আজ সোমবার | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ |৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১০:৩২

শিরোনাম :

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে আইএলও-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ ‘দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির পায়তারা চলছে, সতর্ক থাকুন :দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৌশলীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি: স্থানীয় সরকার মন্ত্রী পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ৮ বছরের শিশু রামিসার বড় বোনের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়”— ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন সৌদিতে প্রথমদিন কর্মব্যস্ত সময় পার করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ:হজ টিমের সদস্যদের প্রতি কঠোর হুশিয়ারি তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সংক্ষিপ্ততম সময়ের মধ্যে রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে ভাষণ দেন:প্রধানমন্ত্রী তারেক রহমান

পৃথক তিন মামলায় শেখ হাসিনার সাত বছর করে ২১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত

তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ২২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ

প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৫ ৬:০৭ অপরাহ্ণ

ঢাকা : ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পৃথক তিনটি মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ২২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

এর মধ্যে পৃথক তিন মামলায় শেখ হাসিনার সাত বছর করে ২১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়া এই তিন মামলায় তার এক লাখ টাকা করে তিন লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো ১৮ মাসের কারাভোগ করতে হবে।

শেখ হাসিনার ছেলে ও সাবেক আইসিটি উপদেষ্টা সাজীব ওয়াজেদ জয়কে এক মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো ৬ মাসের কারাভোগ করতে হবে।

শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের এক মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো ৬ মাসের কারাভোগ করতে হবে।

আজ (বৃহস্পতিবার) বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

এছাড়া সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিনের পৃথক দুই মামলায় ছয় বছর করে ১২ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে দুই লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো ১২ মাসের কারাভোগ করতে হবে।

সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের পৃথক তিন মামলায় ৬ বছর করে ১৮ বছরের কারাদণ্ড ও এক লাখ করে তিন লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত।

অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো ১৮ মাসের কারাভোগ করতে হবে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. শহীদ উল্লা খন্দকারের পৃথক তিন মামলায় ৬ বছর করে ১৮ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা করে তিন লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো ১৮ মাসের কারাভোগ করতে হবে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিনের পৃথক তিন মামলায় ৬ বছর করে ১৮ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা করে তিন লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো ১৮ মাসের কারাভোগ করতে হবে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদারের পৃথক তিন মামলায় ১ বছর করে তিন বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো তিন মাসের কারাভোগ করতে হবে।

রাজউক-এর সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞার পৃথক তিন মামলায় ৫ বছর করে ১৫ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো ৯ মাসের কারাভোগ করতে হবে।

রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ নাসির উদ্দীনের পৃথক তিন মামলায় তিন বছর করে ৯ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো ৬ মাসের কারাভোগ করতে হবে।

রাজউক-এর সাবেক সদস্য মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.) এর পৃথক তিন মামলায় তিন বছর করে ৯ বছরের কারাদণ্ড ও ২০ হাজার করে ৬০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো ৬ মাসের কারাভোগ করতে হবে।

রাজউক-এর সাবেক সদস্য কবির আল আসাদের এক মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো দুই মাসের কারাভোগ করতে হবে।

রাজউক-এর সাবেক সদস্য তন্ময় দাসের পৃথক দুই মামলায় তিন বছর করে ৬ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো চার মাসের কারাভোগ করতে হবে।

রাজউক-এর সাবেক সদস্য মো. নুরুল ইসলামের পৃথক দুই মামলায় তিন বছর করে ৬ বছরের কারাদণ্ড ও ২০ হাজার করে ৪০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো চার মাসের কারাভোগ করতে হবে।

রাজউক-এর সাবেক পরিচালক শেখ শাহিনুল ইসলামের এক মামলায় তিন বছরের কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো দুই মাসের কারাভোগ করতে হবে।

রাজউক-এর সাবেক সহকারী পরিচালক কামরুল ইসলামের এক মামলায় তিন বছরের কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো দুই মাসের কারাভোগ করতে হবে।

রাজউক-এর সাবেক উপ-পরিচালক মো. হাফিজুর রহমানের এক মামলায় এক বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো এক মাসের কারাভোগ করতে হবে।

রাজউক-এর সাবেক উপ-পরিচালক হাবিবুর রহমান সবুজের এক মামলায় এক বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো এক মাসের কারাভোগ করতে হবে।

রাজউক-এর সাবেক উপ-পরিচালক নায়েব আলী শরীফের পৃথক দুই মামলায় এক বছর করে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো দুই মাসের কারাভোগ করতে হবে।

রাজউক-এর সাবেক সহকারী পরিচালক মাজহারুল ইসলামের এক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো এক মাসের কারাভোগ করতে হবে।

রাজউক-এর সাবেক সদস্য খুরশীদ আলমের পৃথক তিন মামলায় এক বছর করে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো তিন মাসের কারাভোগ করতে হবে।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় পৃথক তিন মামলা হতে জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকারকে খালাস দিয়েছেন আদালত।

এর আগে ২৩ নভেম্বরঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে এই তিন মামলায় রায় ঘোষণার জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করেন।

ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত ১৪ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আট জনের বিরুদ্ধে একটি মামলা করেন দুদক-এর উপ-পরিচালক সালাহউদ্দিন।

তদন্ত শেষে গত ১০ মার্চ ১২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক-এর সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। এই মামলায় ২৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।

শেখ হাসিনা ছাড়াও মামলায় অপর আসামিরা হলেন— জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, রাজউক-এর সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, রাজউক-এর সাবেক সদস্য শফি উল হক, খুরশীদ আলম, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), উপ-পরিচালক নায়েব আলী শরীফ, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সচিব কাজী ওয়াছি উদ্দিন, সচিব শহিদ উল্লাহ খন্দকার এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

