আজ শনিবার | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |৫ই শাবান, ১৪৪৭ হিজরি | রাত ৪:৩৫

স্টাফ রিপোর্টার: জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে দরিদ্র রোগীদের মাঝে চেক বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে হাসপাতালের কনফারেন্স রুমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের উদ্দ্যোগে এই চেক বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ আব্দুল ওয়াদুদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড.মোহাম্মদ মহিউদ্দিন ।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় জন্মগত হৃদরোগে আক্রান্ত দরিদ্র রোগীদের চিকিৎসার খরচ নির্বাহে প্রতিজন কে ৫০ হাজার টাকার চেক রোগীদের মাঝে প্রদান করেন।এই কার্যক্রমটি চলমান রয়েছে । এই মানবিক কার্যক্রমের অংশ হিসেবে প্রথম দফায় ১০০ জন রোগীকে চেক প্রদান করা হয়েছিলো এবং আজ আরও ১০০ জন রোগীকে এই সহায়তা প্রদান করা হয়।
এই উদ্যোগে অসহায় শিশুদের জন্য সরকারের পক্ষ থেকে একটি প্রসংসনীয় জনকল্যাণ মূলক উদ্দ্যোগ এবং ভবিষ্যতে ধাপে ধাপে সর্বমোট ৫০০ রোগী এই সুবিধার আওতায় আসবেন বলে জানা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ সাবিনা হাসেম, অধ্যাপক ডাঃ খালেকুজ্জামান, অধ্যাপক ডাঃ মোহাম্মদ উল্লাহ ফিরোজ, উপ পরিচালক ডাঃ মনির আহমেদ খান, সহকারী পরিচালক ডাঃ মেজবাহ উদ্দিন প্রমুখ।
শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২৩ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪২ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১০ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:১৭ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৩৯ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৫৭ অপরাহ্ণ |