আজ শনিবার | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |২৫শে রমজান, ১৪৪৭ হিজরি | দুপুর ১২:১১

শিরোনাম :

মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন করেন সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন পবিত্র কোরান তেলোয়াত এর মধ্যে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে ‘আজ থেকে স্পিকার আর কোনো দলের নন, তিনি পুরো সংসদের অভিভাবক : প্রথম অধিবেশনে শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৯৭১ সালের ঐতিহাসিক মুক্তিযুদ্ধ ছিল মূলত গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে (বীর বিক্রম) সভাপতি করে সংসদের বিশেষ স্থায়ী কমিটি গঠন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির-এর সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন সৌজন্য সাক্ষাৎ সরকারের দুটি মন্ত্রণালয়ের দপ্তর বণ্টন- মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

শ্লীলতাহানির মামলা করে ফের শ্লীলতাহানির শিকার ঝিনাইদহের নারী

প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৫ ৫:৪৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ :ঘটনাটা ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের কালা গ্রামের। ঘটনার ভুক্তভোগী নারী কালা গ্রামের প্রবাসী আকবর আলীর স্ত্রী। ঘটনার ভুক্তভোগী নারী সাংবাদিকদের নিকট অভিযোগে জানায় যে বিগত ৫ই জুলাই ২০২৫ তারিখের সকাল সাড়ে ৭ টার দিকে তার স্বামীর বড় ভাই সম্পর্কে ভাসুর মৃত্যু আবু তালেব মোল্লার ছেলে ইদ্রিস আলী (৫০) তার স্বামী না থাকার সুযোগে রান্নাঘরে রান্না করার সময় পিছন থেকে জোরপূর্বক মুখ জাপটে ধরে শোয়ার ঘরে নিয়ে যায় সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে তখন তার চিৎকার চেঁচামেচির শুনে আশেপাশের লোকজন ছুটে আসলে ইদ্রিস পালিয়ে যায়। এই ঘটনা নিয়ে ভুক্তভোগী নারী ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালে মামলা করে। মামলা নাম্বার ১০১/ ২৫। এই মামলা করার কারণে ইদ্রিস মোল্লা আরো বেপরোয়া ক্ষিপ্ত হয়ে ওঠে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে প্রবাসীর স্ত্রীর ভাসুর গত ৩০শে অক্টোবর ঝিনাইদহ প্রেস ক্লাবে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি এস আই ইউসুফ আলী সাথে ভুক্তভোগী নারীর পরকীয়া সম্পর্ক স্থাপনের কারণে সিআইডি কর্মকর্তা তার বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদন দাখিল করেছেন বলে এই মর্মে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী নারীকে পুনরায় শ্লীলতাহানি ঘটিয়েছেন বলে ভুক্তভোগী নারী দাবি করেন।

ভুক্তভোগী নারী বলেন ২০ বছর আগে আমি তখন অষ্টম শ্রেণীর ছাত্রী তখন আমাকে ওই লম্পট ইদ্রিস আলী এক দফা শ্লীলতাহানির চেষ্টা করেন। তখন সে এক সন্তানের বাবা। উক্ত ঘটনার প্রেক্ষিতে তার লালসা থেকে বাঁচতে তার ছোট ভাই আকবর আলীর সাথে আমার পিতা-মাতা বিবাহ দেয়। কিন্তু পিতা মাতা বিবাহ দিলেও আমি তার ছোট ভাইয়ের স্ত্রী হলেও তার লোলোপ দৃষ্টি আমার দিক থেকে পড়েনি। সে অনেকবার আমাকে বিভিন্ন উপায়ে শ্লীলতাহানির চেষ্টা করে যাহা নিয়ে আমাদের পাড়ায় গ্রামে ইউনিয়নে অনেকবার সালিশের মাধ্যমে মীমাংসা হয়েছে। তার প্রধান উদ্দেশ্য আমি যাতে তার ছোট ভাইয়ের সাথে সংসার না করতে পারি।

