আজ | | | |

শিরোনাম :

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তাঁর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠক করেন আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন:বাংলাদেশের শিল্প খাতে এক নতুন ও ঐতিহাসিক যুগের সূচনা ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালুর মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে: বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস, ২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের স্থানীয় সরকার মন্ত্রী অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বের প্রথম দিনে জাতীয় স্মৃতিসৌধ ও জিয়া–খালেদার সমাধিতে হাফিজ, সঙ্গে ইশরাক এর শ্রদ্ধা নিবেদন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

মহান মুক্তিযুদ্ধে সেনাবাহিনী: হবিগঞ্জের কালেঙ্গা জঙ্গলে অ্যামবুশ

প্রকাশ: 24 September, 2025 5:06 pm

১৯৭১ সালের এই দিনে (২৪ সেপ্টেম্বর) হবিগঞ্জের কালেঙ্গা জঙ্গলে পাক সেনাদের বিরুদ্ধে নিয়মিত বাহিনী একটি সফল অ্যামবুশ পরিচালনা করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নিয়মিত সেনা সদস্যদের নিয়ে গঠিত ‘এস ফোর্স’ কর্তৃক পরিচালিত এই সফল অভিযানটি মহান মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর বীরত্ব ও কৌশলগত সক্ষমতার অনন্য উদাহরণ হিসেবে স্থান করে নিয়েছে।

‘এস ফোর্স’ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ মহকুমা এলাকায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশ নেয়। এর মধ্যে অন্যতম ছিল হবিগঞ্জের ‘কালেঙ্গা জঙ্গলে অ্যামবুশ’।

সিলেট অভিমুখে চলাচলের জন্য ‘এস ফোর্স’ এর গেরিলারা কালেঙ্গা জঙ্গল ব্যবহার করতেন। পাকিস্তান সেনারা এ খবর জানতে পেরে সেখানে তাদের তৎপরতা বাড়ায়। মুক্তিবাহিনীও প্রতিরোধের প্রস্তুতি নিতে শুরু করে। ২০/২১ সেপ্টেম্বর পাকিস্তানি সেনাদের একটি দল সেখানে প্রবেশ করলে মুক্তিবাহিনীর পুঁতে রাখা অ্যান্টি-পার্সোনেল মাইন বিস্ফোরিত হয় এবং কয়েকজন হতাহত হয়। পাকিস্তানি সেনারা সেখান থেকে সিন্দুরখানের দিকে চলে যায়। পরদিন বেশ কিছু সংখ্যক পাকিস্তানি সেনা এসে মাইন অপসারণ করে এবং পাকিস্তানি সেনারা সেখানে ঘাঁটি নির্মাণের পরিকল্পনা নেয়। মুক্তিযোদ্ধারা ঐদিন যদিও উপস্থিত ছিল তবে আক্রমণ না করে বড় আঘাতের প্রস্তুতি নিতে থাকে।

অবশেষে ২৪ সেপ্টেম্বর মুক্তিবাহিনী কালেঙ্গা-সিন্দুরখান সড়কের পাশে ছোট ছোট পাহাড়ে অবস্থান নিয়ে অ্যামবুশের প্রস্তুতি নিয়ে শত্রুর অপেক্ষায় থাকে। সেদিন পাকিস্তানি সেনাদের একটি দল ২০/২৫ জন সহায়ক রাজাকার সাথে কালেঙ্গার দিকে অগ্রসর হয়। প্রথমে রাজাকাররা ফাঁদের ভেতর দিয়ে চলে গেলেও মুক্তিবাহিনী তাদের আক্রমণ না করে অপেক্ষা করতে থাকে পাকিস্তানি সেনাদের মূল দলের জন্য।

