আজ রবিবার | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |২৬শে রমজান, ১৪৪৭ হিজরি | রাত ১২:১৪

শিরোনাম :

শুধু বগুড়া নয় দেশের প্রত্যেকটি জেলার উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সব পরিকল্পনা করে রেখেছেন:আতিকুর রহমান রুমন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোকে মা, শিশু ও নবজাতকদের স্বাস্থ্যসেবার মূল কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে : জুবাইদা রহমান মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন করেন সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন পবিত্র কোরান তেলোয়াত এর মধ্যে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে ‘আজ থেকে স্পিকার আর কোনো দলের নন, তিনি পুরো সংসদের অভিভাবক : প্রথম অধিবেশনে শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৯৭১ সালের ঐতিহাসিক মুক্তিযুদ্ধ ছিল মূলত গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে (বীর বিক্রম) সভাপতি করে সংসদের বিশেষ স্থায়ী কমিটি গঠন

আমলার পাঠক সমাদর লাইব্রেরীতে বর্ষসেরা পাঠক সম্মাননা

প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৫ ৬:১৫ অপরাহ্ণ

কুষ্টিয়া : বই পড়া মানুষকে কেবল জ্ঞানী করে না, করে সংবেদনশীল, যুক্তিবান এবং মানবিকও। সেই মানবিকতার জয়গানই শোনা গেল সোমবার (১০ নভেম্বর) কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলায়। এদিন পাঠক সমাদর লাইব্রেরীর আয়োজনে অনুষ্ঠিত হলো “বর্ষসেরা পাঠক সম্মাননা ২০২৫”।

সকাল ১১টায় লাইব্রেরী প্রাঙ্গণে অনুষ্ঠিত আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) মো. রিগান আলী, জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিগার সুলতানা (মায়া), আমলা সরকারি ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. ওয়াসিম আকরাম, এবং সাংবাদিক ও ফিচার লেখক হোসাইন মোহাম্মদ সাগর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঠক সমাদর লাইব্রেরীর প্রতিষ্ঠাতা ইয়াসির আরাফাত।

জ্ঞানের আলোয় তরুণ মুখ হিসেবে লাইব্রেরীর বর্ষসেরা পাঠক নির্বাচিত হয়েছেন জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল মাওয়া। তার হাতে তুলে দেওয়া হয় প্রথম পুরস্কার হিসেবে একটি বুকশেলফ। দ্বিতীয় পুরস্কার পান কুষ্টিয়া আদর্শ কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ইমরান মোস্তাক, তিনি পান ১৫০০ টাকার সমমূল্যের বই। তৃতীয় পুরস্কার অর্জন করেন জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ইশরাত জাহান আফিয়া, যিনি পান ১০০০ টাকার সমমূল্যের বই।

পুরস্কারপ্রাপ্ত তিন তরুণ পাঠকই জানান, বই তাদের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। জান্নাতুল মাওয়া বলেন, “আমার জীবনের সবচেয়ে আনন্দের সময় বই পড়ার সময়। বই আমাকে একা থাকতে শেখায় না, বরং পৃথিবীটাকে জানার সঙ্গী করে তোলে।”

এই আয়োজনে বইপ্রীতির জয়গান শোনা যায় অতিথিদের কণ্ঠেও। অতিথিরা সবাই বই পড়ার গুরুত্ব নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। মো. রিগান আলী বলেন, “এই প্রজন্ম যত বেশি বই পড়বে, তত কম অন্ধকারে ডুবে যাবে। বই হচ্ছে চিন্তার মুক্তির চাবিকাঠি।”
নিগার সুলতানা (মায়া) বলেন, “বইয়ের প্রেমে পড়া মানে নিজের সঙ্গে আলাপ করা শেখা। আজকের এই লাইব্রেরি এমনই এক আলো ছড়াচ্ছে।”

প্রভাষক ওয়াসিম আকরাম বলেন, “যে জাতি পড়তে জানে, সেই জাতিই ভাবতে পারে। পাঠাভ্যাসই শিক্ষার প্রাণ।”

সাংবাদিক হোসাইন মোহাম্মদ সাগর বলেন, “লাইব্রেরির এই আয়োজন কেবল পুরস্কার নয়, এটি এক ধরনের সামাজিক আন্দোলন। পাঠের সংস্কৃতি ফিরিয়ে আনতে হলে এমন উদ্যোগ গ্রাম থেকে শহর পর্যন্ত ছড়িয়ে দিতে হবে। আর বই মানুষকে স্বপ্ন দেখতে এবং বড় হতে শেখায়। তাই আমাদের প্রিয় বন্ধু হিসেবে বইকেই বেছে নেওয়া উচিত।”

