আজ | | | |

শিরোনাম :

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ সিসিকের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেয়া নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশে যোগ দিলনা সিলেট বিএনপি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত রাজধানীর কোথাও কার্যক্রম নিষিদ্ধ লীগের মিছিল বা অপতৎপরতা ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জবাবদিহি করতে হবে: ডিএমপি অপরাধ প্রতিরোধে সিটিটিসি, ডিবি ও থানা পুলিশকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করার নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা, খনন হচ্ছে ১৫০ টি কূপ: মাহ্দী আমিন ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা নয়, চাই কার্যকর পদক্ষেপ: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব: মাহ্দী আমিন

ঢাকা মহানগর উত্তর বিএনপি’র পুনর্গঠনের গুঞ্জন : আমিনুল সভাপতি ও রাজ্জাককে সাধারণ সম্পাদক হিসেবে চায় তৃণমূলের নেতাকর্মীরা

প্রকাশ: 18 May, 2026 1:15 pm

কামরুল হাসান বাবলু : ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির মেয়াদ এখনও শেষ হয়নি। তবে নতুন কমিটি গঠন নিয়ে দলটির ভেতরে নানান গুঞ্জন শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরের দুই নেতা সংসদ-সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি একজন টেকনোক্রেট কোটায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এছাড়া মহানগর কমিটির তিন নারী নেতা সংরক্ষিত আসনের সংসদ-সদস্য হয়েছেন।

এমন পরিস্থিতিতে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে ঢাকা মহানগরের সাংগঠনিক শক্তি আরও বাড়াতে চায় বিএনপি। দলীয় সূত্র বলছে, শিগগিরই ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর বিএনপি সহ দলের সহযোগী সংগঠনগুলোর নেতৃত্বে পরিবর্তন আসতে পারে।

বিশেষ করে এবারও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হকের উপর আস্থা রাখতে চান মহানগর উত্তরের একটি বড় অংশের নেতাকর্মীরা । তাদের দাবি, দায়িত্ব নেওয়ার পর তার নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী হয়েছে এবং তৃণমূল নেতাকর্মীদের সক্রিয়তা বেড়েছে। জুলাই গণ-অভ্যুত্থানেও তার নেতৃত্বে নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে দাবি করা হচ্ছে। এছাড়া থানা, ওয়ার্ড ও বিভিন্ন ইউনিট কমিটি গঠনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সকল আন্দোলন সংগ্রামে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এর নেতৃত্বেই মাঠে ছিল ২৬ থানার ৭১ টি ওয়ার্ড এর নেতাকর্মীরা । এখনো সেই আস্থা রেখেই বর্তমান আহ্বায়ক ও যুব মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হকের নেতৃত্বেই কাজ করে যেতে বদ্ধ পরিকর সর্বস্তরের নেতাকর্মীরা ।

একটি অনুসন্ধানে জানা যায় , বর্তমানে কেন্দ্রীয় হাইকমান্ড ঢাকা মহানগর উত্তর বিএনপিকে নতুন করে সাজাতে চায় সেখানেও সভাপতি পদে আমিনুলকে রেখেই পরিবর্তন আনতে পারে এমনটা আসা করছেন নেতাকর্মীরা ।

তবে নেতাকর্মীরা আসা করছে , আমিনুল হোক এর সাথে যেন ক্লিন ইমেজের নেতাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয় । তৃনমুলের নেতাকর্মীদের সাথে আলাপ করে জানা যায় , বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন , ঢাকা ১৮ আসনের এমপি জাহাঙ্গীর হোসেন , যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এবিএম আব্দুর রাজ্জাক , বর্তমান সদস্য সচিব হাজি মোস্তফা জামান , এবং নারী সংসদ সদস্য ফেরদৌসি আহমেদ মিষ্টি ও সানজিদা ইসলাম তুলিকে রেখে যেন একটি শক্তিশালী কমিটি গঠন করা হয় । বিশেষ করে যদি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় তাহলে সভাপতি পদে আমিনুল এবং সাধারণ সম্পাদক পদে কর্মি বান্ধব নেতা এবিএম আব্দুর রাজ্জাককে প্রাধান্য দেয়া হয় ।

