আজ সোমবার | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৭:৩৮

শিরোনাম :

প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় পৌঁছেছেন যুদ্ধকালীন অবস্থায় তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ আরো ১৭১ জন ক্রীড়াবিদ পেলেন পেশাগত স্বীকৃতির ‘ক্রীড়া কার্ড’ ‘গত দুই মাসে সরকার জনগণের আস্থা অর্জন করেছে:প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ সরকারের ‘দুই মাস পূর্তি’ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ‘সরকারের যে ভালো দিক গুলো তুলে ধরবেন,আমাদের সহযোগিতা করবেন, সরকারকে সহযোগিতা করবেন:অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন যুবসমাজের উন্নয়ন ও ক্ষমতায়নের মাধ্যমেই সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা সম্ভব:যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল তরুণদের মধ্যে নেতৃত্বের বিকাশ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে জেসিআই বাংলাদেশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়: স্থানীয় সরকার মন্ত্রী মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থান অত্যন্ত কঠোর ও আপসহীন: মন্ত্রী দীপেন দেওয়ান এমপি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

নবাব ফয়জুন্নেছার ওয়াকফ সম্পত্তি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন

বৈধ মালিকদের সম্পত্তি ভোগ দখল

প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৫ ৯:১৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:- আজ রোববার (৫ অক্টোবর) লাকসাম নাগরিক সমাজের ব্যানারে, বৈধ মালিকদের সম্পত্তি ভোগ দখল ও নবাব ফয়জুন্নেছার ওয়াকফ সম্পত্তি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আবুল কালাম বিপু ও শিহাব উদ্দিন আইমন।

লিখিত বক্তব্য তারা বলেন, আমরা পশ্চিমগাঁও মৌজার বৈধ মালিকগণ আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের জমি ও নবাব ফয়জুন্নেছার ওয়াকফকৃত সম্পত্তি রক্ষার বিষয়ে আপনাদের অবহিত করতে চাই।

আমরা দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও মৌজায় নিজেদের ক্রয়কৃত জমিতে ভোগদখল করে আসছি। এ জমি সংক্রান্ত আমাদের হাতে রয়েছে একাধিক সাফ কবলা দলিল, আম মোক্তারনামা দলিল, নামজারি ও খারিজ খতিয়ান, যা আইনগতভাবে আমাদের মালিকানা প্রমাণ করে।

অন্যদিকে আমরা নবাব ফয়জুন্নেছার ওয়াকফকৃত সম্পত্তি সঠিকভাবে রক্ষার চেষ্টায় সর্বদাই সচেষ্ট। কিন্তু কিছু দুষ্কৃতিকারী বিভিন্ন সময়ে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং প্রশাসনের কিছু মহলকেও ভুল পথে পরিচালিত করার চেষ্টা করেছে। তাদের এই ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড প্রতিহত করার জন্যই আজ আমরা আপনাদের সামনে হাজির হয়েছি।

২০২০ সালের সেপ্টেম্বরে ওয়াকফ প্রশাসন আমাদের জমিকে ওয়াকফ সম্পত্তি দাবি করে একটি নোটিশ জারি করেছিল। আমরা তৎক্ষণাৎ বৈধ কাগজপত্র উপস্থাপন করি। যাচাই-বাছাই শেষে ২০২০ সালের ৩ অক্টোবর ওয়াকফ কর্তৃপক্ষ স্পষ্টভাবে ঘোষণা করে যে, উক্ত জমি ওয়াকফ সম্পত্তি নয়। ফলে নোটিশটি বাতিল হয় এবং আমাদের বৈধ মালিকানা বহাল থাকে।

কিন্তু দুঃখজনকভাবে, কিছু চক্রান্তকারী পুনরায় মিথ্যা তথ্য উপস্থাপন করে প্রশাসনকে বিভ্রান্ত করেছে। এর ফলস্বরূপ, গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আমরা আমাদের নিজস্ব জমিতে কৃষিকাজের জন্য সেচের মটর স্থাপন করলে উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে তা বন্ধ করে দেওয়া হয়। আমরা ২৩ সেপ্টেম্বর এ বিষয়ে একটি লিখিত আবেদন করলেও এখনও কোনো সুনির্দিষ্ট জবাব পাইনি।

তারা আরো বলেন, আমরা বারবার বলেছি, এই জমি আমাদের বৈধ দলিলমূলে ক্রয়কৃত। আমরা নিয়মিত খাজনা প্রদান করে আসছি। ওয়াকফ কর্তৃপক্ষও লিখিতভাবে আমাদের জমিকে ওয়াকফ নয় বলে ঘোষণা দিয়েছে। তবুও চক্রান্তকারীরা বিভ্রান্তিমূলক প্রচারণা চালিয়ে স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমাদের বৈধ ভোগদখলে বাধা সৃষ্টি করছে।

