আজ শনিবার | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |২৫শে রমজান, ১৪৪৭ হিজরি | বিকাল ৩:২৫

শিরোনাম :

মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন করেন সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন পবিত্র কোরান তেলোয়াত এর মধ্যে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে ‘আজ থেকে স্পিকার আর কোনো দলের নন, তিনি পুরো সংসদের অভিভাবক : প্রথম অধিবেশনে শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৯৭১ সালের ঐতিহাসিক মুক্তিযুদ্ধ ছিল মূলত গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে (বীর বিক্রম) সভাপতি করে সংসদের বিশেষ স্থায়ী কমিটি গঠন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির-এর সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন সৌজন্য সাক্ষাৎ সরকারের দুটি মন্ত্রণালয়ের দপ্তর বণ্টন- মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

তারেক রহমান-এর চিকিৎসা সহায়তা পেলেন ২২ পরিবার

যারা আজকে বিভিন্ন বিএনপির বিরুদ্ধে বিভিন্ন বয়ান তৈরি করে অপপ্রচার করছেন, কেউ আপনারা শেখ হাসিনার ক্রোধ থেকে রেহাই পাবে না, যদি তার প্রত্যাবর্তন ঘটে : রুহুল কবির রিজভী

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৪৪ অপরাহ্ণ

বিডি দিনকাল ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর নির্দেশনায়— চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত শহীদ, আহত, বিগত আওয়ামী স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে নিহত, আহত ও গুম এবং ক্যান্সারে আক্রান্ত ও অসুস্থ ২২টি পরিবারকে চিকিৎসা সহায়তা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।

আজ মঙ্গলবার দুপুরে (২৩ সেপ্টেম্বর ২০২৫) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সেবামূলক এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ১৯ শে (২০২৪ সালের) জুলাই ওবায়দুল কাদের (আ. লীগের সাধারণ সম্পাদক) সাহেব প্রকাশ্যে বলেছে, ‘আমি নিরাপত্তা বাহিনীকে বলছি যে দেখামাত্রই আন্দোলনকারীদের গুলি করবেন’।

যারা নিজ দেশের সন্তানদেরকে হত্যা করার নির্দেশ দেয়, তাদের আবার যদি প্রত্যাবর্তন ঘটে, আমরা যারা সেদিন আন্দোলনে ছিলাম, এখানে যারা বসে আছি, আমরা যারা ছড়িয়ে ছিটিয়ে আছি, তাদেরকে কি রেহাই দেবে? আজকে যারা মনে করছেন গোপনে-গোপনে তাদের (আ. লীগের) সাথে আতাত করে নির্বাচনী বৈতরনী পার হবেন, তারাও কেউ রেহাই পাবেন না। তার পরিণাম আপনারা দেখেছেন নিউইয়র্কে। আপনার জন এফ কেনেডি এয়ারপোর্টের থেকে বেরিয়ে আসার সময়, সব নেতৃবৃন্দের সাথে তারা কি আচরণ করেছে!’

রিজভী বলেন, ‘আমি শুধু একটুই বলি, যারা আজকে বিভিন্ন বিএনপির বিরুদ্ধে বিভিন্ন বয়ান তৈরি করে অপপ্রচার করছেন, কেউ আপনারা শেখ হাসিনার ক্রোধ থেকে রেহাই পাবে না, যদি তার প্রত্যাবর্তন ঘটে। তার প্রমাণ আজকে গভীর রাতের নিউইয়র্কের পরিস্থিতি।

সেখানে বাংলাদেশের বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জাতিসংঘের একটি কর্মসূচিতে যাচ্ছেন দেশের প্রধান উপদেষ্টার সঙ্গে। সেক্ষেত্রে তারা সেখানে কি তান্ডব চালিয়েছে। ওদের অনুসূচনা নেই। আমি এর তীব্র নিন্দা জানাই।

আমার কাছে আজকে বিস্মিত লাগে, যে লুটেরা আবার বাংলাদেশকে লুট করার জন্য তাদের প্রচেষ্টার শেষ নাই। তাদের হিংস্রতার শেষ নেই।’

বিএনপির এই মুখপাত্র আরো বলেন, ‘সেদিনের (গণঅভ্যুত্থানে) আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন, সেই সমস্ত রাজনৈতিক দল, আপনারা চিন্তা করুন, শুধুমাত্র আওয়াজ দিলে সবসময় কাজ হয় না। বড়-বড় কথা বললেই কাজ হয় না। ফ্যাসিবাদের পুনরুত্থান যাতে না হয়, গণতান্ত্রিক শক্তির অভ্যন্তরীণ কোন মতভেদের কারণে।

তার (শেখ হাসিনার) যেনো প্রত্যাবর্ত না ঘটে, মাথার মধ্যে সেই চিন্তাটি রাখবেন। তার যদি প্রত্যাবর্তন ঘটে গণতান্ত্রিক শক্তি, বিরোধী কোন রাজনৈতিক দল, কোন সমালোচনা, গণতন্ত্রের কোনো লেশমাত্র সে আর রাখবে না। এটাকে একটা পরভৃত্তের দেশ বানাবেন। তিনি তার প্রভুদের কবজায় দেশকে রাখতে চাইবেন।’