আমার কারনে আমার ভাসুর আওয়ামী লীগ করার সুবাদে আমার আমার ভাইকে মারধর করে এবং আমার স্বামীর নামে মিথ্যা মামলা দায়ের করে। যে মামলা প্রমাণ করতে ব্যর্থ হয়ে আদালত আমাদের বেকসুর খালাস দেয়। কিন্তু তার অপকৌশল থেমে থাকে নি।
তারপরে ২০২২ সালের দিকে আমার ভাসুর নানান কলাকৌশলের মাঝ দিয়ে আমার স্বামীকে বোঝাতে সমাপ্ত হয় যে তার সাথে আমার পরকীয়া সম্পর্ক আছে। তখন আমি আমার স্বামীর প্রতি অভিমান করে চট্টগ্রামে আমার বোনের কাছে চলে যাই। তখন আমার স্বামীর সহযোগিতায় সাংবাদিকদের ভুল বুঝিয়ে আমার নামে দৈনিক যশোর দৈনিক যশোর বার্তায় ” পরকীয়ার টানে ঘর ছেড়েছে তিন সন্তানের জননী ! প্রবাসীর স্বপ্ন ভেঙে চুরমার” এই শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। কিন্তু আমি বাড়ি থেকে চলে যাওয়ার বিষয়ে আমার ভাসুর জানতো না যার কারণে তারা প্রমাণ করতে ব্যর্থ হয় যে আমি আমার ভাসুরের সাথে চলে গেছি। এই ঘটনা নিয়ে এক পর্যায়ে আমার স্বামীর সাথে নোটারী পাবলিক এর মাধ্যমে তালাক দেয়ার ঘটনা ঘটে। সাত মাস অতিবাহিত হওয়ার পর আমার স্বামী ভুল বুঝতে পেরে আমাদের ভুল বোঝাবুঝি গ্রাম্য সালিশের মাধ্যমে মীমাংসা হয়ে যায়।
এই ঘটনা নিয়ে প্রবাসী আকবর আলীর সাথে মোবাইলে কথা বললে সে বলে যে আমার ভাই অবসরপ্রাপ্ত সৈনিক ইদ্রিস আলী অত্যন্ত অনৈতিক চরিত্রের অধিকারী একজন ব্যক্তি যে আমার স্ত্রীকে আমার বিবাহের আগে থেকেই বিভিন্নভাবে উত্তপ্ত করে আসছে কিন্তু সে আমার বড় ভাই বলে আমি তার প্রতি কোন পদক্ষেপ নিতে পারিনি। আমি এক পর্যায়ে আমার স্ত্রীকে ভুল বুঝেছিলাম কিন্তু পরে নিজের ভুল বুঝতে পেরে আমি সে ভুল শুধরে নেই। কিন্তু আমার ভাই আজও আমার স্ত্রীর পিছনে লেগে আছে। আমার স্ত্রীর সাথে যখন যে ঘটনায় ঘটুক না কেন সমস্ত ঘটনা আমার স্ত্রী আমাকে জানায়। সে আবার সর্বশেষ ৫/৭/২০২৫ তারিখে আমার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে। যে বিষয়ে আমরা ধৈর্য হারা হয়ে আমার সম্মতিতেই আমার স্ত্রী আদালতে মামলা করেছে। তাছাড়া সে আমার নামে এর আগেও মিথ্যা মামলা দিয়েছে। এই সমস্তগুলো কাজগুলো করছে যাতে আমি আমার স্ত্রীর সাথে সংসার না করি। আমি আমার এই লম্পট বড় ভাইয়ের যথ উপযুক্ত বিচার প্রার্থনা করছি।

প্রবাসীর স্ত্রী আরো বলেন সম্পর্কে আমার ভাসুর সে আমার বিরুদ্ধে সামাজিকভাবে আমার নৈতিক চরিত্র নিয়ে যেভাবে অপকর্মে মেতে উঠেছে আমার সমাজে মুখ দেখানোর মতো অবস্থা নেই। ইতিমধ্যে সে তার চাচাতো ভাইয়ের আত্মীয় দিয়ে সাপখোলা গ্রাম থেকে রওশন আলী নামে একজনকে দিয়ে আমার ও আমার ভাই আজিমের নামে মিথ্যা প্রতারণার মামলা করেছে। এর আগে সে ইদ্রিস আলী আমাকে ভিটেবাড়ি ছাড়া করার জন্য কৌশলে বাড়ির জমি লিখে নেওয়ার চেষ্টা করে।