পাঠক সমাদর লাইব্রেরীর প্রতিষ্ঠাতা ইয়াসির আরাফাত বলেন, “আমরা চাই, আমলার প্রতিটি শিশুর হাতে বই পৌঁছে যাক। সবাই অন্তত মাসে একটি বই পড়ুক, এটাই আমাদের স্বপ্ন।” তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, “একদিন বইপ্রেমই হবে আমাদের সমাজের নতুন পরিচয়।”

এই অনুপ্রেরণামূলক আয়োজনকে সফল করতে সহযোগিতা করে স্বপ্নধারা, প্রবাসী রেস্তোরা, এবং জব কেয়ার কুষ্টিয়া। এসময় লাইব্রেরীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসএম আকাশ, রেদুইন রহমান, এবং মো. মাহফুজুর রহমানসহ স্থানীয় পাঠপ্রেমীরা। আয়োজন শেষে সবাই মিলে বই নিয়ে আলাপ, পাঠ স্মৃতি ভাগাভাগি এবং ভবিষ্যতের পাঠচর্চা পরিকল্পনা করেন।(আমলা অফিস )

খুলনা

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    শুধু বগুড়া নয় দেশের প্রত্যেকটি জেলার উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সব পরিকল্পনা করে রেখেছেন:আতিকুর রহমান রুমন

    উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোকে মা, শিশু ও নবজাতকদের স্বাস্থ্যসেবার মূল কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে : জুবাইদা রহমান

    চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা

    ইউজিসির নীতিমালায় নিয়োগ প্রক্রিয়ায় তিন ধাপ পেরিয়ে শিক্ষক নিয়োগ: শেকৃবি

    প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকার ও ইলেকট্রনিক্স ডিভাইসহ ১ জনকে আটক করেছে শাহজালাল এয়ারপোর্ট আর্মড পুলিশ

    মার্কিন হামলায় আগুনে জ্বলছে ইরানের খার্গ দ্বীপ ‘অরফান পার্ল’:দ্বীপটি দখলের বিবেচনায় যুক্তরাষ্ট্র

    ইরান যুদ্ধে অংশ নিতে ২,৫০০ জন মার্কিন স্থলসেনা ইতিমধ্যে যাত্রা শুরু করেছে

    মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন করেন

    সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন

    লালমনিরহাটে ত্রাণমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

    রাজধানীর কূর্মিটোলা ক্যাম্প এলাকায় বিশুদ্ধ পানির কল উদ্বোধন করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক

    এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    পবিত্র কোরান তেলোয়াত এর মধ্যে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে

    ‘আজ থেকে স্পিকার আর কোনো দলের নন, তিনি পুরো সংসদের অভিভাবক : প্রথম অধিবেশনে শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান

    ১৯৭১ সালের ঐতিহাসিক মুক্তিযুদ্ধ ছিল মূলত গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন

    মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে (বীর বিক্রম) সভাপতি করে সংসদের বিশেষ স্থায়ী কমিটি গঠন

    পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির-এর সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন সৌজন্য সাক্ষাৎ

    সরকারের দুটি মন্ত্রণালয়ের দপ্তর বণ্টন- মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

    মন্ত্রীত্ব পেলেন টাঙ্গাইলের আহমেদ আযম খান:এলাকায় আনন্দ মিছিল

    মরনব্যাধী বোনম্যারো ক্যান্সার আক্রান্ত সুমনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান

    ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সারাদেশে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামীকাল যে সংসদ অধিবেশন শুরু হবে, সেটি হবে জনগণের সংসদ:চিফ হুইপ

    মিথ্যা-গায়েবি মামলা করার সংস্কৃতি আমরা কমিয়ে এনেছি:আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

    ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    তরুণ প্রজন্মের চিন্তা-ভাবনা ও শক্তিকে কাজে লাগিয়ে একটি শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    শহীদ জিয়ার রুহের মাগফেরাত কামনায় রংপুর অঞ্চলের কৃষিবিদদের ইফতার ও দোয়া মাহফিল

    ভোটারদের হাতের আঙ্গুলের কালি এখনো শুকায়নি, ক্ষমতা গ্রহণের মাত্র ২১ দিনের মধ্যেই বাস্তবায়ন শুরু হলো বিএনপি’র

    আমরা সংবিধান মেনে চলছি এবং সামনেও সংবিধান মেনে চলার আশা রাখি-স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ


    • শনিবার, ১৪ মার্চ, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৫৪
      সূর্যোদয়ভোর ৭:০৯
      যোহরদুপুর ১:০৮
      আছরবিকাল ৪:৩২
      মাগরিবসন্ধ্যা ৭:০৭
      এশা রাত ৮:২২
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।