আজ মঙ্গলবার | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ |৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি | সকাল ৯:২২

বিএনপি’র সাবেক সংসদ সদস্য ও কটিয়াদী উপজেলা চেয়ারম্যান মরহুম হাবিবুর রহমান দয়াল এর জেষ্ঠ্য পুত্র ও জাতীয়তাবাদী মহিলা দল-ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি এ্যাডভোকেট রুনা লায়লা’র স্বামী এ্যাডভোকেট ওমর ফারুক মিন্টু আজ সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। এ্যাডভোকেট ওমর ফারুক মিন্টু’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “মরহুম এ্যাডভোকেট ওমর ফারুক মিন্টু’র মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে মর্মাহত হয়েছি। একজন নীতিবান আইনজীবী, সজ্জন ও পরোপকারী ব্যক্তি হিসেবে তিনি প্রতিবেশীদের নিকট সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকবিহব্বল পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপি মহাসচিব শোকবার্তায় এ্যাডভোকেট ওমর ফারুক মিন্টু’র রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।CONDOLENCE OF BNP SECRETARY GENERAL-10-10-25
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৪৭ |
| সূর্যোদয় | ভোর ৬:১২ |
| যোহর | দুপুর ১২:৫৫ |
| আছর | বিকাল ৪:১৬ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৩৯ |
| এশা | রাত ৯:০৪ |