আজ বৃহস্পতিবার | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১:৩৯

শিরোনাম :

টোয়াব নির্বাচন- ২০২৬ এ কনশাস রিলায়েন্স ফোরামের বিজয় জাতীয় সংসদের স্পীকারের সাথে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (IRI) এর বাংলাদেশের আবাসিক প্রোগাম ডিরেক্টর এর সৌজন্য সাক্ষাৎ বিকেএসপিতে ৩ দিনব্যাপী ‘স্পোর্টস মেডিসিন ও বেসিক লাইফ সাপোর্ট’ শীর্ষক সেমিনারের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন: স্থানীয় সরকার মন্ত্রী উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনাকে ‘‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ’ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ঢাকায় নিযুক্ত ভারতীয় উপ-হাইকমিশনারকে তলব করেছে বাংলাদেশ ৮ কোটি ৪১ লক্ষ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: স্থানীয় সরকার মন্ত্রী ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুড়িগ্রাম-২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি আলহাজ্ব মোঃ উমর ফারুক

প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫ ১:১৫ অপরাহ্ণ

মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা নিয়ে গঠিত মহান জাতীয় সংসদের ২৬, কুড়িগ্রাম-২ আসন। এই আসনটি দীর্ঘ সময় ধরে জাতীয় পার্টির দখলে থাকায় এটি জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত। দীর্ঘ সময় ধরে বিএনপি তার যোগ্য প্রার্থীর অভাবে এবং বিগত শেখ হাসিনার আমলে বিতর্কিত নির্বাচনের কারণে ২৬, কুড়িগ্রাম-২ আসনে বরাবরই সফলতার মুখ দেখেনি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে এলাকায় নির্বাচনী গণসংযোগ চালাচ্ছেন সাবেক এমপি আলহাজ্ব মোঃ উমর ফারুক। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর জাতীয়তাবাদী আদর্শের প্রতি শ্রদ্ধা রেখে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের একজন সৈনিক হিসেবে দল গঠনে যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্ব প্রদানের অঙ্গীকার নিয়ে দেশ ও জাতির স্বার্থে আত্মত্যাগের দৃঢ় প্রত্যয় নিয়ে অসহায় মানুষের নিত্য সঙ্গী হয়ে আত্মত্যাগ করা তীব্র ইচ্ছা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শে দেশ গড়ার অদম্য ইচ্ছাই শেষ পর্যন্ত আত্মনিবেদনের মহৎ উদ্দেশ্যে আলহাজ্ব মোঃ উমর ফারুক বিএনপির রাজনীতিতে যুক্ত হন।

