আজ মঙ্গলবার | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |২৮শে রমজান, ১৪৪৭ হিজরি | সকাল ৭:৫৯

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোস্তফা জামানের সঞ্চালনায় শনিবার রাজধানীর শেরে বাংলাস্থ জিয়া উদ্যানে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ‘জিয়া সুইমিং কার্নিভাল’ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন ,নতুন বাংলাদেশে পুরনো রাজনীতির দিন শেষ।রাজনীতিতে জনগণের প্রত্যাশা পরিবর্তিত হচ্ছে এবং জনগণ বিএনপিকে একটি আদর্শ দল হিসেবে দেখতে চায়।
নতুন বাংলাদেশে পুরনো রাজনীতির দিন শেষ এবং জুলাই অভ্যুত্থানের পর মানুষের মনস্তাত্ত্বিক চিত্রেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। রাজনীতিতে ধ্যান-ধারণার পরিবর্তন জরুরি। যে পরিবর্তন রাজনীতিতে এসেছে, সেটি গ্রহণ করতে হবে। জনগণ বিএনপিকে একটি আদর্শিক দল হিসেবে দেখতে চায়। আমরা যদি সেটা ধারণ করতে না পারি, তাহলে এই দেশ গড়ে তুলতে পারব না।
তিনি বলেন, বর্তমান রাজনীতিতে ভিশন ও দূরদৃষ্টি থাকা জরুরি। গৎবাঁধা রাজনীতির মাধ্যমে আর এগোনো যাবে না। জনগণকে নতুন নতুন ধারণার মাধ্যমে অনুপ্রাণিত করতে হবে, বিশেষ করে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে।
খসরু বলেন, ক্রীড়াঙ্গনকে একটি ভিন্ন মাত্রায় উন্নীত করতে হবে। রাজনীতি ও অর্থনীতির পাশাপাশি খেলাধুলাকেও গণতান্ত্রিক করতে হবে, যাতে দেশের সকল মানুষ সমানভাবে সুযোগ পায়। আগামী দিনে খেলাধুলা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে স্বপ্ন দেখছেন, তা অনেকে এখনো উপলব্ধি করতে পারেননি। দেশের প্রতিটি অঞ্চলে স্পোর্টস সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব সেন্টারের মাধ্যমে ক্রিকেট, ফুটবল, সাঁতারের মতো সব ধরনের খেলাধুলায় যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী সবার জন্য সুযোগ তৈরি করা হবে, যাতে প্রত্যেকে নিজ নিজ সম্ভাবনা অনুযায়ী অংশ নিতে পারে।অ্যাক্টিভওয়্যার
তিনি বলেন, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে খেলাধুলা নিয়ে একটি বড় স্বপ্ন বাস্তবায়িত হবে। এর মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিশ্বে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার সুযোগ তৈরি হবে ইনশাআল্লাহ। এজন্য সবার সহযোগিতা অপরিহার্য।
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫১ |
| সূর্যোদয় | ভোর ৭:০৬ |
| যোহর | দুপুর ১:০৭ |
| আছর | বিকাল ৪:৩২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০৮ |
| এশা | রাত ৮:২৩ |