
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক ডেপুটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম গত কিছুদিন ধরে নিউমোনিয়া, ইলেকট্রোলাইড ইমব্যলেন্স, অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার, পিত্তথলির পাথর, ক্রনিক কিডনি রোগে আক্রান্ত হয়ে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত ২১ ই আগস্ট হতে তিনি হাসপাতালে ভর্তি আছেন।
আব্দুস সালামের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ নেন বিএনপির সহ- স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: পারভেজ রেজা কাঁকন ।
তিনি বলেন, বর্তমানে আব্দুস সালামের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি ও তাঁর পরিবার দেশবাসীর কাছে তার দ্রুত রোগমুক্তির জন্য দোয়া কামনা করেছেন।
রাজশাহী বিভাগে বিএনপি’র সাংগঠনিক কর্মকান্ড পরিচালনার মধ্যে অসুস্থ হয়ে পড়েন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
প্রাথমিক চিকিৎসার পরে ঢাকায় তাঁকে জরুরি ভিত্তিতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আশরাফুল ইসলাম মানিক, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ডাঃ বাছেদুর রহমান সোহেল, বারডেম ড্যাব এর সভাপতি ডাঃ আমিরুল ইসলাম পাভেল, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ খান মহিবুল্লাহ আবু সাঈদ, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ডাঃ মেহেদী হাসান শুভ, ডাঃ রাসেল হোসেন, ডাঃ একে এম আহসান হাবিব নাফি।
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৪৫ |
| সূর্যোদয় | ভোর ৬:১৩ |
| যোহর | দুপুর ১:০১ |
| আছর | বিকাল ৪:১৯ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪৯ |
| এশা | রাত ৯:১৭ |