অপরদিকে, ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ১৪ জানুয়ারি সজীব ওয়াজেদ জয় ও শেখ হাসিনাসহ ১৫ জনের বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি করেন দুদক-এর সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান।

তদন্ত শেষে গত ১০ মার্চ আরো দু’জনসহ মোট ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক এস এম রাশেদুল হাসান। এ মামলায় আদালতে ২৩ জন সাক্ষ্য দিয়েছেন।

শেখ হাসিনা ও জয় ছাড়াও এ মামলায় চার্জশিটভুক্ত অন্য আসামিরা হলেন— জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, সচিব কাজী ওয়াছি উদ্দিন, সচিব শহিদ উল্লাহ খন্দকার, রাজউক-এর সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, পরিচালক কামরুল ইসলাম, উপ-পরিচালক নায়েব আলী শরীফ, সদস্য মো. নুরুল ইসলাম, তদন্তে প্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

এছাড়াও, রাজধানীর পূর্বাচলে ১০ কাঠার প্লট জালিয়াতির ঘটনায় গত ১২ জানুয়ারি দুদক-এর সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদি হয়ে শেখ হাসিনা ও পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে তৃতীয় মামলাটি করেন।

তদন্ত শেষে গত ১০ মার্চ শেখ হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক-এর সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। এই মামলায় আদালতে ২৮ জন সাক্ষ্য দিয়েছেন।

মামলার অপর ১৬ আসামি হলেন— জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজউক-এর সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, রাজউক-এর সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, কবির আল আসাদ, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), মো. নুরুল ইসলাম, পরিচালক শেখ শাহিনুল ইসলাম, উপ-পরিচালক মো. হাফিজুর রহমান ও হাবিবুর রহমান, তদন্ত প্রাপ্তে আসামি সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। , ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস)

আইন/আদালত এক্সক্লুসিভ জাতীয় প্রধান খবর

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে আইএলও-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ

    ‘দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির পায়তারা চলছে, সতর্ক থাকুন :দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রকৌশলীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি: স্থানীয় সরকার মন্ত্রী

    উচ্চশিক্ষার নীতিনির্ধারণে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ ড. আব্দুল্লাহ আল মামুন

    ঈদুল আযহার তৃতীয় দিন বঙ্গ অটিটিতে মুক্তি পাচ্ছে ‘ভয়াল’

    উত্তরা প্রেসক্লাব নির্বাচনের ভোটার তালিকা নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর

    ওয়ান রান – ২৩ মে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক হাফ ম্যারাথন “ওয়ান রান”; অংশ নেবেন এক হাজার দেশি-বিদেশি দৌড়বিদ।

    চট্টগ্রাম হাটহাজারীতে দিনব্যাপী জনসেবামূলক কর্মব্যস্ততায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি

    জামায়াতকে ঘিরে কঠোর বার্তা আমিনুল হকের “বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হলে দৃঢ় হাতে দমন করা হবে”

    আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি” — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

    পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ৮ বছরের শিশু রামিসার বড় বোনের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়”— ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

    তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০০ জনকে গ্রেফতার

    সৌদিতে প্রথমদিন কর্মব্যস্ত সময় পার করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ:হজ টিমের সদস্যদের প্রতি কঠোর হুশিয়ারি

    উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    সংক্ষিপ্ততম সময়ের মধ্যে রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

    সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে ভাষণ দেন:প্রধানমন্ত্রী তারেক রহমান

    এই বিএনপি সরকারই পদ্মা ব্যারাজের কাজে হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারাজেও হাত দেবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দেশে একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার নিজের পক্ষ থেকে কোনো একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না

    সরকার যুবসমাজের চাওয়া-পাওয়াকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে — যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক

    পার্বত্যের কৃষকদের বাজারজাতকৃত পণ্যে পরিবহন পারিশ্রমিক যোগ করে পণ্য মূল্য নির্ধারণ করুন: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি

    জনপ্রিয় চেয়ারম্যানের বিরুদ্ধে মব সৃষ্টি করে ইউপি তালাবদ্ধ করে ক্ষমতাচ্যুতের ভয়া’বহ অভিযোগ!

    তুরাগে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

    বিসিবি’র কাউন্সিলর হলেন লালমনিরহাটের ক্রীড়া সংগঠক মাহফুজ এভিন

    ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সখিপুর থানা প্রতিষ্ঠা করেছিলেন-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    ব্রাহ্মণবাড়িয়ার সৌদি প্রবাসীর মরদেহ আট টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন স্থানে ফেলে রাখার ঘটনায় চাঞ্চল্যকর ও লোমহর্ষক তথ্য প্রকাশ করেছে র‍্যাব

    বিশ্ব খ্যাত পপতারকা শাকিরাকে ৬ কোটি ৪০ লাখ ডলার ফেরতের নির্দেশ দিয়েছে স্প্যানিশ আদালত

    আগের দিনের হিসাব টানলে হবে না, উন্নয়ন করতে হবে সবাইকে একসাথে; প্রধানমন্ত্রীর স্প্রিট ও স্পিড বজায় রেখে কাজ করতে হবে”


    • সোমবার, ২৫ মে, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৪৮
      সূর্যোদয়ভোর ৬:১৩
      যোহরদুপুর ১২:৫৫
      আছরবিকাল ৪:১৬
      মাগরিবসন্ধ্যা ৭:৩৮
      এশা রাত ৯:০৩
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।