আজ মঙ্গলবার | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |২১শে রমজান, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৭:৩১

গতকাল শুক্রবার রাতে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা গৃহবধূকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাঁকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান কর্তব্যরত চিকিৎসক।
গৃহবধূ শাহনাজ বেগম জানান, জমি বন্ধক রেখে একই গ্রামের বাসিন্দা মোসাম্মৎ নাসিমার কাছ থেকে ৪০ হাজার টাকা সুদে ধার নেন তিনি। পরবর্তীতে ধারের টাকা শোধ করতে না পারায় নাসিমা বেগম ও অজ্ঞাত ৩ থেকে ৪ জন মিলে তাকে একা পেয়ে শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা করেন। তার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে গিয়ে পানি ঢেলে আগুন নিভিয়ে তাকে উদ্ধার করে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নাসিমা বেগম ও তাঁর সহযোগিতারা।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে।
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫৭ |
| সূর্যোদয় | ভোর ৭:১৩ |
| যোহর | দুপুর ১:০৯ |
| আছর | বিকাল ৪:৩২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০৫ |
| এশা | রাত ৮:২০ |