বিগত কমিটি গুলোতে আমিনুলের পাশাপাশি এবিএম আব্দুর রাজ্জাকের ভূমিকা ছিল চোখে পড়ার মতো । দক্ষতার সাথে দপ্তরে দায়িত্ব সামলিয়ে মাঠপর্যায়ে নেতাকর্মীদের সাথে যোগাযোগের অনন্য নজির স্থাপন করেছেন আব্দুর রাজ্জাক ।

ঢাকা মহানগর উত্তর বিএনপির এখন পর্যন্ত যেই কমিটি করা হয়েছে সব কমিটিতেই এবি এম আব্দুর রাজ্জাক সফলতার সাথে পূর্ণ দপ্তরের দায়িত্ব সফলতার সাথে পালন করেন যা এক মাইল ফলক হয়ে রইলো রাজনীতিতে ।

অন্যদিকে উত্তর বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রথম কমিটিতে সদস্য , পরের তিন কমিটিতে সদস্য সচিব এবং সর্বশেষ পঞ্চম কমিটিতে আহ্বায়ক এর দায়িত্ব পেয়ে অনন্য নজির স্থাপন করলেন আমিনুল হক।

এসব বিবেচনায় পরবর্তীতে যে কমিটি আসুক তাতে যেন ক্লিন ইমেজের নেতা হিসেবে সর্বজন স্বীকৃত বর্তমান কমিটির আহ্বায়ক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুলকে সভাপতি এবং সাবেক ছাত্র নেতা ৪ বারের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক এ বিএম আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক করে একটি শক্তিশালী কমিটি করলে তৃনমুলে যেমন গ্রহণযোগ্যতা পাবে তেমনি রাজনৈতিক অঙ্গনেও গ্রহণযোগ্যতা থাকব বলে অভিজ্ঞ মহল আসা করছে ।

দলের চেয়ারপাসন ও বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দলের দুর্দিনের এসব নেতাকে আবারো ঢাকা মহানগর বিএনপির দায়িত্ব প্রদান করবেন এমনটা আশা করছে ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ থানার ৭১টি ওয়ার্ড এর সর্বস্তরের নেতা কর্মীরা ।

ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে আমিনুল – রাজ্জাক এর অবস্থান :-উল্লেখ ২০১৭ সালে ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রতিষ্ঠালগ্নে সভাপতি এম এ কাইয়ুম এবং সাধারণ সমাদক আহসান উল্লাহ হাসান এর নেতৃত্বে ৬৬ সদস্যবিশিষ্ট কমিটির সরাসরি দপ্তর সম্পাদক {যুগ্ম সম্পাদক পদমর্যাদায়} দায়িত্বে থেকে কাজ করেন সাবেক ছাত্র নেতা সজ্জন ব্যক্তি এবিএম রাজ্জাক ।

এর পর আমানউল্লাহ আমানকে আহ্বায়ক ও আমিনুল হককে সদস্য সচিব করে বিএনপি ঢাকা মহানগর উত্তর শাখার ৪৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয় ২০২১ইং সালের আগস্ট মাসের প্রথম সপ্তাহে । এই কমিটির মাধ্যমে আমিনুল ঢাকা মহানগরের রাজনীতিতে অবস্থান করে নেন সফলতার সাথে । আর এই কমিটিতে পূর্বের মতোই এবিএম রাজ্জাক সদস্য পদ পান সেই সাথে দপ্তরের ও দায়িত্ব প্রাপ্ত হয়ে সফলতার সাথে দায়িত্বপূর্ণ করেন । এর পর পরেই আমান উল্লাহ আমানকে সরিয়ে ২০২৩ সালের ১৬ সেপ্টম্বর যখন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা. ফরহাদ হালিম ডোনারকে ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয় সেখানেও সফলতার সাথে সদস্য সচিব আমিনুলের সাথে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত থেকেই কাজ করেন এবিএম এ আব্দুর রাজ্জাক।