এত কিছু করার পরেও সে পুনরায় সাংবাদিক এবং মিডিয়ার মাধ্যম দিয়ে আমাকে আবার জন সম্মুখে শ্লীলতাহানি করল। তার এই সমস্ত অপকর্মের কি কোন শাস্তি হবে না ? আমি কি রাষ্ট্রের কাছে কোন বিচার পাব না। আমি মামলা করেছি তদন্তকারী কর্মকর্তা তদন্ত করার স্বার্থে আমার বাড়িতে তো আসবেই সে ক্ষেত্রে তাকে জড়িয়ে আমাকে নিয়ে আবার মিথ্যা প্রচার শুরু করবে এই ইদ্রিস। আমি কি আমার মান সম্মান নিয়ে বেঁচে থাকতে পারবো না? সর্বশেষ কি ইদ্রিসের হাত থেকে বাঁচার জন্য আমার আত্মহত্যার পথ বেছে নিতে হবে?
প্রবাসীর স্ত্রীর ভাই আজিম বলেন যে আমার বোনকে নিয়ে অনেক বছর ধরে ইদ্রিস বিভিন্ন প্রকার ভাবে উত্তপ্ত করে আসছে। আমাদেরকে সে একবার মারধর পর্যন্ত করেছে এখন বলছে যে আমার দুইটা বাচ্চা আছে । তাদের কেউ সে মেরে ফেলবে ।আমরা গরিব মানুষ অসহায় দিন যাপন করছি এবং জানিনা কবে কাকে সে হত্যা করে? সে আগে আওয়ামী লীগ করতো সেই দাপটে সে অনেক কিছু করত এখন আবার বিএনপিতে যোগ দিয়েছে।
গ্রামের একাধিক ব্যক্তি জানায় যে ইদ্রিস প্রবাসীর স্ত্রী কে অনেকবার শ্লীলতাহানির চেষ্টা করেছে যা গ্রামবাসী মীমাংসা করেছে যার কারণে প্রবাসীর স্ত্রী আদালতে মামলা করেনি। এখন এলাকাবাসী ইদ্রিসের মত লম্পট এর শাস্তি চাই। তার ছোট ভাইয়ের বউয়ের প্রতি এই আচরণ আর মেনে নেয়া যাচ্ছে না।

এই প্রসঙ্গে সিআইডি এসআই ইউনুফ আলীকে মোবাইল ফোনের মাধ্যমে জানতে চাইলে সে বলে যে ইদ্রিস আলী তাকে টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছিল সেই চেষ্টায় ব্যর্থ হয়ে সে চার্জশিট দেয়ার পর ক্ষুদ্ধ হয়ে সে সাংবাদিক সম্মেলন করেছে। বিগত ২২ বছর ধরে ওই মেয়েটাকে সে বিভিন্নভাবে অত্যাচার করে আসছে। যদি তার অভিযোগ থাকতো তাহলে যখন আমি তদন্ত করছি তখন সে আমার বিরুদ্ধে আবেদন জমা করতে পারত যে আমার দিয়ে সঠিক তদন্ত সম্ভব নয় কিন্তু তদন্ত প্রতিবেদন জমা দেয়ার দুই মাস পর সে সাংবাদিক সম্মেলন করেছে। সে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ওই নারীর মান-সম্মান পুনরায় ক্ষুন্ন হয়েছে সে ক্ষেত্রে ওই নারী তার বিরুদ্ধে মানহানির মামলা করতে পারে।

ঘটনা প্রসঙ্গে অবসরপ্রাপ্ত সৈনিক ইদ্রিস আলীর সাথে মোবাইলে কথা বললে সে বলে যে আমার বিরুদ্ধে আনিতো অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। যে অভিযোগে আমাকে অভিযুক্ত করা হচ্ছে ওই দিন আমি ঢাকাতে ছিলাম। আমার ভাইয়ের স্ত্রী আমার বিরোধীদলের লোকের সাথে মিলেমিশে ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে এই অভিযোগ দাখিল করেছে। তার প্রধান কারণ হচ্ছে আমার ভাইয়ের মেয়ের একটি পর্নোগ্রাফি মামলা আছে যে মামলার কারণে আমার বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র করা হয়েছে। অতীতে আমার বিরুদ্ধে কোন সালিশ বিচার বসিনি যেটা মিথ্যা কথা। আমার ভাইয়ের বিদেশে যাওয়ার সময় সে জমি দিয়েছিল আমরা সেই জমি ফেরত দিয়েছি। আমি যদি খারাপ হতাম তাহলে আমার পরিবারের সবাই আমার সাথে থাকতো না। আমি সিআইডি অফিসার কে কোন অর্থ দেয়ার কথা বলে ম্যানেজ করতে যাইনি। তিনি মামলা তদন্তের কথা বলে ওনার বাড়িতে কেউ থাকেনা সে ঘরের ভিতরে বসে খাওয়া দাওয়া করছিল। আমার মা দেখে আমাদেরকে জানায়। সিআইডি অফিসার ইউসুফ আলী উনি অনেকের জীবন নষ্ট করে দিয়েছে। খুব তাড়াতাড়ি প্রেসক্লাবে আরও একটি সাংবাদিক সম্মেলন হবে উনার বিরুদ্ধে। আমি সামাজিক বিরোধের শিকার। আমার ভাইয়ের স্ত্রীকে তালাক দেয়া হয়েছিল তারপরেও সে আমাদের জায়গায় আছে। ওই মেয়েটার বাড়ি আমাদের গ্রামে তারা কতটা শক্তিশালী না হলে এটা হতে পারে একবার ভেবে দেখেছেন কি? আমি তার ভাইয়ের সন্তানকে কোন হত্যার হুমকি দেই নি এটাও একটি মিথ্যা কথা।

