আজ | | | |

শিরোনাম :

বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণীকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার ধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নেয়া শেষে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইও প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে লাল গালিচা সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন মুন্সীগঞ্জ জেলার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে- স্বরাষ্ট্রমন্ত্রী তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ‘গাঢ় নীল’ এবং ‘হালকা অলিভ’ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাকে ফিরছে পুলিশ

সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের কার্যক্রম: আরো পাঁচ বিচারপতির বিষয়ে তদন্ত চলমান

প্রকাশ: 21 August, 2025 4:14 pm

ঢাকা : সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল পুনরুজ্জীবিত হওয়ার পর যে সব কার্যক্রম গ্রহণ করা হয়েছে, তা আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারপতিগণের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল এর পরিবর্তে সংসদের হাতে ন্যস্ত করা হয়েছিল। পরবর্তীতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষিত হলেও এ সংক্রান্ত রিভিউ দরখাস্তটি অনিষ্পন্ন থেকে যায়। গত ২০ অক্টোবর আপিল বিভাগে ওই রিভিউ আবেদন নিষ্পত্তি হলে বিচারপতি অপসারণ সংক্রান্ত সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল পুনরুজ্জীবিত হয়।

এরপর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন তিন সদস্য বিশিষ্ট সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের কার্যক্রম শুরু হয়। কাউন্সিলের অপর দুই সদস্য হলেন- আপিল বিভাগের বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম এবং বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের কার্যক্রম শুরু হওয়ার পর হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতি বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক এবং বিচারপতি এ কে এম জহিরুল হক রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে নিজ স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে স্বীয় পদ হতে পদত্যাগ করার ইচ্ছা পোষণ করেন। গত ১৯ নভেম্বর তাদের পদত্যাগপত্র গৃহীত হয়। এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ প্রজ্ঞাপন জারি করে।

সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের কার্যক্রম তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ১৬ অক্টোবর হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতির বিষয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি তাদের বেঞ্চ প্রদান হতে বিরত থাকেন। তাদের মধ্যে বিচারপতি শাহেদ নূরউদ্দিন গত ৩০ জানুয়ারি রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে নিজ স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করেন। এছাড়া, দুই বিচারপতি মো. আমিনুল ইসলাম ও এস এম মাসুদ হোসেন দোলন হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পাননি। ২০২২ সালের ৩১ জুলাই হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে তারা নিয়োগ পেয়েছিলেন। গত বছরের ৩০ জুলাই তাদের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ না দিয়ে আরও ছয় মাসের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। গত ৩০ জানুয়ারি তাদের সেই বর্ধিত মেয়াদও শেষ হয়।

এদিকে দুই বিচারপতি মোঃ আতাউর রহমান খান এবং আশীষ রঞ্জন দাস ইতোমধ্যে অবসর গ্রহণ করেছেন। এর মধ্যে বিচারপতি মোঃ আতাউর রহমান খান গত ৩০ ডিসেম্বর এবং বিচারপতি আশীষ রঞ্জন দাস গত ৩০ জানুয়ারি তাদের চাকরিকালীন মেয়াদ পূর্ণ করে অবসরে যান।

এছাড়া, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের পূর্ণাঙ্গ তদন্তের পর রাষ্ট্রপতি দুইজন বিচারপতিকে অপসারণ করেন। এর মধ্যে বিচারপতি খিজির হায়াতকে গত ১৮ মার্চ এবং বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে গত ২১ মে অপসারণ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আরও পাঁচ বিচারপতির বিষয়ে বর্তমানে কাউন্সিলের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এই পাঁচ বিচারপতির মধ্যে বিচারপতি মো. আখতারুজ্জামানের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করতে গত ২৩ মার্চ রাষ্ট্রপতি সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলকে নির্দেশনা দেন। পরবর্তীতে গত ২৫ জুন বিচারপতি মো. আখতারুজ্জামানের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে তাকে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে তলব করা হয়। গত ১ জুলাই তিনি কাউন্সিলের সামনে হাজির হয়ে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেন। এরই ধারাবাহিকতায় সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ২৬ আগস্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক মো. আখতারুজ্জামানের বিষয়ে চূড়ান্ত শুনানির দিন ধার্য করেন। (বাসস)

আইন/আদালত

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণীকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার

    ধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নেয়া শেষে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা

    চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    কথায় নয়, বর্তমান সরকার কাজে বিশ্বাসী: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইও

    বাইপাস সড়কের কাজ দ্রুত শুরু করার দাবিতে উলিপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত।

    কুড়িগ্রামে অসহায় দরিদ্র নারীদের সেলাই মেশিন বিতরণ

    ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী:নগরের নিরাপত্তা বজায় রাখতে পুরো ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার পরিকল্পনা

    সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত

    প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে লাল গালিচা সংবর্ধনা

    প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন

    মুন্সীগঞ্জ জেলার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল

    শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার—- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে- স্বরাষ্ট্রমন্ত্রী

    তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    বারে ডেকে তরুণীকে যৌন হয়রানির অভিযোগ চট্টগ্রাম মহানগর এনসিপি নেতাদের বিরুদ্ধে

    ‘গাঢ় নীল’ এবং ‘হালকা অলিভ’ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাকে ফিরছে পুলিশ

    প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে দায়ের করা মামলায় গ্রেপ্তার ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক

    আশুলিয়ায় মাদ্রাসা নিয়ে চক্রান্ত; আতঙ্কে শিক্ষার্থীরা

    মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

    ২২ লাখ শিক্ষার্থী নিয়ে প্রাথমিক গোল্ড কাপ ফুটবল, ৫০ লাখে উন্নীত করার পরিকল্পনা: মাহদী আমিন

    দেশে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের বিষয়ে সবাই একমত হয়েছেন:প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

    প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নিকটাত্মীয় পরিচয়:পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার

    পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি: পার্বত্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান

    এক লাখ ইয়াবা গায়েবের অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিনকে প্রত্যাহার

    চর বিষয়ক মন্ত্রণালয় গঠন ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি”

    টোয়াব নির্বাচন- ২০২৬ এ কনশাস রিলায়েন্স ফোরামের বিজয়

    জাতীয় সংসদের স্পীকারের সাথে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (IRI) এর বাংলাদেশের আবাসিক প্রোগাম ডিরেক্টর এর সৌজন্য সাক্ষাৎ

    বিকেএসপিতে ৩ দিনব্যাপী ‘স্পোর্টস মেডিসিন ও বেসিক লাইফ সাপোর্ট’ শীর্ষক সেমিনারের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    পার্বত্য চট্টগ্রামের প্রকল্পের স্কিমগুলো অগ্রাধিকারভিত্তিতে ও যথাসময়ের মধ্যে সম্পন্ন করতে হবে: পার্বত্য সচিব


    • বুধবার, ২৪ জুন, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৪৫
      সূর্যোদয়ভোর ৬:১৩
      যোহরদুপুর ১:০১
      আছরবিকাল ৪:১৯
      মাগরিবসন্ধ্যা ৭:৪৯
      এশা রাত ৯:১৬
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।