আজ মঙ্গলবার | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি | বিকাল ৪:৪৯

শিরোনাম :

সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত:বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নিজ দপ্তরে প্রবেশের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেছেন চাঁদপুরসহ দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ জাতীয় সংসদকে ইনসাফের (ন্যায়বিচার) ভিত্তিতে পরিচালনা করা গেলে দেশেও ইনসাফ কায়েম করা সম্ভব হবে:সংসদে আমীর ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদের কার্যক্রমে গতি আনতে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসা অবস্থায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম-এর স্ত্রী দিলারা হাফিজ মৃত্যুবরণ করেছেন মহান স্বাধীনতা দিবসে প্রধান অতিথির বক্তব্য বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

অসময়ে বৃষ্টি রাণীশংকৈলে ক্ষতিগ্রস্ত হয়েছেন অসংখ্য কৃষক

প্রকাশ: ২ নভেম্বর, ২০২৫ ৬:৫৭ অপরাহ্ণ

মাহাবুব আলম,রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত তিন দিনের টানা মাঝারি ও হালকা বৃষ্টি ও বাতাসের তান্ডবে ১৩০ হেক্টর আমন ধান ও ২০ হেক্টর আলুর ক্ষয়ক্ষতি নিধারণ করেছে কৃষি অফিস। চলমান ঝড়বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ও মাঝারি নিচু জমিতে পানি জমে গেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ধান চাষিরা। বৃষ্টির পানিতে জমে থাকা পানি ও বাতাসের প্রভাবে অনেক জায়গায় কাঁচা ও পাকা ধানের গাছ নুইয়ে পড়েছে,সেইসাথে অনেক ধান ঝরে পড়েছে মাটিতে।

যেসব কৃষক পাকা ধান কেটে বাড়িতে নিয়ে আসার জন্য মাঠে ফেলে রেখেছিল তাদের ধান পানিতে ডুবে গেছে। এতে কৃষকদের মধ্যে দেখা দিয়েছে গভীর উদ্বেগ ও হতাশা । কৃষি অফিস সুত্রে জানাগেছে, চলতি আমন মৌসুমে এ উপজেলায় ২১৬৫৫ হেক্টর জমিতে ৫১ হাজার কৃষক ধানের আবাদ করেছে। বিভিন্ন প্রকার উন্নত জাতের ধানের এরমধ্যে ব্রি ধান-৭৫, ৮৭,৯৩,১০০,১০৩, বীণা- ১৭, সাদা স্বর্ণা, গুটি স্বর্ণা, সুমন স্বর্ণা। এই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে সারা উপজেলায় ১৩০ হেক্টর আমন ধান সরাসরি ক্ষতির সম্মুখীন হয়েছে। এ নিয়ে কৃষি অফিসের কর্মকর্তারা মাঠ পর্যায়ে কৃষকদের ক্ষতি থেকে উত্তরণের জন্য কাজ করছেন।

জানা গেছে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ, জমে থাকা বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন, রোগ প্রতিরোধ ও সঠিক পরিচর্যা করলে নুয়ে পড়া ধানগাছও পুনরায় দাঁড়িয়ে ভালো ফলন দিতে পারে। এজন্য প্রয়োজন কৃষকদের সচেতনতা, সরকারি সহায়তা এবং স্থানীয় পর্যায়ে দ্রুত সমন্বিত উদ্যোগ।

উপজেলা জুড়ে অনেক গ্রামের মাঠে এমন চিত্র দেখা গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন অসংখ্য কৃষক।

লেহেম্বা ইউনিয়নের কৃষক শামীনুর রশিদ বলেন, আমি ৫ একর পাকা আমন ধান কেটে শুকানোর জন্য জমিতে ফেলে রেখেছিলাম কিন্তু গত তিন দিনের টানা মাঝারি বৃষ্টির পানিতে ভিজে গেছে এবং কিছু ধান জমিতে গজিয়ে গেছে। এখন কি করবো আমার মাথা কাজ করছেনা।

