আজ মঙ্গলবার | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |২২শে শাবান, ১৪৪৭ হিজরি | রাত ১০:২১

কামরুল হাসান বাবলু : সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত ঢাকা – ১৮ আসনের বিশেষ করে দক্ষিণখান , উত্তরখান এবং খিলক্ষেত এলাকার সার্বিক নিরাপত্তা ও নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি নিয়ে যৌথ পেট্রলিং কার্যক্রম শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরা আর্মি ক্যাম্প এর মেজর ইফতেখার হাসান।
আজ উত্তরা ৮ নং সেক্টর এবং দক্ষিণখান এলাকার পরিদর্শন শেষে মেজর ইফতেখার হাসান বলেছেন , বিগত দেড় বছর ধরে সেনাবাহিনী সারা দেশে সার্বিক নিরাপত্তা বিধানের লক্ষে কাজ করে আসছে ।
তারেই ধারাবাহিকতায় আমরা অর্থাৎ যৌথবাহিনী আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে জানমাল নিরাপত্তা এবং ভোটার পরিবেশ শান্তিময় করে রাখতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি ।এই নির্বাচনে ভোটাররা যেন নিশ্চিত ভাবে ভোট কেন্দ্রে যেতে পারে এবং ভোট প্রায় করে ফিরতে পারে সেই দিকটাও আমরা গুরুত্ব দিয়ে আমরা কাজ করে যাচ্ছি ।
কোনো ধরণে কোন বিশৃঙ্খলা আমরা বরদাস্ত করবোনা । নিবাচনকে ঘিরে কোথাও কোনো সমস্যা দেখা দিলে আমরা যেন দ্রুত সেখানে পৌঁছে যেতে পারি তার জন্য আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে ।
আমাদের মূল লক্ষ্য হচ্ছে—নির্বাচনী পরিবেশকে জনগণের জন্য নিরাপদ, নাগরিকবান্ধব এবং অংশগ্রহণমূলক করে তোলা, যাতে ভোটাররা কোনো ধরনের ভয়ভীতি বা প্রভাবমুক্ত হয়ে তাঁদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারেন এমনটা বলছেন মেজর ইফতেখার ।
মেজর ইফতেখার হাসান আরো বলেছেন , বিশেষ করে ঢাকা শহরে একটি ঝুঁকিপূর্ণ আসনের মধ্যে ঢাকা -১৮ আসন রয়েছে ।আমাদের যেসব ফোর্স রয়েছে তা যথেষ্ট । শেষ কথা হলো কোনো ভাবে কোনো বিশৃঙ্খলা আমরা যেমন বরদাস্ত করবোনা তেমনি ভোটার পরিবেশ শান্তিময় করে তুলতে যা যা করার প্রয়োজন তার সব টুকু আমরা করে যাবো ইনশাআল্লাহ । আমরা এই বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা চাই ।
বাংলাদেশ সেনাবাহিনী অতীতের ন্যায় আগামীতেও পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে রাষ্ট্র ও জনগণের পাশে থাকবে। তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি সফল, গ্রহণযোগ্য ও গণতান্ত্রিক উৎসবে পরিণত হবে—এই প্রত্যাশা করছে উত্তরা আর্মি ক্যাম্প ।
উল্লেখ্য বাংলাদেশ সেনাবাহিনী বিগত দেড় বছর ধরে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার কর্তৃক প্রদত্ত “In Aid to Civil Administration” ক্ষমতার আওতায় দায়িত্ব পালন করে আসছে। এই সময়কালে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১৮ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩৫ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১৩ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:২৬ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৫১ অপরাহ্ণ |
| এশা | রাত ৮:০৭ অপরাহ্ণ |