আজ মঙ্গলবার | ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি | রাত ৩:২৮

বিডি দিনকাল ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহের সময় তরিকুল শিবলী (৪০) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন ।
তিনি অনলাইনভিত্তিক টেলিভিশিন ‘চ্যানেল এস’ এর সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন । তরিকুল শিবলী উত্তরা প্রেস ক্লাবেরও সদস্য ছিলেন ।
নিহতের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানায়। বর্তমানে উত্তরার দিয়াবাড়ি এলাকায় থাকতেন। দুই মেয়ের জনক ছিলেন তিনি।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবলীর সহকর্মীরা জানান, ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ঢাবির কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহ করার সময় লাইভে ছিলেন তরিকুল শিবলী। হঠাৎ অচেতন হয়ে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তিনি আরও জানান, চিকিৎসক জানিয়েছেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এদিকে তার মৃত্যুতে তাৎক্ষণিক উত্তরা প্রেস ক্লাবের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনা করেছেন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি । সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছেন নেতৃবৃন্দ ।
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:২২ |
| সূর্যোদয় | ভোর ৬:৩৯ |
| যোহর | দুপুর ১২:৫৯ |
| আছর | বিকাল ৪:২৭ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১৯ |
| এশা | রাত ৮:৩৬ |