আজ শনিবার | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |২৫শে রমজান, ১৪৪৭ হিজরি | বিকাল ৫:১৮

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, উর্দুভাষী ভাই-বোনদের স্থায়ী বাসস্থানের এখনো বন্দোবস্ত হয়নি। বিএনপি আগামী নির্বাচনে জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে আপনাদের জন্য স্থায়ী পূর্ণবাসনের ব্যবস্থা করা হবে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পল্লবীর বিএলএস স্কুলে পল্লবী ও রূপনগর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল-ডেন্টাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
আমিনুল হক বলেন, গত ১৭ বছরে জনগণের উপর যে জুলুম-নির্যাতন হয়েছে, উর্দুভাষী জনগোষ্ঠীও তার বাইরে নয়। আমরা ক্ষমতায় নেই, তবুও মানুষের পাশে দাঁড়ানোকে আমি নৈতিক দায়িত্ব মনে করি। কিন্তু যারা ১৭ বছর ক্ষমতায় ছিল, তারা একবারও এসে জিজ্ঞেস করেনি- আপনারা কেমন আছেন।
তিনি আরও জানান, বিএনপি সরকারে এলে প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হবে, যেখানে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হবে। আমাদের রাজনীতি হচ্ছে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, তাদের পারিবারিক ও সামাজিক সমস্যার সমাধান করা।
আলোচনায় তিনি জোর দিয়ে বলেন, বিএনপি জনগণের দল, সাধারণ মানুষের দল। “আমাদের রাজনীতি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য।”
শনিবার, ১৪ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫৪ |
| সূর্যোদয় | ভোর ৭:০৯ |
| যোহর | দুপুর ১:০৮ |
| আছর | বিকাল ৪:৩২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০৭ |
| এশা | রাত ৮:২২ |