আজ শনিবার | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১০:৪০

নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকা জেলা পরিষদ প্রশাসনের জায়গা কেউ অবৈধ ভাবে দখল করে রাখতে পারবে না বলে জানিয়েছেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। শনিবার দুপুরে সাভারের মুক্তিমোড় এলাকায় সাভার প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি একথা জানান।
এসময় তিনি আরও বলেন,সাভারে জেলা পরিষদের বেদখল হওয়া সকল জায়গা উদ্ধার করা হচ্ছে মুক্তির মোড়ে সাভার পৌর কমিউনিটি সেন্টার ভেঙে নতুন করে সেখানে কমিউনিটি সেন্টারের পাশাপাশি বিশাল বহুতল মার্কেট করা হবে । জেলা পরিষদ প্রশাসনের জায়গা কেউ অবৈধ ভাবে দখল করে রাখতে পারবে না । প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি ঢাকা জেলা পরিষদের বিভিন্ন উপজেলায় উন্নয়ন মুলক কাজ করে যাচ্ছেন বলেও বলেন তিনি। তিনি আরোও বলেন ঢাকার সাভার প্রেস ক্লাববে জমিসহ নতুন ভবন করে দেওয়া হবে । এর আগে তিনি সেখানে দখল হয়ে যাওয়া জেলা পরিষদের সাভারের বিভিন্ন জায়গা সার্ভেয়ারের মাধ্যমে সীমানা নির্ধারণ করেন।
এসময় আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহাদাৎ হোসেন খাঁন,ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল,ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোঃ ইয়াসিন সরকার শাওন এব সাভার প্রেস ক্লাবের সভাপতি ছাড়াও সিনিয়র সাংবাদিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এ পরে তিনি অন্যান্য কর্মকর্তাদের নিয়ে বেদখল হওয়া জমি পরিদর্শন করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা দেন।
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:১০ |
| সূর্যোদয় | ভোর ৬:২৯ |
| যোহর | দুপুর ১২:৫৬ |
| আছর | বিকাল ৪:২৩ |
| মাগরিব | সন্ধ্যা ৭:২৪ |
| এশা | রাত ৮:৪৩ |