আজ শনিবার | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |২৬শে শাবান, ১৪৪৭ হিজরি | রাত ৪:০৭

শিরোনাম :

কোনো নির্দিষ্ট দেশ কেন্দ্রিক নয়,বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষা করেই আগামী দিনের পররাষ্ট্র নীতি নির্ধারণ করা হবে: আমির খসরু আগামী পাঁচ বছর দেশের কল্যাণের দায়িত্ব জনগণ বিএনপি ও দলের নেতা তারেক রহমানের ওপর অর্পণ করেছে: নজরুল ইসলাম খান নিরঙ্কুশ জয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মহাসচিব মির্জা ফখরুল বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসহিব রুহুল কবির রিজভী আহম্মেদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হতে পারে ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচনের দাবি আমিনুল হকের বাংলাদেশের মানুষ সবসময় রাজনৈতিক সংকটে সঠিক সিদ্ধান্ত নিয়েছে : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধ্বস বিজয় পেয়েছে বিএনপি ইসির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) বিএনপির বিজয় নিশ্চিত জেনেই জামায়াত অনৈতিক প্রভাব বিস্তার করছে:বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন

দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতুর মাধ্যমে সড়ক যোগাযোগ স্থাপন হচ্ছে মুন্সীগঞ্জ ও চাঁদপুরের

চাঁদপুর-লক্ষ্মীপুর অঞ্চলের মৎস্য ও কৃষিজ পণ্যগুলো দ্রুত রাজধানীতে পৌঁছানো সম্ভব হবে, যা প্রান্তিক চাষি ও ব্যবসায়ীদের জীবনযাত্রার মান উন্নয়ন করবে।

প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৫ ১২:১৪ অপরাহ্ণ

দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতুর মাধ্যমে সড়ক যোগাযোগ স্থাপন হচ্ছে মুন্সীগঞ্জ ও চাঁদপুরের। ২০২৬ সালে শুরু হচ্ছে মেঘনা-ধনাগোদা নদীর ওপর এই সেতুর নির্মাণকাজ। মুন্সীগঞ্জের গজারিয়া থেকে চাঁদপুরের মতলব উত্তর পর্যন্ত ১.৮৫ কিলোমিটার দীর্ঘ এবং চার লেন বিশিষ্ট ক্যাবল স্টেইড এই সেতুর স্প্যানের দৈর্ঘ্য বাংলাদেশে অন্যতম বৃহৎ হবে। এতে আঞ্চলিক অর্থনৈতিক যোগাযোগ আরও সহজ হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নের ফলে চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলা এবং নোয়াখালী ও ভোলা জেলার অংশ বিশেষের সঙ্গে রাজধানী ঢাকার সড়ক যোগাযোগ ও যাতায়াতের দূরত্ব, সময় ও ব্যয় হ্রাস পাবে। একই সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর যানবাহনের চাপ কমবে।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছেন, সমপ্রতি প্রকল্পটির বিস্তারিত ডিজাইন চূড়ান্ত করা হয়েছে, ভূমি অধিগ্রহণ চলছে। মতলব উত্তর অংশের বিদ্যমান সড়কের প্রয়োজনীয় সমপ্রসারণের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলীদের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

মুন্সীগঞ্জ-চাঁদপুরের ঝুলন্ত সেতু দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু। নদীর মূল প্রবাহ গতিশীল রাখার লক্ষ্যে নদীতে কোনো পিলার স্থাপন না করার জন্য সেতুর স্প্যান ৪০০ মিটার রাখা হয়েছে এতে। যা দেশে সর্বোচ্চ। এরফলে নদীতে কোনো পলি জমবে না। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, এই সেতু চালু হলে প্রথম বছরে দৈনিক ১৯,৮৩৫টি যানবাহন পারাপার করবে এবং জিডিপি বছরে ০.৭৩৮% বৃদ্ধিতে সহায়তা করবে। চাঁদপুরের মতলব উত্তর ও হাইমচর উপজেলায় অনুমোদিত দুইটি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে পণ্য পরিবহন সহজতর করার মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদান রাখবে বলে মনে করছে প্রকল্প সংশ্লিষ্টরা। ঢাকার কাছাকাছি হওয়ায় চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় উপ-শহর গড়ে উঠবে। এতে আবাসনসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে রাজধানী ঢাকার উপর নির্ভরতা হ্রাস পাবে।

