আজ | | | |

শিরোনাম :

জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস, ২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের স্থানীয় সরকার মন্ত্রী অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বের প্রথম দিনে জাতীয় স্মৃতিসৌধ ও জিয়া–খালেদার সমাধিতে হাফিজ, সঙ্গে ইশরাক এর শ্রদ্ধা নিবেদন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই–যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলোচনা করে জুলাই সনদকে প্রতিষ্ঠার তাগিদ রিজভীর জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

২ উপজেলার ৬ গুরুত্বপূর্ণ দপ্তর একাই সামলান নাগেশ্বরীর ইউএনও সিব্বির আহমেদ

প্রকাশ: 12 October, 2025 4:58 pm

রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি। কুড়িগ্রাম জেলার দুইটি উপজেলার সরকারি গুরত্বপূর্ণ ৬ টি দপ্তরের দায়িত্ব একাই সামলাচ্ছেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ। ইউএনও হিসেবে নিজ কার্যালয়ের কর্ম সম্পাদনের পাশাপাশি নাগেশ্বরী উপজেলা পরিষদের প্রশাসক, নাগেশ্বরী পৌরসভা প্রশাসক, সহকারী কমিশনার (ভূমি) এবং ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে সেখানকার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

৩৫ তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা নাগেশ্বরী ইউএনও হিসেবে ২০২৪ সালের ২১ মার্চ যোগদান করেন। এরপর থেকে প্রশাসনিক দায়িত্ব পালনে দক্ষতা, আন্তরিকতা ও নিষ্ঠার পরিচয় দিয়ে যাচ্ছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, দাপ্তরিক কাজের বাইরেও তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, উপজেলা ক্রীড়া সংস্থা, উপজেলা শিল্পকলার আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। অনেকেই বলছেন তার কর্মদক্ষতায় মুগ্ধ ২ উপজেলার মানুষ। অপরদিকে বিভিন্ন সময় হতদরিদ্র ও অসহায় পরিবারের পাশে দাড়িয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন তিনি।

গেলো বছরের ৫ আগস্ট সরকার পতনের পর উপজেলা চেয়ারম্যানদের অপসারন করলে উপজেলা পরিষদের প্রশাসকের দায়িত্বভার গ্রহন করেন। সেইসাথে পৌরসভার মেয়র অপসারিত হওয়ার ১ মাস পর তিনি পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্বও পান।

এছাড়াও তৃনমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যেক্ত্যাদের বিকাশ সাধন প্রকল্পের চেয়ারম্যান অপসারিত হলে সেখানকার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান সিব্বির আহমেদ। এদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) না থাকায় এই বছরের ৩ জুলাই এই দায়িত্বও নিতে হয় তাকে।

শুধু নিজ উপজেলাতেই শেষ নয়, সর্বশেষ পার্শ্ববতী ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার অসুস্থ জনিত ছুটিতে থাকায় অতিরিক্ত দায়িত্বে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব পান।

চরাঞ্চলের মানুষের সাথে কথা বললে তারা জানান, চরাঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তিনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে পূর্ব দুধকুমারপাড়ের কচাকাটা ইউনিয়নে অটো এ্যাম্বুলেন্স দিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এমনকী দূর্গম চরাঞ্চল নারায়নপুর ইউনিয়নে নৌ এ্যাম্বুলেন্স দেয়ার প্রক্রিয়া শুরু করেছেন।

এ বিষয়ে দুর্গম চরাঞ্চলীয় নারায়ণপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, একটা মানুষ আন্তরিকতার সাথে এতগুলো দায়িত্ব সমানভাবে কীভাবে সামলান তা ভাবতেই অবাক লাগে। এত কাজের ভিড়েও তিনি নারায়ণপুর চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নসহ সার্বিকভাবে যেভাবে মানুষের পাশে থাকছেন এতে করে আমরা অত্যন্ত আনন্দিত।

বিশেষ করে দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী ও বিধবা নারীদের জীবন মান উন্নয়নে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে সাবলম্বী করার যে চেষ্টা এটি সত্যিই চরাঞ্চলবাসীর জন্য আশির্বাদ। এছাড়াও এই এলাকার আইনশৃঙ্খলা, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থাসহ সকল বিষয়ে তাঁর হাতের ছোঁয়ায় আজ চরাঞ্চলে পরিবর্তন আসতে শুরু করেছে। এজন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ।

উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ বলেন, আমি যোগদানের পর থেকেই সরকারের নির্দেশনা বাস্তবায়নে আমার উপর অর্পিত সকল দায়িত্ব জনগনের কল্যানে নিষ্ঠারসাথে পালন করে যাচ্ছি। তবে, যে কোনো দায়িত্ব আল্লাহর তাআলার রহমত থেকে আসে।

সরকারের পক্ষে থেকে যে দায়িত্ব এসছে এটা এক ধরনের আশির্বাদ হিসেবে ধরে নিচ্ছি। চেষ্টা করছি সরকারের সকল নির্দেশনা সঠিকভাবে স্বচ্ছতার সাথে বাস্তবায়ন করে এই অঞ্চলকে এগিয়ে নেওয়ার।

বাংলাদেশ রংপুর

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম

    মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস, ২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান

    শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের স্থানীয় সরকার মন্ত্রী

    অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বের প্রথম দিনে জাতীয় স্মৃতিসৌধ ও জিয়া–খালেদার সমাধিতে হাফিজ, সঙ্গে ইশরাক এর শ্রদ্ধা নিবেদন

    মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন

    চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু ইন্তেকাল করেছেন :মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা

    রংপুর বিভাগের মাঠ নেতাদের সাথে মতবিনিময় করেছেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান

    পরিত্যক্ত সুধাসদন থেকে মো. সাকিল (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

    রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

    ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব কুষ্টিয়া

    গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

    ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই–যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ

    আলোচনা করে জুলাই সনদকে প্রতিষ্ঠার তাগিদ রিজভীর

    চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক, লিখিত ও ব্যবহারিক পরীক্ষা থাকবে: আমিনুল হক

    জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    জিয়াউল আহসানের রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পের বিলাসবহুল বাড়িতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

    পল্লবীর ক্যাম্পে বিশুদ্ধ পানির নতুন উদ্যোগ: ‘প্রতিটি ক্যাম্পে নিরাপদ পানি, বছরজুড়ে ফ্রি চিকিৎসা দেওয়া হবে’—আমিনুল হক

    জনগণই দেশের প্রকৃত মালিক, আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    বাংলাদেশের সামাজিক পরিবেশ-পরিস্থিতি বিবেচনায় তায়কোয়ান্দোর মতো আত্মরক্ষামূলক ক্রীড়া গঠনমূলক ভূমিকা রাখতে পারে: বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুলের

    দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

    শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন

    প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

    ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব কুষ্টিয়া

    নারী শক্তির “নারী সমাবেশ” যেন জুলাইয়ের বিপ্লবী নারীদের মিলনমেলা

    জাতীয় যুবনীতি ২০১৭ সংশোধনে ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত: প্রধান লক্ষ্য যুবদের কর্মসংস্থান সৃষ্টি

    প্রযুক্তির অপব্যবহার করে পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ

    বাংলাদেশি হাজিদের হজের ব্যয় কমাতে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবনে জাফর ইবনে উবাইয়ার সহযোগিতা চেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী


    • রবিবার, ২৬ জুলাই, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:০১
      সূর্যোদয়ভোর ৬:২৫
      যোহরদুপুর ১:০৫
      আছরবিকাল ৪:২৮
      মাগরিবসন্ধ্যা ৭:৪৪
      এশা রাত ৯:০৮
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।