আজ শনিবার | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |২৫শে রমজান, ১৪৪৭ হিজরি | সকাল ৭:০৩

শিরোনাম :

মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন করেন সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন পবিত্র কোরান তেলোয়াত এর মধ্যে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে ‘আজ থেকে স্পিকার আর কোনো দলের নন, তিনি পুরো সংসদের অভিভাবক : প্রথম অধিবেশনে শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৯৭১ সালের ঐতিহাসিক মুক্তিযুদ্ধ ছিল মূলত গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে (বীর বিক্রম) সভাপতি করে সংসদের বিশেষ স্থায়ী কমিটি গঠন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির-এর সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন সৌজন্য সাক্ষাৎ সরকারের দুটি মন্ত্রণালয়ের দপ্তর বণ্টন- মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

বিশ্ব জলাতঙ্ক দিবস:বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র আয়োজনে বিনামূল্যে জলাতঙ্কের ভ্যাক্সিন প্রদানের ক্যাম্পেইন

উপস্থিত থাকবেন বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর প্রধান সমন্বয়কারী, আমরা বিএনপি পরিবার এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেল এর অন্যতম সদস্য, সিনিয়র সাংবাদিক জনাব আতিকুর রহমান রুমন

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ৪:০৬ অপরাহ্ণ

বিডি দিনকাল ডেস্ক : আগামীকাল ২৮ সেপ্টেম্বর ২০২৫ ইং , বিশ্ব জলাতঙ্ক দিবস । যার এবারের প্রতিপাদ্য হলো ‘Act Now: You, Me, Community’ বা জলাতঙ্ক নির্মূলে কাজ, কাজ করি সবাই মিলে।’

সামাজিক দায়বদ্ধতা এবং জলাতঙ্ক নির্মূলে সচেতনতার জন্য ২৮শে সেপ্টেম্বর, ২০২৫; বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে প্রাণীদের বিনামূল্যে জলাতঙ্কের ভ্যাক্সিন প্রদানের ক্যাম্পেইনের আয়োজন করেছে।

সকাল ৮টায় মিরপুরের জাতীয় চিড়িয়াখানার সামনে থেকে শুরু হয়ে ‘প্রাণীদের বিনামূল্যে জলাতঙ্কের ভ্যাক্সিন প্রদানের’ এই কার্যক্রম পর্যায়ক্রমে দিনব্যাপী ঢাকার বিভিন্ন স্থানে চলমান থাকবে।

জলাতঙ্ক একটি প্রাণঘাতী মারাত্মক রোগ, যা প্রাণীদের দংশন বা আঁচড়ের মাধ্যমে ছড়াতে পারে। পথকুকুর-বিড়াল ইত্যাদির মাধ্যমে আমাদের দেশে জলাতঙ্ক রোগ ছড়ানোর হার বেশি।

কুকুর, বিড়াল, শিয়াল, বানর, বাদুড়, বেজি কামড়-আঁচড় দিলে ক্ষতস্থানে দ্রুত সোডা পানি বা কাপড় কাচার সাবান পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ধৌত করে দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জলাতঙ্ক প্রতিরোধী টিকা নিতে হবে। সাধারণত বেওয়ারিশ কুকুরের কামড়ে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা, ছাগল ও ভেড়া। কিন্তু এর প্রতিরোধ সম্ভব, নিয়মিত টিকাদানের মাধ্যমে।

প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে প্রতিটি প্রাণীরই গুরত্ব রয়েছে। প্রতিটি প্রাণই মূল্যবান। বিশ্বের সকল ধর্মেই প্রাণী কল্যাণ ও প্রাণীদের যথাযথ সংরক্ষণ নিয়ে বলা হয়েছে। আমাদের দেশেও ভবিষ্যৎ প্রকৃতির ভারসাম্য রক্ষার্থেই প্রাণীদের রক্ষা করতে এগিয়ে আসতে হবে।

দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল; এই শ্লোগানকে সামনে রেখেই এগিয়ে চলেছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। জলাতঙ্কের ভ্যাক্সিন প্রদান ক্যাম্পেইন সেই কার্যক্রমেরই একটা ধারাবাহিক প্রক্রিয়া।

