আজ | | | |

শিরোনাম :

ধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নেয়া শেষে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইও প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে লাল গালিচা সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন মুন্সীগঞ্জ জেলার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে- স্বরাষ্ট্রমন্ত্রী তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ‘গাঢ় নীল’ এবং ‘হালকা অলিভ’ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাকে ফিরছে পুলিশ মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

উত্তরায় মাইলস্টোন বিমান বিধ্বস্তের ঘটনায় বর্তমানে ৮ জন আইসিইউতে , ৬ জনের অবস্থা সংকটাপন্ন

প্রকাশ: 24 July, 2025 4:21 pm

ঢাকা : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় বর্তমানে ৮ জন রোগী আইসিইউতে রয়েছেন। তাদের মধ্যে ৬ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়া, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় ১৩ জনকে নেওয়া হয়েছে কেবিনে।

আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন। এ সময় তার সঙ্গে ইনস্টিটিউটের সিনিয়র চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

ডা. নাসির বলেন, আমাদের এ মুহূর্তে রক্তের কোনো প্রয়োজন নেই। স্কিন ডোনেশনও আমরা আপাতত নিচ্ছি না। আমাদের পর্যাপ্ত পরিমাণ স্কিন ব্যাংকে আছে। লাগলে সেখান থেকে ব্যবহার করতে পারব। বিকাশ-নগদে অনেকে টাকা পাঠাতে চাইছেন সেগুলোরও প্রয়োজন নেই। বাচ্চাদের জন্য সমস্ত খরচ সরকার থেকে সরবরাহ করা হচ্ছে।

রোগীদের সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়ে তিনি বলেন, এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪২ জন। গতকাল ক্রিটিক্যাল রোগীর ৮ জনের একটি তালিকা আমরা দিয়েছিলাম। দুজন মারা যাওয়ায় সেটা এখন ৬ জনে এসে দাঁড়িয়েছে। গত দু’দিনে আমরা ১৩ জন রোগীকে কেবিনে স্থানান্তর করতে পেরেছি। এটি আমাদের জন্য একটি ভালো খবর। তাদের মধ্যে অনেককে আমরা দুই একদিনের মধ্যে বাসায় পাঠাতে পারব।

তিনি আরও বলেন, সংকটাপন্ন ছয়জনের মধ্যে তিনজনের অবস্থা কিছুটা ভালো হলেও বাকি তিনজনের অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাদের ব্যাপারে আলোচনা হয়েছে, ইতোমধ্যে সে বিষয়ে চিকিৎসাও শুরু হয়েছে।

পরিচালক বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে চিকিৎসা সহায়তার আশ্বাস পেয়েছি। আমরা কোনো দেশকে আলাদাভাবে দেখছি না। বাচ্চাদের জন্য যাদের পরামর্শ ভালো মনে হচ্ছে, সেটাই নিচ্ছি। আমাদের দেশে যারা চিকিৎসক রয়েছেন, তাদের মধ্যেও কোনো মতবিরোধ নেই। আমরা যা করছি, সবই বাচ্চাদের ভালোর জন্য।

তিনি বলেন, ভারত থেকে ইতোমধ্যে প্রতিনিধি দল এসেছে। চীনের প্রতিনিধি দল এখনো পৌঁছেনি। তবে রোগীদের কেস সামারি নিয়ে জুমে কথা হয়েছে। চীন থেকে আজ রাতে পাঁচ জনের একটি বিশেষজ্ঞ দল আসবে। ভারতের প্রতিনিধি দল আমাদের কেস সামারি দেখেছেন, তারা কিছু মতামত দিয়েছেন। আমরা বোর্ডের সঙ্গে সেগুলো নিয়ে আলোচনা করেছি। যেগুলো রোগীদের জন্য ভালো মনে হচ্ছে, সেগুলোই গ্রহণ করছি। (বাসস)

এক্সক্লুসিভ প্রধান খবর রাজধানী স্বাস্থ্য

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নেয়া শেষে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা

    চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    কথায় নয়, বর্তমান সরকার কাজে বিশ্বাসী: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইও

    বাইপাস সড়কের কাজ দ্রুত শুরু করার দাবিতে উলিপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত।

    কুড়িগ্রামে অসহায় দরিদ্র নারীদের সেলাই মেশিন বিতরণ

    ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী:নগরের নিরাপত্তা বজায় রাখতে পুরো ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার পরিকল্পনা

    সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত

    প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে লাল গালিচা সংবর্ধনা

    প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন

    মুন্সীগঞ্জ জেলার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল

    শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার—- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে- স্বরাষ্ট্রমন্ত্রী

    তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    বারে ডেকে তরুণীকে যৌন হয়রানির অভিযোগ চট্টগ্রাম মহানগর এনসিপি নেতাদের বিরুদ্ধে

    ‘গাঢ় নীল’ এবং ‘হালকা অলিভ’ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাকে ফিরছে পুলিশ

    প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে দায়ের করা মামলায় গ্রেপ্তার ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক

    আশুলিয়ায় মাদ্রাসা নিয়ে চক্রান্ত; আতঙ্কে শিক্ষার্থীরা

    মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

    ২২ লাখ শিক্ষার্থী নিয়ে প্রাথমিক গোল্ড কাপ ফুটবল, ৫০ লাখে উন্নীত করার পরিকল্পনা: মাহদী আমিন

    দেশে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের বিষয়ে সবাই একমত হয়েছেন:প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

    প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নিকটাত্মীয় পরিচয়:পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার

    পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি: পার্বত্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান

    এক লাখ ইয়াবা গায়েবের অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিনকে প্রত্যাহার

    চর বিষয়ক মন্ত্রণালয় গঠন ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি”

    টোয়াব নির্বাচন- ২০২৬ এ কনশাস রিলায়েন্স ফোরামের বিজয়

    জাতীয় সংসদের স্পীকারের সাথে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (IRI) এর বাংলাদেশের আবাসিক প্রোগাম ডিরেক্টর এর সৌজন্য সাক্ষাৎ

    বিকেএসপিতে ৩ দিনব্যাপী ‘স্পোর্টস মেডিসিন ও বেসিক লাইফ সাপোর্ট’ শীর্ষক সেমিনারের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    পার্বত্য চট্টগ্রামের প্রকল্পের স্কিমগুলো অগ্রাধিকারভিত্তিতে ও যথাসময়ের মধ্যে সম্পন্ন করতে হবে: পার্বত্য সচিব

    গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন: স্থানীয় সরকার মন্ত্রী


    • বুধবার, ২৪ জুন, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৪৫
      সূর্যোদয়ভোর ৬:১৩
      যোহরদুপুর ১:০১
      আছরবিকাল ৪:১৯
      মাগরিবসন্ধ্যা ৭:৪৯
      এশা রাত ৯:১৬
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।