আজ | | | |

শিরোনাম :

বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মাদকমুক্ত ও আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় শিশুর প্রথম শিক্ষক মা এবং সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: সাচিং প্রু বাসযোগ্য নগরী গড়াই এখন মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ইশরাক ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ভোলায় ইলিশা বায়োগ্যাস পল্লীর শুভ উদ্বোধন যুবদল উত্তরের পর এবার ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা বঙ্গভবনে প্রথমবারের মতো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

প্রকাশ: 29 March, 2026 3:48 pm

ঢাকা (২৯ মার্চ, ২০২৬ খ্রি.):স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। এজন্য পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর হারানো ভাবমূর্তি পুনরুদ্ধার ও সক্ষমতা বৃদ্ধিতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। এরই অংশ হিসেবে পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা কামনা করা হয়েছে।

মন্ত্রীর সঙ্গে আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে (Jean-Mare Séré-Charlet) সৌজন্য সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এসব কথা বলেন।

সাক্ষাতের শুরুতে মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং রাষ্ট্রদূত নতুন পোর্টফলিওতে দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জ্ঞাপন করেন।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, মব (Mob) নিয়ন্ত্রণ, সন্ত্রাসবাদ দমন, পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধি, র‍্যাবের সংস্কার ও পুনর্গঠন, ফরেনসিক খাতে সহযোগিতা, পারস্পরিক আইনগত সহায়তা চুক্তি এবং সহযোগিতার নতুন ক্ষেত্র শনাক্তকরণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা পুলিশ সংস্কারে অত্যন্ত গুরুত্বের সাথে কাজ করছি। তবে এই উন্নয়ন রাতারাতি সম্ভব নয়; আমরা ধারাবাহিক বা পর্যায়ক্রমিক উন্নয়নের মাধ্যমে একটি জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে চাই।” তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দুর্বল থাকায় তারা মব নিয়ন্ত্রণে সফল হতে পারেনি, তবে বর্তমান নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোনো মবের ঘটনা ঘটেনি। সরকার কোনো ধরনের মব বা বিশৃঙ্খলাকে প্রশ্রয় দিচ্ছে না। তবে রাজনৈতিক দলগুলো নিয়মতান্ত্রিক উপায়ে জনদুর্ভোগ সৃষ্টি না করে সভা-সমাবেশ ও গণতান্ত্রিক মতপ্রকাশ করতে পারবে।

র‍্যাবের সংস্কার প্রসঙ্গে মন্ত্রী বলেন, যেকোনো রাষ্ট্রীয় কাঠামোতে একটি এলিট ফোর্সের প্রয়োজনীয়তা রয়েছে। র‍্যাবের নাম সংশোধন এবং বিদ্যমান জনবল ও লজিস্টিকসকে কাজে লাগিয়ে আইনি পর্যালোচনার মাধ্যমে এই ফোর্সটিকে কার্যকরভাবে রাখা হবে।
ফরাসি রাষ্ট্রদূত বলেন, ফ্রান্স বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করতে চায়। সহযোগিতার নতুন ক্ষেত্র শনাক্ত করে দুই দেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো জানান, ফ্রান্স ইতিমধ্যে সিআইডির ফরেনসিক ল্যাবের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার পদক্ষেপ নিয়েছে।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রান্সের রাষ্ট্রদূতের নিকট ‘অ্যান্টি রায়ট ট্রুপ’ (দাঙ্গা প্রতিরোধ পুলিশ) এর সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের কারিগরি সহযোগিতা কামনা করেন। এ লক্ষ্যে তিনি পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (ATU) এবং ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (CTTC) ইউনিটকে ফ্রান্স দূতাবাসের সঙ্গে সভা করে কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন। এছাড়া ফ্রান্স দূতাবাস থেকে আইজিপি, বিজিবি, কোস্টগার্ড ও আনসার মহাপরিচালকের সঙ্গে সাক্ষাতের যে অনুমতি চাওয়া হয়েছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তা অনুমোদন করে চিঠি ইস্যু করা হয়েছে বলে মন্ত্রী রাষ্ট্রদূতকে অবহিত করেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ শাখার যুগ্মসচিব রেবেকা খান, ফ্রান্স দূতাবাসের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটাচে ক্রিস্টেল ফন্টেইন (Christel FONTAINE) এবং পলিটিক্যাল কাউন্সেলর ক্রিশ্চিয়ান বেক (Christian BEC) প্রমুখ উপস্থিত ছিলেন।