নন্দুয়ার ইউনিয়নের কৃষক শিল্পী বলেন,আমি ১ একর আমন ধান রোপন করেছি সকালে ধান বাড়িতে গিয়ে দেখি সব ধানগাছ শুয়ে গেছে, ফলন আর আশানুরূপ হবেনা, খরচটা উঠলে কোনমতে বাঁচতাম। এছাড়াও বাচোর ইউনিয়নের ফিরোজ, সাইফুল, অভিশেখ, নন্দুয়ার ইউনিয়নের জামাল, বাদশাসহ অনেকে ধানক্ষেতের এমন বিপর্যয় প্রসঙ্গে বলেন, গাছ যদি পুরোপুরি সোজা অবস্থায় ফিরিয়ে আনা না যায় তাহলে ফলন কমে যাবে। ফলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। এজন্য উপজেলার কৃষকদের চোখে-মুখে নেমে এসেছে হতাশার ছাপ।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সহীদুল ইসলাম জানান, প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে অনেক কৃষকের ধান গাছের ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা কৃষি পরিবার এতে চরমভাবে উদ্বেগ প্রকাশ করছি। প্রকৃতির উপর আমাদের কারও হাত নেই। তবে যেদিন থেকে বৃষ্টি শুরু হয়েছে সেদিন থেকেই আমিসহ আমাদের কৃষি অফিসের সকল কর্মকর্তারা কৃষকদের পরামর্শ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ করে যাচ্ছি যেন কৃষকেরা এটি থেকে দ্রুত উত্তরণ হতে পারে। এছাড়াও ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে বিভিন্ন সময় প্রনোদনা দিয়ে তাদের সহায়তা করা হবে।

রংপুর

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত:বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি

    ভোলার মনপুরা উপজেলার নয় মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান

    লালমনিরহাট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

    ৫সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী ঘোষণা এনসিপির:রাজধানীর উত্তর সিটিতে আদিব , দক্ষিণে আসিফ মাহমুদ

    পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    নিজ দপ্তরে প্রবেশের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেছেন

    চাঁদপুরসহ দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ

    যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি বিশেষ গোয়েন্দা বিমানে হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে ইরান

    জাতীয় সংসদকে ইনসাফের (ন্যায়বিচার) ভিত্তিতে পরিচালনা করা গেলে দেশেও ইনসাফ কায়েম করা সম্ভব হবে:সংসদে আমীর ডা. শফিকুর রহমান

    মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলার আগে কয়েকদিন ধরে রাশিয়া ওই ঘাঁটির স্যাটেলাইট ছবি তুলেছিল:জেলেনস্কি

    কুড়িগ্রামের কৃতি ক্রীড়াবিদ আরিফুর রহমান সুমনকে অস্ট্রেলিয়ার বাংলাদেশ কমিউনিটির সংবর্ধনা প্রদান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদের কার্যক্রমে গতি আনতে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

    স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    চিকিৎসা অবস্থায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম-এর স্ত্রী দিলারা হাফিজ মৃত্যুবরণ করেছেন

    মহান স্বাধীনতা দিবসে প্রধান অতিথির বক্তব্য বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

    পুলিশের প্রথম এজেন্ডা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করা:আইজিপি মো.আলী হোসেন ফকির

    পল্লবী থানা যুবদল সদস্য সচিব গোলাম কিবরিয়া হত্যায় কিলিং মিশনে অংশ নেওয়া ২ শুটারকে বিদেশী রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‍্যাব

    ওটিটি বঙ্গ-এ মুক্তির পর হৃদয়ে দাগ কাটা ‘আলী’—সাজু মামা হয়ে অনন্য শওকত সজল

    শহীদ জামালের কন্যার বিয়েতে ও ঢাবিতে উত্তীর্ণ জপেল চাকমাকে শুভেচ্ছা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আমরা ঐতিহ্যের ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানের আদলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করতে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস:বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    মহান স্বাধীনতা দিবসে জিয়াউর রহমান ও বেগম জিয়ার সমাধিতে কৃষিবিদ এবং শেকৃবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

    দীর্ঘ আঠারো বছর পরে জাতীয় প্যারেড স্কয়ারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্যারেড ২০২৬ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

    মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে গ্লোবাল সামিটে অংশ নিয়ে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান

    বগুড়ায় উপ-নির্বাচনে ধানের শীষের প্রচারণায় জিয়া পরিষদ

    রাজধানীর উত্তরাতে ভয়াবহ মাদক কিটামিন তৈরির বিশাল এক ল্যাবের সদ্ধান:৩ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার

    মহান স্বাধীনতা দিবস উদযাপনের জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ।


    • মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৩৬
      সূর্যোদয়ভোর ৬:৫২
      যোহরদুপুর ১:০৩
      আছরবিকাল ৪:৩০
      মাগরিবসন্ধ্যা ৭:১৪
      এশা রাত ৮:৩০
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।