
নিজস্ব প্রতিবেদক : মাদক ও কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে রাজধানীর উত্তরার দক্ষিণখান আজমপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেলে উত্তরার দক্ষিণখানের মুন্সি মার্কেট এলাকার ঝিলপাড়ে ৫০ নম্বর ওয়ার্ড বিএনপি ও স্থানীয় জনগণের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য আব্দুস সালাম সরকার। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক মো. হেলাল তালুকদার, উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক মো. শাহ আলম ও দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন।
এ ছাড়া সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ শাহ জালালের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সালাহ উদ্দিন খান (লিটন)।
সভায় বক্তারা বলেন, এলাকায় মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তারা।
বিশেষ করে মুক্তিযুদ্ধা রোড , ফরিদমার্কেট ,মুন্সীমার্কেট , জামতলা, হাওয়াই রোড শিহাব রোড ,রেল লাইনের পূর্বসাইড এসব এলাকায় ব্যাপক কিশোরগাঙ এর উৎপাতে অতিষ্ট এলাকার সাধারণ মানুষ । কয়দিন পর পরেই নিজেদের মধ্যে সংঘাত , সৃষ্টি করে । এরা ইয়াবা সহ নানা মাদক ব্যবসায় সরা সরি জড়িত ।হাত বাড়ালেই মাদক পাওয়া যায় এমন অভিযোগ রয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে ।
এদের অনেকের সাথে নানা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে রয়েছে নিবিড় সম্পর্ক এসব অভিযোগ করেছেন নাম না প্রকাশে এলাকার অনেকেই।
যদি আইনশৃঙ্খলা বাহিনী নিজ উদ্যোগে ব্যবস্থা গ্রহণে তৎপর হয় তা হলে মাদক নির্মূল এবং কিশোরগাঙ নির্মূল সহজ হবে বলে মনে করছেন সুধী জনেরা ।
রবিবার, ১ নভেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৪৭ |
| সূর্যোদয় | ভোর ৭:০৪ |
| যোহর | দুপুর ১২:৪২ |
| আছর | বিকাল ৩:৫৫ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২০ |
| এশা | রাত ৭:৩৬ |