আজ মঙ্গলবার | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি | বিকাল ৪:৪৭

মাহাবুব আলম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামীলীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন,উপজেলার ধর্মগড় ইউনিয়নের ৯ নংওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক খলিলুর রহমান (৫০) একই ইউনিয়নের আওয়ামীলীগ কর্মী জিয়াউর রহমান (৪০)। এছাড়াও বাচোর ইউনিয়নের রাজোর গ্রামের মৃত বজির উদ্দিনের ছেলে আওয়ামীলীগ নেতা হামিদুর রহমান (৬০) এবং তাঁর ছেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নেতা সারোয়ার লিয়ন (৩২) কে সন্ত্রাস ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে জামায়াতে ইসলামী’র উপজেলা সেক্রেটারী রজব আলী অভিযোগ করে বলেন, আ’লীগের নামে ওসি আমাদের দলীয় নেতা কর্মিদের গ্রেফতার করেছে। ভরনিয়া সম্পদবাড়ী এলাকার এনামুল হকের পুত্র নেনারুল আমাদের দলীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহযোগী সদস্য অথচ ওসি তাকে আ’লীগ দেখিয়ে গ্রেফতার করেছে। অপরদিকে পীরগঞ্জ যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠু রাজোর গ্রামের মৃত বজির উদ্দিনের ছেলে হামিদুর রহমান কে ছেড়ে দিতে অনুরোধ করেন। ওসি তার কথায় কোন কর্ণপাত না করলে ওসিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেন হামিদুর তোমার বাবা কোথায় আওয়ামীলীগ করেছে তুমি দেখাও।এসময় ওসি সহ পুলিশের সকল কর্মকর্তারা অবাক হয়ে তাকিয়ে ছিলেন।
এব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক বলেন, “গ্রেপ্তার হওয়া সবাই স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় কর্মী। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। এ মামলার প্রেক্ষিতেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৩৬ |
| সূর্যোদয় | ভোর ৬:৫২ |
| যোহর | দুপুর ১:০৩ |
| আছর | বিকাল ৪:৩০ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১৪ |
| এশা | রাত ৮:৩০ |