অপরাধ খুলনা

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন করেন

    সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন

    লালমনিরহাটে ত্রাণমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

    রাজধানীর কূর্মিটোলা ক্যাম্প এলাকায় বিশুদ্ধ পানির কল উদ্বোধন করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক

    এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    পবিত্র কোরান তেলোয়াত এর মধ্যে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে

    ‘আজ থেকে স্পিকার আর কোনো দলের নন, তিনি পুরো সংসদের অভিভাবক : প্রথম অধিবেশনে শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান

    ১৯৭১ সালের ঐতিহাসিক মুক্তিযুদ্ধ ছিল মূলত গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন

    মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে (বীর বিক্রম) সভাপতি করে সংসদের বিশেষ স্থায়ী কমিটি গঠন

    পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির-এর সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন সৌজন্য সাক্ষাৎ

    সরকারের দুটি মন্ত্রণালয়ের দপ্তর বণ্টন- মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

    মন্ত্রীত্ব পেলেন টাঙ্গাইলের আহমেদ আযম খান:এলাকায় আনন্দ মিছিল

    মরনব্যাধী বোনম্যারো ক্যান্সার আক্রান্ত সুমনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান

    ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সারাদেশে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামীকাল যে সংসদ অধিবেশন শুরু হবে, সেটি হবে জনগণের সংসদ:চিফ হুইপ

    মিথ্যা-গায়েবি মামলা করার সংস্কৃতি আমরা কমিয়ে এনেছি:আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

    ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    তরুণ প্রজন্মের চিন্তা-ভাবনা ও শক্তিকে কাজে লাগিয়ে একটি শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    শহীদ জিয়ার রুহের মাগফেরাত কামনায় রংপুর অঞ্চলের কৃষিবিদদের ইফতার ও দোয়া মাহফিল

    ভোটারদের হাতের আঙ্গুলের কালি এখনো শুকায়নি, ক্ষমতা গ্রহণের মাত্র ২১ দিনের মধ্যেই বাস্তবায়ন শুরু হলো বিএনপি’র

    আমরা সংবিধান মেনে চলছি এবং সামনেও সংবিধান মেনে চলার আশা রাখি-স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান

    প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে জাকাত ব্যবস্থাপনাকে কীভাবে আরও কার্যকর ও সুশৃঙ্খল করা যায় সেই সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন

    গুম, খুন ও জুলাই শহীদ-আহত পরিবারের সাথে ব্যতিক্রমী ইফতার করেছে শেকৃবি’র বৃহত্তর বগুড়া সমিতি

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যার প্রধান অভিযুক্তের সঙ্গে দেখা করতে কনস্যুলার এক্সেস চেয়েছে বাংলাদেশ

    দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

    সাবেক পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বিরুদ্ধে দেওয়া বরখাস্তের আদেশ প্রত্যাহার করেছে সরকার।

    পরিবারের নারী প্রধানের নামে ‘ফ্যামিলি কার্ড’ প্রদানের যুগান্তকারী কর্মসূচী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী:অর্থ মন্ত্রী আমির খুসরু


    • শনিবার, ১৪ মার্চ, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৫৪
      সূর্যোদয়ভোর ৭:০৯
      যোহরদুপুর ১:০৮
      আছরবিকাল ৪:৩২
      মাগরিবসন্ধ্যা ৭:০৭
      এশা রাত ৮:২২
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।