এর পর গত ৭ জুলাই ২০২৪ইং জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরবকে আহ্বায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ফুটবলার আমিনুল হককে সদস্যসচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করেন তারেক রহমান। হঠাৎ করে ২৮ সেপ্টেম্বর ২০২৪ মধ্যরাতে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দুই সদস্যের এই কমিটি বিলুপ্ত করার তথ্য জানান হয় ।

এর পরেই ৩ নভেম্বর ২০২৪ ইং বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও পর পর তিন কমিটির সফল সদস্য সচিব ফুটবলার আমিনুল হককে আহবায়ক এবং হাজি মোস্তফা জামানকে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৬ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় । যেই কমিটির আহ্বায়ক হিসিবে প্রথমবার দায়িত্ব প্রাপ্ত হন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।

কমিটির সদস্যদের মধ্যে আহ্বায়ক আমিনুল হক , যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন ,এস এম জাহাঙ্গীর হোসেন ,ফেরদৌসী আহমেদ মিষ্টি ,আব্দুর রাজ্জাক যুগ্ম আহ্বায়ক (দপ্তর), মোস্তফা জামান সদস্য সচিব ।

পরে কমিটির পরিধি বাড়িয়ে ৫১ সদস্য বিশিষ্ট্য একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘটনা করা হয় যাহা পরবর্তীতে ২৬ নভেম্বর ২০২৪ ইং তারিখে অনুমোদন পায় কেন্দ্রীয় কমিটি থেকে । যেই কমিটি বর্তমান এখনও বহাল রয়েছে ।

এক্সক্লুসিভ রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

    ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২:যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ

    সিসিকের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেয়া নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশে যোগ দিলনা সিলেট বিএনপি

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২

    পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

    উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান -বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২

    রাজধানীর কোথাও কার্যক্রম নিষিদ্ধ লীগের মিছিল বা অপতৎপরতা ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জবাবদিহি করতে হবে: ডিএমপি

    পদ্মা জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুর ঘটনার নিখুঁত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান “বিপিএইচসিডিএ”-এর

    অপরাধ প্রতিরোধে সিটিটিসি, ডিবি ও থানা পুলিশকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করার নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার

    পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর

    গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা, খনন হচ্ছে ১৫০ টি কূপ: মাহ্দী আমিন

    ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা নয়, চাই কার্যকর পদক্ষেপ: এলজিআরডি মন্ত্রী

    ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব কুষ্টিয়া

    পঞ্চগড়ে আনসার ভিডিপি কর্মকর্তা ও ইউনিয়ন লিডারদের সাথে মতবিনিময় সভা

    ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

    সচিবালয়ে প্রধানমন্ত্রীর বৈঠকে ডেইলি প্রেজেন্ট টাইমসের সাংবাদিকের জোর করে প্রবেশের চেষ্টা, অতঃপর…?

    রাজধানীর উত্তরখান থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৮ নেতাকে গ্রেফতার

    জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান

    কোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়—পার্বত্য মন্ত্রী সাচিং প্রু এমপি

    ঢাবিতে বরিশাল বিভাগীয় নবীন শিক্ষার্থীদের ‘নবীনবরণ’ অনুষ্ঠান মিলনমেলায় পরিণত

    লালমনিরহাটে শিশু সাংবাদিকদের নিয়ে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

    ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব: মাহ্দী আমিন

    ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    শ্রমিকদের কল্যাণে বিশুদ্ধ পানি-স্যালাইন বিতরণ, মিরপুর-১০–এ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের গণসংযোগ

    ডেঙ্গু নিয়ন্ত্রণে খাল পরিষ্কার, দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    পূজনীয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক জ্ঞাপন

    লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি

    গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

    ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে পরিদর্শনের কার্যকারিতা বাড়ানোর নির্দেশ

    প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক


    • বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:২৯
      সূর্যোদয়ভোর ৬:৪৫
      যোহরদুপুর ১২:৫৩
      আছরবিকাল ৪:২০
      মাগরিবসন্ধ্যা ৭:০১
      এশা রাত ৮:১৭
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।