আজ সোমবার | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি | রাত ১১:৫৮

বিডি দিনকাল ডেস্ক : সোমবার (১৮ আগস্ট ২০২৫) রাত আনুমানিক ১২:৩০ ঘটিকায় তুরাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর সভাপতি মো: হুমায়ুন কবির (৪৮) কে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
সিটিটিসি সূত্রে জানা যায়, সোমবার সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর সভাপতি তুরাগ থানা এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১২:৩০ ঘটিকায় তুরাগ থানাধীন রানাভোলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস টিম।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:২২ |
| সূর্যোদয় | ভোর ৬:৩৯ |
| যোহর | দুপুর ১২:৫৯ |
| আছর | বিকাল ৪:২৭ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১৯ |
| এশা | রাত ৮:৩৬ |