তিনি ১৯৭৭ ইং সনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে জাগদলে যোগদানের মাধ্যমে রাজনীতিতে সম্পৃক্ত হন। তিনি ১৯৭৮ ইং সনে কুড়িগ্রাম জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হয়ে ১৯৮৬ ইং সন পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন। পরে ১৯৮০ ইং সনে তিনি গুরুতর অসুস্থ থাকাকালীন অবস্থায় তাকে সু-চিকিৎসার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হেলিকপ্টার যোগে কুড়িগ্রাম থেকে ঢাকা নিয়ে যান এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সু-চিকিৎসার ব্যবস্থা করেন। ১৯৮০ হতে ১৯৮১ইং সনে যুব মন্ত্রণালয়ের অধিনে কুড়িগ্রাম জেলা জাতীয় যুব সংস্থার চেয়ারম্যান পদে তিনি দায়িত্ব পালন করেন। ১৯৮১ সনে সমুদ্র সম্পদ আহরনের উদ্দেশ্যে কৃতি যুবক হিসেবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে হিজবুল্লাহ বাহারে মোঃ উমর ফারুক সমুদ্র ভ্রমন করেন। তিনি ১৯৮২ ইং সন থেকে কুড়িগ্রাম সদর উপজেলার ২ নং হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে একটানা ৬ বার সফলতার সাথে দায়িত্ব পালন করেন। সেই সাথে টানা ৩০ বছর কুড়িগ্রাম জেলা চেয়ারম্যান সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি কুড়িগ্রাম জেলার একাধীকবার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়ে স্বর্ণপদক অর্জন সহ বিভিন্ন দেশ সফর করার সুযোগ লাভ করেন। ১৯৮৬ ইং সনে কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি ও সম্পাদক সহ অধিকাংশ নেতৃবৃন্দ জাতীয় পার্টিতে যোগদান করায় কুড়িগ্রাম জেলা বিএনপির নেতৃত্বের শূণ্যতা বিরাজ করলে মোঃ উমর ফারুক তখন কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি থাকা অবস্থায় আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয় এবং ১৯৮৬ ইং সন হতে ২০০৩ইং সন পর্যন্ত তিনি কৃতিত্বের সাথে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেন। ১৯৮৭ হতে ৮৮ ইং সনে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে শতাধিক মিথ্যা বানোয়াট মামলা-হামলা ও নির্যাতনে কারাবরণ করেন। ১৯৮৮ ইং সনে কুড়িগ্রাম মজিদা আদর্শ কলেজ মাঠে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশাল জনসভায় তিনি সভাপতিত্ব করেন। ১৯৯৫ ইং সনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে মোঃ উমর ফারুক জেলা বিএনপির আহŸায়ক নির্বাচিত হয়। ১৯৯৬ ইং সনে ১৫ই ফেব্রæয়ারীতে ২৬ কুড়িগ্রাম-২ এ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়। ২০০৯ ইং সনে কুড়িগ্রাম জেলা বিএনপির সর্বশেষ আহŸায়ক কমিটির আহŸায়ক নির্বাচিত হন। উল্লেখ্য, উক্ত আহŸায়ক কমিটির ১নং সদস্য ছিলেন এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহম্মেদ। বর্তমানে আলহাজ্ব মোঃ উমর ফারুক কুড়িগ্রাম জেলা বিএনপির উপদেষ্টার দায়িত্বে আছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৬, কুড়িগ্রাম-২ আসনে আলহাজ্ব মোঃ উমর ফারুক তার নির্বাচনী এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচীর লিফলেট বিতরণ কার্যক্রম করার পাশাপাশি বিএনপির পক্ষে জনমত গঠনে কাজ করে যাচ্ছেন। তিনি তার নির্বাচনী এলাকায় গিয়ে প্রতিটি পাড়া মহল্লায় ঘুরে ঘুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, ১৯ দফা কর্মসূচী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব এবং তারুণ্যের অহংকার তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচীর পক্ষে জনমত গঠনে কাজ করছেন। আলহাজ্ব মোঃ উমর ফারুক ওয়ান ইলিভেন পরবর্তী সেনা সমর্থিত সরকারের সময় শুধুমাত্র বিএনপি করার কারণে গ্রেফতার হয়ে ১৫ দিন কারাবাস করেন। ১৯৮৭ হতে ১৯৮৮ সাল পর্যন্ত তিনি ১৩৫টি মিথ্যা মামলায় বিভিন্ন সময় গ্রেফতার হয়ে কারা ভোগ করেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে তিনি নানা ভাবে নির্যাতনের শিকার হন। ১৯৮৮ ইং সনে কুড়িগ্রাম সার্কিট হাউজে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের একটি মিটিং হয়। উক্ত মিটিংয়ে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে স্বৈরাশাসকের নির্যাতনের শিকার বিএনপি নেতা হিসেবে মোঃ উমর ফারুকের নামে দায়েরকৃত মিথ্যা মামলার বিষয়গুলি আইনী প্রক্রিয়ায় সহায়তার জন্য তৎকালীন কেন্দ্রীয় বিএনপির নেতা ব্যারিস্টার রফিকুল ইসলামকে নির্দেশনা প্রদান করা হয়। তিনি ১৯৮০ হতে ১৯৮১ইং সন পর্যন্ত যুব মন্ত্রণালয়ের অধিনে কুড়িগ্রাম জেলার জাতীয় যুব সংস্থার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে ঐ সময়ে কুড়িগ্রাম জেলার যুব সমাজকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা সৃষ্টি করে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি আলহাজ্ব মোঃ উমর ফারুক জানায়, এক সময় এই দেশে আধুনিক প্রযুক্তির চাষাবাদ ছিল না। গতানুগতিক ধারায় চাষাবাদ করে এই অঞ্চলের কৃষকরা প্রতিবিঘা জমিতে ৪/৫ মণ ধান আবাদ করতো। আধুনিক প্রযুক্তির চাষাবাদ এই দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কল্যাণেই শুরু হয়। অর্থাৎ শ্যালোমেশিন দিয়ে বর্তমান যে কৃষি ব্যবস্থা চালু হয়েছে এটাই আধুনিক চাষাবাদ। এখন শ্যালোমেশিনের বদৌলতে প্রতিবিঘা জমিতে ২০ থেকে ২৫ মণ ধান আবাদ হচ্ছে। এই ধান, এই প্রাণ এর সাথে জড়িয়ে আছে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিএনপির রাজনীতিই হচ্ছে গণমানুষের উন্নয়নের রাজনীতি। আগামীতে দল আমাকে মনোনয়ন দিলে এবং মহান আল্লাহর রহমতে যদি মহান জাতীয় সংসদে যাওয়ার সুযোগ হয় তবে কুড়িগ্রামে কপাল থেকে দারিদ্রতার চিহ্ন মুছে দিবো ইনশাআল্লাহ।

