আজ সোমবার | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:৩৭

শিরোনাম :

প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় পৌঁছেছেন যুদ্ধকালীন অবস্থায় তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ আরো ১৭১ জন ক্রীড়াবিদ পেলেন পেশাগত স্বীকৃতির ‘ক্রীড়া কার্ড’ ‘গত দুই মাসে সরকার জনগণের আস্থা অর্জন করেছে:প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ সরকারের ‘দুই মাস পূর্তি’ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ‘সরকারের যে ভালো দিক গুলো তুলে ধরবেন,আমাদের সহযোগিতা করবেন, সরকারকে সহযোগিতা করবেন:অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন যুবসমাজের উন্নয়ন ও ক্ষমতায়নের মাধ্যমেই সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা সম্ভব:যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল তরুণদের মধ্যে নেতৃত্বের বিকাশ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে জেসিআই বাংলাদেশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়: স্থানীয় সরকার মন্ত্রী মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থান অত্যন্ত কঠোর ও আপসহীন: মন্ত্রী দীপেন দেওয়ান এমপি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি বা গোষ্ঠীকে চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা:স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৫ ৪:০৪ অপরাহ্ণ

আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : বাসস

ঢাকা : আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সরকার পুলিশ, বিজিবি এবং আনসারসহ প্রায় ৭ লাখ ৬৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে প্রশিক্ষণ দিচ্ছে।

আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান, “গত ৫ অক্টোবর থেকে প্রশিক্ষণ শুরু হয়েছে এবং আগামী ১৫ জানুয়ারির মধ্যে তা সম্পন্ন হবে।”

তিনি বলেন, “নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ২৮টি ব্যাচে তিনদিন মেয়াদি এ প্রশিক্ষণ সারাদেশে জেলা, মহানগর ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ১৩০টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। পুলিশের চূড়ান্ত (চতুর্থ পর্যায়ের) প্রশিক্ষণ ৫ অক্টোবর শুরু হয়েছে এবং ১৫ জানুয়ারি ২০২৬-এর মধ্যে সকল ব্যাচের প্রশিক্ষণ শেষ হবে।”

আনসার ভিডিপি সদস্যদের জন্য ‘প্রাক-নির্বাচনী প্রশিক্ষণ’ শিরোনামে প্রতি কেন্দ্রে ১৩ জন হারে আনুমানিক ৪৫ হাজার ভোটকেন্দ্রের জন্য মোট ৫ লাখ ৮৫ হাজার সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে ১ লাখ ৩৫ হাজার জনকে অস্ত্রসহ এবং ৪ লাখ ৫০ হাজার জনকে নিরস্ত্র প্রশিক্ষণ দেওয়া হবে। জানুয়ারির মাঝামাঝি সময়ে এ প্রশিক্ষণ শেষ হবে।

উপদেষ্টা আরও জানান, এবারের নির্বাচনে বিজিবির ১১০০ প্লাটুনে ৩৩ হাজার সদস্য নিয়োজিত থাকবে। ইতোমধ্যে ৬০ শতাংশ নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে এবং ৩১ ডিসেম্বরের মধ্যে বিজিবির প্রশিক্ষণ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।

তিনি বলেন, “নির্বাচনের সময় প্রায় ৮০ হাজার সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বয়ে একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।”

যেকোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি বা গোষ্ঠীকে চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। মাঠ পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওসিদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা যেন কোনো আইনবহির্ভূত কাজ না করেন, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ সকল ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং কার্যকর মনিটরিং ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্টদের জন্য পর্যাপ্ত সংখ্যক বডি ওর্ন ক্যামেরার ব্যবস্থা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস)

এক্সক্লুসিভ জাতীয় প্রধান খবর প্রশাসন

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় পৌঁছেছেন

    যুদ্ধকালীন অবস্থায় তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

    আরো ১৭১ জন ক্রীড়াবিদ পেলেন পেশাগত স্বীকৃতির ‘ক্রীড়া কার্ড’

    বাংলাদেশ শিশু হাসপাতালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে “হামের সংক্রমণ প্রতিরোধ করণীয়” লিফলেট বিতরণ

    ‘গত দুই মাসে সরকার জনগণের আস্থা অর্জন করেছে:প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ

    সরকারের ‘দুই মাস পূর্তি’ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

    মিরপুরে ১০৭ বছরের পুরোনো গাবতলী মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

    রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম

    ‘সরকারের যে ভালো দিক গুলো তুলে ধরবেন,আমাদের সহযোগিতা করবেন, সরকারকে সহযোগিতা করবেন:অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

    যুবসমাজের উন্নয়ন ও ক্ষমতায়নের মাধ্যমেই সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা সম্ভব:যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল

    সকল বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত করে দিয়েছে ইরান।

    অপারেশন সিঁদুরের পর গত বছর পাকিস্তানের সঙ্গে গোপনে বৈঠক করেছে ভারত:সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস

    তরুণদের মধ্যে নেতৃত্বের বিকাশ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে জেসিআই বাংলাদেশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়: স্থানীয় সরকার মন্ত্রী

    বিএনপির নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীকে গুম ও হত্যার পূর্বে দুজন ছাত্র নেতা কে গুম করা হয়,এই গুম গুলা একই সূত্রে গাঁথা: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

    পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    চাঁদপুরে পাউবোর প্রকল্পে নামে মিথ্যে সিন্ডিকেটের প্রপাগান্ডা ছড়াছে একটি সিন্ডিকেট “

    মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থান অত্যন্ত কঠোর ও আপসহীন: মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

    পুণ্ড্রনগর বগুড়ার হারানো সংস্কৃতি ও ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার :প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

    আবারো শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা. খুশি শিক্ষার্থী ও অভিভাবকগণ।

    কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

    পুনরায় বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিতঃপ্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

    সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ধর্মীয় মূল্যবোধের বিকল্প নেই: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

    আগামী বৈশাখ থেকে দেশের প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে:পল্টনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    পহেলা বৈশাখ – বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল বাংলাভাষী মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন: প্রধানমন্ত্রী তারেক রহমান

    শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল কার্যক্রম দ্রুত শুরু করা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

    সশস্ত্র বাহিনীর সদস্যদের দল ও মতের ঊর্ধ্বে থেকে দেশকে ধারণে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ‘স্বাধীনতার পর সংসদীয় ইতিহাসে এক অধিবেশনে এত বিপুল পরিমাণ বিল পাস বা অধ্যাদেশকে আইনে রূপান্তর করার নজির নেই:চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি

    মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত হবে : প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন

    এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব —পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান


    • সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:১৫
      সূর্যোদয়ভোর ৬:৩৩
      যোহরদুপুর ১২:৫৭
      আছরবিকাল ৪:২৫
      মাগরিবসন্ধ্যা ৭:২২
      এশা রাত ৮:৪০
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।