আজ বৃহস্পতিবার | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |৩রা মহর্রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১:৩৬

সখিপুর (টাংগাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের সখিপুরে ৭নং দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনসার আলী আসিফকে গ্রেপ্তার করেছে সখিপুর থানা পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সখিপুর থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সখিপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইল সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে থানার সামনে একটি চায়ের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে সূত্র জানায়।সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, টাঙ্গাইল সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করে সদর থানায় পাঠানো হয়েছে। সখিপুর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা অপর একটি মামলায় আনসার আলী আসিফ জামিনে রয়েছেন বলেও জানান ওসি।
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৪৪ |
| সূর্যোদয় | ভোর ৬:১২ |
| যোহর | দুপুর ১:০০ |
| আছর | বিকাল ৪:১৮ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪৭ |
| এশা | রাত ৯:১৫ |