নেতা-কর্মীদের সতর্ক করে রিজভী বলেন, ‘সবসময় সতর্ক থাকতে হবে। সামনে সনাতন ধর্মালম্বীদের দুর্গাপূজা। এই পূজায় অতন্দ্র প্রহরীর মত আমাদেরকে সবসময় চোখ কান খোলা রাখতে হবে। নানা ধরনের উস্কানি, নাশকতা তৈরির চেষ্টা করবে। বিএনপির সকল নেতাকর্মী, অঙ্গ সংগঠনের নেতাকর্মী,জাতীয়তাবাদী শক্তি এবং গণতান্ত্রিক আন্দোলনের যারা অংশগ্রহণ করেছেন, প্রত্যেককেই নির্ঘুম অবস্থায় থাকতে হবে। যাতে আমাদের দেশের একটি অন্যতম ধর্মীয় উৎসব দুর্গাপূজায় কোনো ধরনের ঝামেলা বা বিশৃঙ্খলা তৈরি না হয়।’

এই অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন— সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাকিল আহমেদ, রুবেল আমিন ও শাহাদত হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন— জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডাঃ জাহিদুল কবির জাহিদ, দেশের বিশিষ্ট স্থপতি ইঞ্জিনিয়ার আবুল হাসনাইন মঞ্জুর মুর্শেদ ইমন, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, গুলশান থানা বিএনপি’র সদস্য সচিব শাহাজাহান কবির, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ প্রমুখ।

এক্সক্লুসিভ প্রধান খবর রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন করেন

    সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন

    লালমনিরহাটে ত্রাণমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

    রাজধানীর কূর্মিটোলা ক্যাম্প এলাকায় বিশুদ্ধ পানির কল উদ্বোধন করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক

    এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    পবিত্র কোরান তেলোয়াত এর মধ্যে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে

    ‘আজ থেকে স্পিকার আর কোনো দলের নন, তিনি পুরো সংসদের অভিভাবক : প্রথম অধিবেশনে শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান

    ১৯৭১ সালের ঐতিহাসিক মুক্তিযুদ্ধ ছিল মূলত গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন

    মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে (বীর বিক্রম) সভাপতি করে সংসদের বিশেষ স্থায়ী কমিটি গঠন

    পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির-এর সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন সৌজন্য সাক্ষাৎ

    সরকারের দুটি মন্ত্রণালয়ের দপ্তর বণ্টন- মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

    মন্ত্রীত্ব পেলেন টাঙ্গাইলের আহমেদ আযম খান:এলাকায় আনন্দ মিছিল

    মরনব্যাধী বোনম্যারো ক্যান্সার আক্রান্ত সুমনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান

    ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সারাদেশে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামীকাল যে সংসদ অধিবেশন শুরু হবে, সেটি হবে জনগণের সংসদ:চিফ হুইপ

    মিথ্যা-গায়েবি মামলা করার সংস্কৃতি আমরা কমিয়ে এনেছি:আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

    ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    তরুণ প্রজন্মের চিন্তা-ভাবনা ও শক্তিকে কাজে লাগিয়ে একটি শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    শহীদ জিয়ার রুহের মাগফেরাত কামনায় রংপুর অঞ্চলের কৃষিবিদদের ইফতার ও দোয়া মাহফিল

    ভোটারদের হাতের আঙ্গুলের কালি এখনো শুকায়নি, ক্ষমতা গ্রহণের মাত্র ২১ দিনের মধ্যেই বাস্তবায়ন শুরু হলো বিএনপি’র

    আমরা সংবিধান মেনে চলছি এবং সামনেও সংবিধান মেনে চলার আশা রাখি-স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান

    প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে জাকাত ব্যবস্থাপনাকে কীভাবে আরও কার্যকর ও সুশৃঙ্খল করা যায় সেই সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন

    গুম, খুন ও জুলাই শহীদ-আহত পরিবারের সাথে ব্যতিক্রমী ইফতার করেছে শেকৃবি’র বৃহত্তর বগুড়া সমিতি

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যার প্রধান অভিযুক্তের সঙ্গে দেখা করতে কনস্যুলার এক্সেস চেয়েছে বাংলাদেশ

    দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

    সাবেক পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বিরুদ্ধে দেওয়া বরখাস্তের আদেশ প্রত্যাহার করেছে সরকার।

    পরিবারের নারী প্রধানের নামে ‘ফ্যামিলি কার্ড’ প্রদানের যুগান্তকারী কর্মসূচী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী:অর্থ মন্ত্রী আমির খুসরু


    • শনিবার, ১৪ মার্চ, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৫৪
      সূর্যোদয়ভোর ৭:০৯
      যোহরদুপুর ১:০৮
      আছরবিকাল ৪:৩২
      মাগরিবসন্ধ্যা ৭:০৭
      এশা রাত ৮:২২
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।