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, সরকারের অন্যতম লক্ষ্য বৈষম্যহীন, ব্যয়-সাশ্রয়ী কানেক্টিভিটি গড়ে তোলা। এ উদ্যোগের অংশ হিসেবেই এই সেতুটি নির্মাণ। এটি শুধু একটি সেতু নয়, এটি চাঁদপুরের অর্থনৈতিক প্রবেশদ্বার। বর্তমানে সড়কপথে ঢাকার সাথে এই অঞ্চলের যে দীর্ঘ এবং সময়-সাপেক্ষ যোগাযোগ ব্যবস্থা, এই সেতুর মাধ্যমে তা হ্রাস পাবে এবং বিকল্প যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হবে। বিশেষ করে, চাঁদপুর-লক্ষ্মীপুর অঞ্চলের মৎস্য ও কৃষিজ পণ্যগুলো দ্রুত রাজধানীতে পৌঁছানো সম্ভব হবে, যা প্রান্তিক চাষি ও ব্যবসায়ীদের জীবনযাত্রার মান উন্নয়ন করবে। তিনি আরও বলেন, সেতুটি নির্মিত হলে এটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর চাপ কমাবে এবং এই অঞ্চলকে সরাসরি জাতীয় অর্থনীতির মূল স্রোতে নিয়ে আসবে। জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই প্রকল্পের জন্য বিশ্বমানের প্রকৌশল ও পরিবেশবান্ধব নকশা অনুসরণ করা হয়েছে।সূত্র: মানবজমিন

এক্সক্লুসিভ চাঁদপুর জাতীয় প্রধান খবর

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    কোনো নির্দিষ্ট দেশ কেন্দ্রিক নয়,বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষা করেই আগামী দিনের পররাষ্ট্র নীতি নির্ধারণ করা হবে: আমির খসরু

    আগামী পাঁচ বছর দেশের কল্যাণের দায়িত্ব জনগণ বিএনপি ও দলের নেতা তারেক রহমানের ওপর অর্পণ করেছে: নজরুল ইসলাম খান

    নিরঙ্কুশ জয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মহাসচিব মির্জা ফখরুল

    ঢাকা জেলায় সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত ঢাকা-১৯ আসন বিএনপির ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু

    টাংগাইল -৮আসনে আযম খান বিজয়ী

    বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসহিব রুহুল কবির রিজভী আহম্মেদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হতে পারে

    ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচনের দাবি আমিনুল হকের

    বিএনপির প্রতি জনগণের যে অসাধারণ ভালোবাসা রয়েছে, তারই বহিঃপ্রকাশ এই নির্বাচন: মুখপাত্র ড. মাহদী আমিন

    এই আসনে তাদের এত ভোট নেই, তারা ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছে:মির্জা আব্বাস

    বাংলাদেশের মানুষ সবসময় রাজনৈতিক সংকটে সঠিক সিদ্ধান্ত নিয়েছে : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান

    ঢাকার ২০টি আসনের মধ্যে ১৩টি আসনে বিএনপি ও ৭টি আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীর জয়,একটি আসনে এনসিপি

    বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধ্বস বিজয় পেয়েছে বিএনপি

    ইসির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)

    বিএনপির বিজয় নিশ্চিত জেনেই জামায়াত অনৈতিক প্রভাব বিস্তার করছে:বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন

    ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির এর পর এবার টাকা সহ ধরা কুমিল্লার মুরাদনগর’র জামাত নেতা হাবিবুর রহমান হেলালী

    ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক প্রায় অর্ধকোটি টাকাসহ

    স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন

    গাজীপুরের ৯৩৫টি ভোট কেন্দ্রে দায়িত্বে থাকবে সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী

    নির্বাচনের পরিবেশ শান্তিময় করে তুলতে যা যা করার দরকার উত্তরা আর্মি ক্যাম্প তার সব টুকুই করবে:মেজর ইফতেখার হাসান

    প্রেসক্লাব থেকে দৈনিক দিনকালের সাংবাদিক মামুদের মরদেহ উদ্ধার

    উত্তরা এলাকায় সেনাবাহিনীর যৌথ তল্লাশী চৌকি: ম্যাগাজিন ও এ্যামোসহ ০১ টি বিদেশী পিস্তল উদ্ধার এবং ভূয়া র‍্যাব সদস্য আটক

    ভোট নষ্ট করবেন না, ধানের শীষকে জয়যুক্ত করুন : শেষ  প্রচারণায় আমিনুল হক

    সোমবার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে যে কথা বলছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ( ভিডিও সহ )

    সাড়ে ৮২ ঘণ্টার জন্য যেকোনো ব্যক্তির নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ:নির্বাচন কমিশন (ইসি)

    চব্বিশের গণঅভ্যুত্থান–শহীদ আশরাফুলের পরিবারের পাশে তারেক রহমান

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান

    জাতিসংঘের অধীনে হাদি হত্যার তদন্তের দাবিতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থানরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ

    ভাষানটেক বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে তারেক রহমান

    টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে জামায়াতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি আমিনুল হকের


    • শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৬:১৭ পূর্বাহ্ণ
      সূর্যোদয়ভোর ৭:৩৩ পূর্বাহ্ণ
      যোহরদুপুর ১:১৩ অপরাহ্ণ
      আছরবিকাল ৪:২৭ অপরাহ্ণ
      মাগরিবসন্ধ্যা ৬:৫৩ অপরাহ্ণ
      এশা রাত ৮:০৯ অপরাহ্ণ
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।