এক্সক্লুসিভ জাতীয় প্রধান খবর প্রশাসন

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

    চাঁদাবাজির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান স্বপনকে গ্রেপ্তার করেছে এসআরবি

    নিকুঞ্জে জনস্বার্থের তোয়াক্কা না করে গভীর রাতে দোকান পরিচালনা, গ্রেফতার ১

    মাদকমুক্ত ও আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় শিশুর প্রথম শিক্ষক মা এবং সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: সাচিং প্রু

    বাসযোগ্য নগরী গড়াই এখন মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ইশরাক

    দৃষ্টিপাত: প্রধানমন্ত্রী, সরকার ও বিএনপিকে অজনপ্রিয় করে তোলার এক অতি সূক্ষ্ম কাজ চলছে এবং দ্রুততার সঙ্গে—ব‍্যারিস্টার আবু সায়েম

    ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় প্রক্সি জালিয়াতি ধরল কর্তৃপক্ষ: ভুয়া প্রার্থীকে পুলিশে সোপর্দ, আইনানুগ ব্যবস্থা গ্রহণ

    ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    সারাদেশে ইয়াবার নামে বিক্রি হচ্ছে “মায়াবড়ি” ইয়াবা খাবি খা, মারা যাবি যা,,,,

    নগর বদলের প্রতিশ্রুতির আগে বদলাক প্রচারের সংস্কৃতি

    ঢাকা বিমানবন্দরে তিনটি পৃথক অভিযানে ৭৮১.৩ গ্রাম স্বর্ণালংকার,মোবাইল,ল্যাপটপ ও সিগারেটসহ ৭ জন আটক করেছে এয়ারপোর্ট এপিবিএন

    খেলাধুলার মাধ্যমে একটি সুন্দর দেশ গঠন করা সম্ভব: দিনাজপুরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    তরুণদের জন্য নেয়া সরকারের উদ্যোগ বাস্তবায়িত হলে বেকারত্ব থাকবে না: ইউজিসি সদস্য ড. মামুন

    দলের ভরাডুবির মাঝে বাংলাদেশী দুই ফুটবলারের নাইট ক্লাবের ছবি ভাইরাল! নিবেদন নিয়ে প্রশ্ন

    প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

    ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    খেলাকে পেশা হিসেবে গ্রহণের বার্তা দিলেন ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু

    হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের গভীর কৃতজ্ঞতা

    জনগণের সম্পৃক্ততা নিশ্চিতকরণে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

    ‘প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’ –যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ভোলায় ইলিশা বায়োগ্যাস পল্লীর শুভ উদ্বোধন

    স্টুডেন্টস ফর সভরেন্টি’র গোলটেবিলে বক্তারা: চট্টগ্রাম বন্দরের এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দিলে বছরে আর্থিক ক্ষতি হবে ৯২ মিলিয়ন ডলার

    এবার সদ্য বিলুপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য হাফিজুর রহমান শুভ্র সহ মিরপুরের তিন নেতাকে বহিস্কার

    যুবদল উত্তরের পর এবার ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

    ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

    সামাজিক অপরাধ ও পারিবারিক সহিংসতার মূল উৎস মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে: হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    বিএনপিকে জনগণের কাছে বিভ্রান্ত ও হেয় করতে চক্রান্ত করে কৃত্রিম সারের সংকট সৃষ্টি করা হয়েছে-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ৪৮ (আটচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট‘সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গেপ্রফতার করেছে এসআরবি কুষ্টিয়া


    • মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৩৭
      সূর্যোদয়ভোর ৬:৫২
      যোহরদুপুর ১২:৪৭
      আছরবিকাল ৪:০৯
      মাগরিবসন্ধ্যা ৬:৪১
      এশা রাত ৭:৫৬
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।