এই আয়োজনে উপস্থিত থাকবেন বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর প্রধান সমন্বয়কারী, আমরা বিএনপি পরিবার এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেল এর অন্যতম সদস্য, সিনিয়র সাংবাদিক জনাব আতিকুর রহমান রুমন সহ দেশসেরা বিশেষজ্ঞ প্রাণিচিকিৎসকগণ ও অত্র সংগঠনের সদস্যবৃন্দ।

উক্ত ক্যাম্পেইনটি সকাল ৮টায় শুরু হলেও এর মূল পর্ব অনুষ্ঠিত হবে দুপুর ১২.৩০ মিনিটে, হাতিরঝিল মহানগর প্রজেক্ট অঞ্চলে।

বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর আহবায়ক আদনান আজাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয় ।

রাজধানী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন করেন

    সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন

    লালমনিরহাটে ত্রাণমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

    রাজধানীর কূর্মিটোলা ক্যাম্প এলাকায় বিশুদ্ধ পানির কল উদ্বোধন করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক

    এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    পবিত্র কোরান তেলোয়াত এর মধ্যে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে

    ‘আজ থেকে স্পিকার আর কোনো দলের নন, তিনি পুরো সংসদের অভিভাবক : প্রথম অধিবেশনে শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান

    ১৯৭১ সালের ঐতিহাসিক মুক্তিযুদ্ধ ছিল মূলত গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন

    মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে (বীর বিক্রম) সভাপতি করে সংসদের বিশেষ স্থায়ী কমিটি গঠন

    পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির-এর সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন সৌজন্য সাক্ষাৎ

    সরকারের দুটি মন্ত্রণালয়ের দপ্তর বণ্টন- মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

    মন্ত্রীত্ব পেলেন টাঙ্গাইলের আহমেদ আযম খান:এলাকায় আনন্দ মিছিল

    মরনব্যাধী বোনম্যারো ক্যান্সার আক্রান্ত সুমনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান

    ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সারাদেশে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামীকাল যে সংসদ অধিবেশন শুরু হবে, সেটি হবে জনগণের সংসদ:চিফ হুইপ

    মিথ্যা-গায়েবি মামলা করার সংস্কৃতি আমরা কমিয়ে এনেছি:আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

    ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    তরুণ প্রজন্মের চিন্তা-ভাবনা ও শক্তিকে কাজে লাগিয়ে একটি শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    শহীদ জিয়ার রুহের মাগফেরাত কামনায় রংপুর অঞ্চলের কৃষিবিদদের ইফতার ও দোয়া মাহফিল

    ভোটারদের হাতের আঙ্গুলের কালি এখনো শুকায়নি, ক্ষমতা গ্রহণের মাত্র ২১ দিনের মধ্যেই বাস্তবায়ন শুরু হলো বিএনপি’র

    আমরা সংবিধান মেনে চলছি এবং সামনেও সংবিধান মেনে চলার আশা রাখি-স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান

    প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে জাকাত ব্যবস্থাপনাকে কীভাবে আরও কার্যকর ও সুশৃঙ্খল করা যায় সেই সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন

    গুম, খুন ও জুলাই শহীদ-আহত পরিবারের সাথে ব্যতিক্রমী ইফতার করেছে শেকৃবি’র বৃহত্তর বগুড়া সমিতি

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যার প্রধান অভিযুক্তের সঙ্গে দেখা করতে কনস্যুলার এক্সেস চেয়েছে বাংলাদেশ

    দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

    সাবেক পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বিরুদ্ধে দেওয়া বরখাস্তের আদেশ প্রত্যাহার করেছে সরকার।

    পরিবারের নারী প্রধানের নামে ‘ফ্যামিলি কার্ড’ প্রদানের যুগান্তকারী কর্মসূচী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী:অর্থ মন্ত্রী আমির খুসরু


    • শনিবার, ১৪ মার্চ, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৫৪
      সূর্যোদয়ভোর ৭:০৯
      যোহরদুপুর ১:০৮
      আছরবিকাল ৪:৩২
      মাগরিবসন্ধ্যা ৭:০৭
      এশা রাত ৮:২২
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।