আপনাদের আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আমরা আমাদের নিজস্ব ভূমির ভোগদখল নিশ্চিত করতে চাই, সেই সঙ্গে নবাব ফয়জুন্নেছার ওয়াকফকৃত সম্পত্তির যথাযথ রক্ষণাবেক্ষণ করতেও বদ্ধপরিকর।

আমাদের মূল দাবি গুলনিম্ন রুপ:
১. আমাদের বৈধ মালিকানার জমিতে শান্তিপূর্ণ ভোগদখলের সুযোগ দিতে হবে।
২. আমাদের বৈধ দলিল ও খারিজ খতিয়ান অনুযায়ী প্রশাসনিক জটিলতা দ্রুত সমাধান করতে হবে।
৩. দুষ্কৃতিকারীদের বিভ্রান্তিমূলক প্রচারণা প্রতিহত করার জন্য প্রশাসনিক পদক্ষেপ নিতে হবে।
৪. নবাব ফয়জুন্নেছার ওয়াকফকৃত সম্পত্তির নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে, যাতে কেউ অবৈধভাবে তা দখল বা ব্যবহার করতে না পারে।

তারা উল্লেখ করেন, আমরা আশা করি আপনারা এই সমস্যাটি গুরুত্ব সহকারে জনসম্মুখে তুলে ধরবেন এবং সংশ্লিষ্ট প্রশাসন আমাদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করবে।

কুমিল্লা বাংলাদেশ

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় পৌঁছেছেন

    যুদ্ধকালীন অবস্থায় তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

    আরো ১৭১ জন ক্রীড়াবিদ পেলেন পেশাগত স্বীকৃতির ‘ক্রীড়া কার্ড’

    বাংলাদেশ শিশু হাসপাতালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে “হামের সংক্রমণ প্রতিরোধ করণীয়” লিফলেট বিতরণ

    ‘গত দুই মাসে সরকার জনগণের আস্থা অর্জন করেছে:প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ

    সরকারের ‘দুই মাস পূর্তি’ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

    মিরপুরে ১০৭ বছরের পুরোনো গাবতলী মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

    রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম

    ‘সরকারের যে ভালো দিক গুলো তুলে ধরবেন,আমাদের সহযোগিতা করবেন, সরকারকে সহযোগিতা করবেন:অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

    যুবসমাজের উন্নয়ন ও ক্ষমতায়নের মাধ্যমেই সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা সম্ভব:যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল

    সকল বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত করে দিয়েছে ইরান।

    অপারেশন সিঁদুরের পর গত বছর পাকিস্তানের সঙ্গে গোপনে বৈঠক করেছে ভারত:সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস

    তরুণদের মধ্যে নেতৃত্বের বিকাশ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে জেসিআই বাংলাদেশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়: স্থানীয় সরকার মন্ত্রী

    বিএনপির নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীকে গুম ও হত্যার পূর্বে দুজন ছাত্র নেতা কে গুম করা হয়,এই গুম গুলা একই সূত্রে গাঁথা: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

    পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    চাঁদপুরে পাউবোর প্রকল্পে নামে মিথ্যে সিন্ডিকেটের প্রপাগান্ডা ছড়াছে একটি সিন্ডিকেট “

    মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থান অত্যন্ত কঠোর ও আপসহীন: মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

    পুণ্ড্রনগর বগুড়ার হারানো সংস্কৃতি ও ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার :প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

    আবারো শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা. খুশি শিক্ষার্থী ও অভিভাবকগণ।

    কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

    পুনরায় বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিতঃপ্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

    সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ধর্মীয় মূল্যবোধের বিকল্প নেই: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

    আগামী বৈশাখ থেকে দেশের প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে:পল্টনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    পহেলা বৈশাখ – বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল বাংলাভাষী মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন: প্রধানমন্ত্রী তারেক রহমান

    শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল কার্যক্রম দ্রুত শুরু করা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

    সশস্ত্র বাহিনীর সদস্যদের দল ও মতের ঊর্ধ্বে থেকে দেশকে ধারণে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ‘স্বাধীনতার পর সংসদীয় ইতিহাসে এক অধিবেশনে এত বিপুল পরিমাণ বিল পাস বা অধ্যাদেশকে আইনে রূপান্তর করার নজির নেই:চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি

    মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত হবে : প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন

    এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব —পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান


    • সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:১৫
      সূর্যোদয়ভোর ৬:৩৩
      যোহরদুপুর ১২:৫৭
      আছরবিকাল ৪:২৫
      মাগরিবসন্ধ্যা ৭:২২
      এশা রাত ৮:৪০
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।