রংপুর রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    টোয়াব নির্বাচন- ২০২৬ এ কনশাস রিলায়েন্স ফোরামের বিজয়

    জাতীয় সংসদের স্পীকারের সাথে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (IRI) এর বাংলাদেশের আবাসিক প্রোগাম ডিরেক্টর এর সৌজন্য সাক্ষাৎ

    বিকেএসপিতে ৩ দিনব্যাপী ‘স্পোর্টস মেডিসিন ও বেসিক লাইফ সাপোর্ট’ শীর্ষক সেমিনারের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    পার্বত্য চট্টগ্রামের প্রকল্পের স্কিমগুলো অগ্রাধিকারভিত্তিতে ও যথাসময়ের মধ্যে সম্পন্ন করতে হবে: পার্বত্য সচিব

    গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন: স্থানীয় সরকার মন্ত্রী

    আমরা যশোর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনাকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে চাই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

    উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনাকে ‘‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ’ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

    ঢাকায় নিযুক্ত ভারতীয় উপ-হাইকমিশনারকে তলব করেছে বাংলাদেশ

    উত্তরায় এক ব্যবসায়ীকে অপহরণের পর ২৫ লক্ষ টাকা মুক্তিপণ আদায় ,ভিকটিম উদ্ধার : চক্রের মাস্টারমাইন্ডসহ ৩ জনকে দক্ষিণখান থানা এলাকা থেকে গ্রেফতার

    ৮ কোটি ৪১ লক্ষ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

    সরকারি কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্র পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার:সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ

    জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

    বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: স্থানীয় সরকার মন্ত্রী

    ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

    শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী*

    জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

    ডেপুটি স্পীকার এর নেতৃত্বাধীন সংসদীয় দলের ঢাকায় প্রত‍্যাবর্তন

    পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

    দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী

    কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর।

    বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    দুবাই ভ্রমণে সুখবর: ৪৮ কর্মঘণ্টার মধ্যেই মিলবে পর্যটন ভিসা

    চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

    গুলশানে বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর মতবিনিময়

    ঢাকা বিমানবন্দরে প্রায় ১ কোটি টাকার মূল্যে ৬০০ গ্রাম স্বর্ণালংকারসহ ৬ জন আটক করেছে এয়ারপোর্ট এপিবিএন

    স্থানীয় সরকার বিভাগের জরুরি আলোচনা সভায় এবার ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত

    জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শেকৃবিতে বৃক্ষরোপন


    • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৪৪
      সূর্যোদয়ভোর ৬:১২
      যোহরদুপুর ১:০০
      আছরবিকাল ৪:১৮
      মাগরিবসন্ধ্যা ৭:৪৭
      এশা রাত ৯:১৫
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।