকার পরিষদের রাশেদ খান এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটির সদস্য সচিব অধ্যাপক মোর্শেদ হাসান খান বক্তব্য রাখেন।

এই অনুষ্ঠানে গুম হওয়া ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রশদীর লুনা, ফ্যাসিবাদ সরকারের আমলে নির্যাতনের শিকার চিকিৎসক সাখাওয়াত হোসেন সায়ান্থ, জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময়ে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের ভাই রমজান আলী, মীর মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান, ওয়াসীমের বাবা শফিউল আলম, ইয়ামিনের বাবা মহিউদ্দিন, ফারহান ফাইয়াজের ছোট বোন ফারিন, আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, পুরানা ঢাকায় বিশ্বজিৎ দাশের বাবা আনন্দ দাস, আবদুল্লাহ বিন জাহিদের মা ফাতেমাতুজ জোহরা, নুরুজ্জামান জনির ছোট ভাই মনিরুজ্জামান হীরা, পারভেজ হোসেনের মেয়ে আবিদা ইসলাম হৃদি, কাজী ফাহমীম জাফরের মা কাজী লুলুল মাকমিম, গুম থেকে বেঁচে যাওয়া বিএনপি গণশিক্ষা বিষয়ক সহ-সম্পাদক আনিসুর রহমান তালুকার খোকন এবং ‘মায়ের ডাক’ এর আহ্বায়ক সানজিদা ইসলাম তুলি, জুলাই-আগস্ট অভ্যুত্থানের গুলিবিদ্ধ হয়ে পঙ্গু নাভিল, পুলিশের গুলিতে চোখ নষ্ট হয়ে যাওয়া রেদোয়ান হোসেন রিয়াদ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, এজেডএম জাহিদ হোসেন,গণফোরামের সুব্রত চৌধুরী, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, বিএলডিপির শাহাদাত হোসেন সেলিম, কল্যাণ পার্টির শামসুদ্দিন পারভেজ, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মহিউদ্দিন ইকরামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এক্সক্লুসিভ প্রধান খবর বাংলাদেশ রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    রাজনীতি শুধুমাত্র জনগণের কল্যাণের জন্য: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

    এ বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যত দ্রুত সম্ভব এই নির্বাচন অনুষ্ঠিত হবে:মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

    গুম, খুন ও জুলাই শহীদ পরিবারকে ঈদ উপহার প্রধানমন্ত্রীর

    বিদ্যানন্দের “১ টাকায় ঈদের বাজার” উদ্বোধন করলেন ত্রানমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

    বড়ুয়া খাল পুন:খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু

    রাজধানীতে ফোর্টিস হাসপাতালের উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল

    কুড়িগ্রাম প্রেসক্লাবে কার্যকরী কমিটিতে দুই বছরের জন্য যুগ্ম সম্পাদক নির্বাচিত হলেন আশরাফুল হক রুবেল

    ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা।

    প্রবাসীদের যেকোনো বিপদে ও প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সরকার সবসময় তাদের পাশে থাকবে

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৮ দিনের ২৮ পদক্ষেপের কথা উল্লেখ করে একে ‘এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’ বলে বর্ণনা করেছেন উপদেষ্টা মাহদী আমিন

    চা বিক্রেতা নানী-নাতনী’র কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ঈদযাত্রা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্ন করতে পুলিশের সব ইউনিটের ফোর্স মাঠে মোতায়েন থাকবে : আইজিপি মো. আলী হোসেন ফকির

    ওএসডি হাতিয়া উপজেলা ইউএনও মো. আলাউদ্দিন:নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল

    পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় মিরপুর এলাকার ৩১৭ জন কোমলমতি শিশুর হাতে পুরস্কার হিসেবে নতুন সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর

    নড়াইলে খাল খননের কাজের উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

    বিএনপি দিনাজপুর জেলা শাখা আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব তারেক রহমান

    খালটি চালু হলে কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে: দিনাজপুরে তারেক রহমান

    আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত

    বস্তুনিষ্ঠ বুলেটিন ও তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে —–ডেপুটি স্পীকার

    শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি হওয়ার ন্যূনতম যোগ্যতা নির্ধারণ,বেস লাইন হবে স্নাতক পাস : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

    ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    প্রধানমন্ত্রী তারেক রহমান সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার করেছেন

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ৫ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা

    প্রতিটি ওয়ার্ডে ফুটসাল খেলার সুবিধা নিশ্চিত করা হবে, যেন সব বয়সের মানুষ সহজেই খেলার সুযোগ পায়: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    শুধু বগুড়া নয় দেশের প্রত্যেকটি জেলার উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সব পরিকল্পনা করে রেখেছেন:আতিকুর রহমান রুমন

    উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোকে মা, শিশু ও নবজাতকদের স্বাস্থ্যসেবার মূল কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে : জুবাইদা রহমান

    চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা

    ইউজিসির নীতিমালায় নিয়োগ প্রক্রিয়ায় তিন ধাপ পেরিয়ে শিক্ষক নিয়োগ: শেকৃবি

    প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকার ও ইলেকট্রনিক্স ডিভাইসহ ১ জনকে আটক করেছে শাহজালাল এয়ারপোর্ট আর্মড পুলিশ


    • বুধবার, ১৮ মার্চ, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৫০
      সূর্যোদয়ভোর ৭:০৫
      যোহরদুপুর ১:০৭
      আছরবিকাল ৪:৩২
      মাগরিবসন্ধ্যা ৭:০৯
      এশা রাত ৮:২৪
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।