আজ রবিবার | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |২৬শে রমজান, ১৪৪৭ হিজরি | বিকাল ৫:১৪

শিরোনাম :

‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী তারেক রহমান সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ৫ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা প্রতিটি ওয়ার্ডে ফুটসাল খেলার সুবিধা নিশ্চিত করা হবে, যেন সব বয়সের মানুষ সহজেই খেলার সুযোগ পায়: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক শুধু বগুড়া নয় দেশের প্রত্যেকটি জেলার উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সব পরিকল্পনা করে রেখেছেন:আতিকুর রহমান রুমন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোকে মা, শিশু ও নবজাতকদের স্বাস্থ্যসেবার মূল কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে : জুবাইদা রহমান মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন করেন সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন পবিত্র কোরান তেলোয়াত এর মধ্যে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে

কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষ এস এম সালাহ উদ্দিন রুবেল প্রতিষ্ঠানে না এসেই বেতন ভাতা নিচ্ছে

প্রকাশ: ৩০ জুলাই, ২০২৫ ১:৫৯ অপরাহ্ণ

মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃকুড়িগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজের নিজ কক্ষে বসে মদপান ও অর্থ আত্মসাতের অভিযোগে তৎকালীন অধ্যক্ষ এস এম সালাহ উদ্দীন রুবেলকে সাময়িক বরখাস্ত করে গভর্নিং বডি। ২০২৪ সালের (৩১ মার্চ) কলেজের গভর্নিং বডির সভাপতি তৎকালীন রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মোঃ মেহেদুল করিম স্বাক্ষরিত পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়। পৃথক আরেকটি পত্রে কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ সহকারী অধ্যাপক মোঃ শহীদুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। গভর্নিং বডির তৎকালীন সভাপতি মোঃ মেহেদুল করিম এসব তথ্য নিশ্চিত করেন।

বরখাস্তের আদেশে বলা হয়, ‘অধ্যক্ষ সালাহ উদ্দীন রুবেলের বিরুদ্ধে প্রতিষ্ঠানে বসে মদপান ও অর্থ আত্মসাতের অভিযোগে বাংলা ট্রিবিউনসহ একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এ নিয়ে গঠিত তদন্ত কমিটি অভিযোগের প্রাথমিক সত্যতা পায় মর্মে প্রতিবেদন দেয়। একইসঙ্গে নৈতিক স্খলন পেশাগত অসদাচরণ, আর্থিক অনিয়ম-দুর্নীতি, কর্তব্যে অবহেলা ও অদক্ষতার অভিযোগের সত্যতা পায় তদন্ত কমিটি। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দাখিলকৃত জবাব সন্তোষজনক না হওয়ায় গভর্নিং বডির সিদ্ধান্ত মোতাবেক চাকরিবিধি অনুযায়ী অধ্যক্ষ সালাহ উদ্দীন রুবেলকে সাময়িক বরখাস্ত করা হলো।

প্রসঙ্গত, সালাহ উদ্দীন রুবেল প্রতিষ্ঠানে বসে নিয়মিত মদপান করেন বলে অভিযোগ ওঠে। এছাড়া তার বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে কলেজের টাকা উত্তোলন ও আত্মসাতের অভিযোগ আছে। এ নিয়ে গঠিত তদন্ত কমিটি অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। অধ্যক্ষ রুবেল মনগড়া ভাউচার ও চেকের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রায় ৩৬ লাখ টাকা আত্মসাৎ করেছেন মর্মে প্রতিবেদন দেয় নিরীক্ষা কমিটি। এসব অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে স্বীকার করে জবাব দেন। সার্বিক বিবেচনায় রুবেলকে অধ্যক্ষ পদ হতে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয় গভর্নিং বডি। গভর্নিং বডির তৎকালীন সভাপতি মোঃ মেহেদুল করিম বলেন, ‘অধ্যক্ষ সালাহ উদ্দীন রুবেলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিধি অনুযায়ী পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।’

