আজ শনিবার | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |২৬শে শাবান, ১৪৪৭ হিজরি | সকাল ৬:৫৭

শিরোনাম :

কোনো নির্দিষ্ট দেশ কেন্দ্রিক নয়,বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষা করেই আগামী দিনের পররাষ্ট্র নীতি নির্ধারণ করা হবে: আমির খসরু আগামী পাঁচ বছর দেশের কল্যাণের দায়িত্ব জনগণ বিএনপি ও দলের নেতা তারেক রহমানের ওপর অর্পণ করেছে: নজরুল ইসলাম খান নিরঙ্কুশ জয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মহাসচিব মির্জা ফখরুল বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসহিব রুহুল কবির রিজভী আহম্মেদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হতে পারে ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচনের দাবি আমিনুল হকের বাংলাদেশের মানুষ সবসময় রাজনৈতিক সংকটে সঠিক সিদ্ধান্ত নিয়েছে : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধ্বস বিজয় পেয়েছে বিএনপি ইসির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) বিএনপির বিজয় নিশ্চিত জেনেই জামায়াত অনৈতিক প্রভাব বিস্তার করছে:বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন

যারা নির্বাচনে হেরে যাওয়ার ভয় পাচ্ছেন, তারাই এখন নির্বাচন পেছানোর নানা পাঁয়তারা করছেন : ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৫ ৬:৪৪ অপরাহ্ণ

সোমবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে রুহিয়া থানাবাসীর সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁও, ১০ নভেম্বর, ২০২৫ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা নির্বাচনে হেরে যাওয়ার ভয় পাচ্ছেন, তারাই এখন নির্বাচন পেছানোর নানা পাঁয়তারা করছেন।

তিনি বলেন, ‘গণভোট, সনদ বা পিআর— এসব আমরা যেমন বুঝি না, জনগণও বোঝে না। জনগণ শুধু বোঝে নির্বাচন। এই নির্বাচনই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, গত ১৬ বছর ধরে এ দেশে কোনো প্রকৃত নির্বাচন হয়নি, জনগণের ভোটে নির্বাচিত কোনো সংসদও হয়নি। এই নির্বাচনের মাধ্যমেই দেশকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব।’

আজ সোমবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে রুহিয়া থানাবাসীর সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, রুহিয়াবাসী সব সময়ই ধানের শীষের পাশে থেকেছে। বিএনপি সরকার গঠন করতে পারলে রুহিয়াসহ ঠাকুরগাঁও অঞ্চলের রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘রুহিয়া থানাকে উপজেলায় উন্নীত করা এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। বিএনপি সরকার গঠন করলে রুহিয়াকে অগ্রাধিকার ভিত্তিতে উপজেলায় উন্নীত করা হবে।’

নিজ জীবনের সম্ভাব্য শেষ নির্বাচন উল্লেখ করে রুহিয়াবাসীর প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এ দেশের মালিক জনগণ। জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি সব সময় সংগ্রাম করেছে এবং ভবিষ্যতেও সেই সংগ্রাম অব্যাহত থাকবে।’

বিএনপি মহাসচিব আরো বলেন, দেশের বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে।

তিনি আরো জানান, অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপি ‘সমন্বিত উন্নয়ন প্রকল্প’ নামে অবহেলিত ও পিছিয়ে পড়া রংপুর অঞ্চলের জন্য ৩৫০ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করেছে। এই প্রকল্পের আওতায় ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় পর্যন্ত রাস্তাঘাটসহ জরুরি উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। বিএনপি সরকার গঠন করলে এই উন্নয়ন আরো সম্প্রসারিত হবে বলেও উল্লেখ করেন তিনি।

সভায় রুহিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ স্থানীয় নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।(বাসস)

প্রধান খবর রাজনীতি রাজশাহী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    কোনো নির্দিষ্ট দেশ কেন্দ্রিক নয়,বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষা করেই আগামী দিনের পররাষ্ট্র নীতি নির্ধারণ করা হবে: আমির খসরু

    আগামী পাঁচ বছর দেশের কল্যাণের দায়িত্ব জনগণ বিএনপি ও দলের নেতা তারেক রহমানের ওপর অর্পণ করেছে: নজরুল ইসলাম খান

    নিরঙ্কুশ জয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মহাসচিব মির্জা ফখরুল

    ঢাকা জেলায় সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত ঢাকা-১৯ আসন বিএনপির ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু

    টাংগাইল -৮আসনে আযম খান বিজয়ী

    বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসহিব রুহুল কবির রিজভী আহম্মেদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হতে পারে

    ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচনের দাবি আমিনুল হকের

    বিএনপির প্রতি জনগণের যে অসাধারণ ভালোবাসা রয়েছে, তারই বহিঃপ্রকাশ এই নির্বাচন: মুখপাত্র ড. মাহদী আমিন

    এই আসনে তাদের এত ভোট নেই, তারা ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছে:মির্জা আব্বাস

    বাংলাদেশের মানুষ সবসময় রাজনৈতিক সংকটে সঠিক সিদ্ধান্ত নিয়েছে : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান

    ঢাকার ২০টি আসনের মধ্যে ১৩টি আসনে বিএনপি ও ৭টি আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীর জয়,একটি আসনে এনসিপি

    বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধ্বস বিজয় পেয়েছে বিএনপি

    ইসির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)

    বিএনপির বিজয় নিশ্চিত জেনেই জামায়াত অনৈতিক প্রভাব বিস্তার করছে:বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন

    ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির এর পর এবার টাকা সহ ধরা কুমিল্লার মুরাদনগর’র জামাত নেতা হাবিবুর রহমান হেলালী

    ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক প্রায় অর্ধকোটি টাকাসহ

    স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন

    গাজীপুরের ৯৩৫টি ভোট কেন্দ্রে দায়িত্বে থাকবে সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী

    নির্বাচনের পরিবেশ শান্তিময় করে তুলতে যা যা করার দরকার উত্তরা আর্মি ক্যাম্প তার সব টুকুই করবে:মেজর ইফতেখার হাসান

    প্রেসক্লাব থেকে দৈনিক দিনকালের সাংবাদিক মামুদের মরদেহ উদ্ধার

    উত্তরা এলাকায় সেনাবাহিনীর যৌথ তল্লাশী চৌকি: ম্যাগাজিন ও এ্যামোসহ ০১ টি বিদেশী পিস্তল উদ্ধার এবং ভূয়া র‍্যাব সদস্য আটক

    ভোট নষ্ট করবেন না, ধানের শীষকে জয়যুক্ত করুন : শেষ  প্রচারণায় আমিনুল হক

    সোমবার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে যে কথা বলছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ( ভিডিও সহ )

    সাড়ে ৮২ ঘণ্টার জন্য যেকোনো ব্যক্তির নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ:নির্বাচন কমিশন (ইসি)

    চব্বিশের গণঅভ্যুত্থান–শহীদ আশরাফুলের পরিবারের পাশে তারেক রহমান

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান

    জাতিসংঘের অধীনে হাদি হত্যার তদন্তের দাবিতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থানরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ

    ভাষানটেক বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে তারেক রহমান

    টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে জামায়াতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি আমিনুল হকের


    • শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৬:১৬ পূর্বাহ্ণ
      সূর্যোদয়ভোর ৭:৩২ পূর্বাহ্ণ
      যোহরদুপুর ১:১৩ অপরাহ্ণ
      আছরবিকাল ৪:২৮ অপরাহ্ণ
      মাগরিবসন্ধ্যা ৬:৫৩ অপরাহ্ণ
      এশা রাত ৮:০৯ অপরাহ্ণ
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।