পাকিস্তানি সেনারা ফাঁদের ভেতর প্রবেশ করলে মুক্তিযোদ্ধারা চারদিক থেকে গুলিবর্ষণ শুরু করে। এতে শত্রুদলের সামনের অংশ সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয় এবং অধিকাংশ সৈন্য নিহত হয়। পেছনের পাকিস্তানি সেনারা তাদের সহযোদ্ধাদের উদ্ধারের চেষ্টা করে পাল্টা গুলি চালায়, কিন্তু মুক্তিযোদ্ধারা পূর্বে প্রস্তুত করা পরিখায় অবস্থান করায় কোনো ক্ষতির সম্মুখীন হয়নি। এ সময় অসীম সাহসী নায়েক আবদুল মান্নান শত্রুপক্ষের একজনকে ঘায়েল করার জন্য পরিখা থেকে বেরিয়ে এসে শত্রুর দিকে আক্রমণ করেন । কিন্তু দুর্ভাগ্যবশত পাকিস্তানি সেনাদের মেশিনগানের গুলিতে তিনি শহীদ হন। তাঁর আত্মত্যাগ মুক্তিযোদ্ধাদের আরো প্রেরণা যোগায়।

এই যুদ্ধে পাকিস্তানি বাহিনীর একজন অফিসারসহ প্রায় ৬১ জন সেনা নিহত হয় এবং আরও অনেকে আহত হয়। অন্যদিকে মুক্তিযোদ্ধারা শত্রুকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করলেও নিজেদের সামান্য ক্ষয়ক্ষতি নিয়ে বিজয় অর্জন করে।

কালেঙ্গা জঙ্গলের অ্যামবুশ মুক্তিযুদ্ধের এক স্মরণীয় অধ্যায়। সুপরিকল্পিত কৌশল, মুক্তিযোদ্ধাদের সাহসিকতা এবং আত্মত্যাগের মধ্য দিয়ে এই যুদ্ধ প্রমাণ করে যে পাকিস্তানি সেনাদের আধুনিক অস্ত্রশস্ত্রও বাঙালির মুক্তির আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখতে পারেনি।

এক্সক্লুসিভ জাতীয় প্রশাসন বাংলাদেশ সিলেট

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তাঁর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠক করেন

    রাণীশংকৈলে স্বামী-স্ত্রীর কলহ ও বিচ্ছেদ-ফেসবুকে ক্ষমা চেয়ে ইউপি সদস্যের আত্মহত্যা

    আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন:বাংলাদেশের শিল্প খাতে এক নতুন ও ঐতিহাসিক যুগের সূচনা

    কাফরুল থানা যুবদল কর্মী মো.ইউসুফ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন এবং ঘটনায় জড়িত সাতজনকে গ্রেফতার

    ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালুর মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে: বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম

    জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম

    মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস, ২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান

    শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের স্থানীয় সরকার মন্ত্রী

    অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বের প্রথম দিনে জাতীয় স্মৃতিসৌধ ও জিয়া–খালেদার সমাধিতে হাফিজ, সঙ্গে ইশরাক এর শ্রদ্ধা নিবেদন

    মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন

    চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু ইন্তেকাল করেছেন :মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা

    রংপুর বিভাগের মাঠ নেতাদের সাথে মতবিনিময় করেছেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান

    পরিত্যক্ত সুধাসদন থেকে মো. সাকিল (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

    রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

    ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব কুষ্টিয়া

    গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

    ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই–যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ

    আলোচনা করে জুলাই সনদকে প্রতিষ্ঠার তাগিদ রিজভীর

    চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক, লিখিত ও ব্যবহারিক পরীক্ষা থাকবে: আমিনুল হক

    জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    জিয়াউল আহসানের রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পের বিলাসবহুল বাড়িতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

    পল্লবীর ক্যাম্পে বিশুদ্ধ পানির নতুন উদ্যোগ: ‘প্রতিটি ক্যাম্পে নিরাপদ পানি, বছরজুড়ে ফ্রি চিকিৎসা দেওয়া হবে’—আমিনুল হক

    জনগণই দেশের প্রকৃত মালিক, আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    বাংলাদেশের সামাজিক পরিবেশ-পরিস্থিতি বিবেচনায় তায়কোয়ান্দোর মতো আত্মরক্ষামূলক ক্রীড়া গঠনমূলক ভূমিকা রাখতে পারে: বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুলের

    দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

    শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন

    প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

    ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব কুষ্টিয়া


    • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:০৩
      সূর্যোদয়ভোর ৬:২৬
      যোহরদুপুর ১:০৫
      আছরবিকাল ৪:২৮
      মাগরিবসন্ধ্যা ৭:৪৩
      এশা রাত ৯:০৭
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।