অনুসন্ধানে জানা যায়, গত ২০২৪ সালে ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের মুখে বিগত আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদের অন্যান্য মন্ত্রী ও সংসদ সদস্য দেশ থেকে পালিয়ে গেলে সময়ের পট পরিবর্তনে আওয়ামীলীগের জেলা কমিটির নেতা এস এম সালাহ উদ্দিন রুবেল পুরোপুরি কলেজে না এসে আত্মগোপনে থেকেও ইএফটি সিস্টেমে তার মাসিক ফুল বেতন ভাতা উত্তোলন করে আসছে। এ ঘটনায় খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজের বিভিন্ন শিক্ষক-কর্মচারীদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এব্যাপারে খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোঃ শহীদুল ইসলাম জানান, খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষ সালাহ উদ্দিন রুবেলের বিরুদ্ধে প্রতিষ্ঠানের ৪৪ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ সহ কলেজে বসে মদপানের বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় আমরা বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানালেও এখনও কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। তবে আমরা সবকিছুই নিয়মতান্ত্রিক উপায়ে করেছি। বর্তমান ইএফটি সিস্টেমের কারণে বরখাস্তকৃত অধ্যক্ষ এস এম সালাহ উদ্দিন রুবেল তার বেতন ভাতা সুবিধা পাচ্ছেন।

এব্যাপারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের চেয়ারম্যান প্রফেসর মহাঃ তৌহিদুল ইসলাম জানান, আপনার কাছ থেকে বিষয়টি জানলাম, অভিযোগ থাকলে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

এব্যাপারে কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম জানান, সবে মাত্র যোগদান করেছি। অভিযোগের বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

রংপুর

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    প্রধানমন্ত্রী তারেক রহমান সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার করেছেন

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ৫ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা

    প্রতিটি ওয়ার্ডে ফুটসাল খেলার সুবিধা নিশ্চিত করা হবে, যেন সব বয়সের মানুষ সহজেই খেলার সুযোগ পায়: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    শুধু বগুড়া নয় দেশের প্রত্যেকটি জেলার উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সব পরিকল্পনা করে রেখেছেন:আতিকুর রহমান রুমন

    উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোকে মা, শিশু ও নবজাতকদের স্বাস্থ্যসেবার মূল কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে : জুবাইদা রহমান

    চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা

    ইউজিসির নীতিমালায় নিয়োগ প্রক্রিয়ায় তিন ধাপ পেরিয়ে শিক্ষক নিয়োগ: শেকৃবি

    প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকার ও ইলেকট্রনিক্স ডিভাইসহ ১ জনকে আটক করেছে শাহজালাল এয়ারপোর্ট আর্মড পুলিশ

    মার্কিন হামলায় আগুনে জ্বলছে ইরানের খার্গ দ্বীপ ‘অরফান পার্ল’:দ্বীপটি দখলের বিবেচনায় যুক্তরাষ্ট্র

    ইরান যুদ্ধে অংশ নিতে ২,৫০০ জন মার্কিন স্থলসেনা ইতিমধ্যে যাত্রা শুরু করেছে

    মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন করেন

    সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন

    লালমনিরহাটে ত্রাণমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

    রাজধানীর কূর্মিটোলা ক্যাম্প এলাকায় বিশুদ্ধ পানির কল উদ্বোধন করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক

    এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    পবিত্র কোরান তেলোয়াত এর মধ্যে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে

    ‘আজ থেকে স্পিকার আর কোনো দলের নন, তিনি পুরো সংসদের অভিভাবক : প্রথম অধিবেশনে শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান

    ১৯৭১ সালের ঐতিহাসিক মুক্তিযুদ্ধ ছিল মূলত গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন

    মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে (বীর বিক্রম) সভাপতি করে সংসদের বিশেষ স্থায়ী কমিটি গঠন

    পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির-এর সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন সৌজন্য সাক্ষাৎ

    সরকারের দুটি মন্ত্রণালয়ের দপ্তর বণ্টন- মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

    মন্ত্রীত্ব পেলেন টাঙ্গাইলের আহমেদ আযম খান:এলাকায় আনন্দ মিছিল

    মরনব্যাধী বোনম্যারো ক্যান্সার আক্রান্ত সুমনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান

    ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সারাদেশে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামীকাল যে সংসদ অধিবেশন শুরু হবে, সেটি হবে জনগণের সংসদ:চিফ হুইপ

    মিথ্যা-গায়েবি মামলা করার সংস্কৃতি আমরা কমিয়ে এনেছি:আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

    ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ


    • রবিবার, ১৫ মার্চ, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৫৩
      সূর্যোদয়ভোর ৭:০৮
      যোহরদুপুর ১:০৭
      আছরবিকাল ৪:৩২
      মাগরিবসন্ধ্যা ৭:০৭
      এশা রাত ৮:২২
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।