আজ মঙ্গলবার | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি | ভোর ৫:১৯

কোনো নির্দিষ্ট দেশ কেন্দ্রিক নয়, বরং বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষা করেই আগামী দিনের পররাষ্ট্র নীতি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার রাতে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্র নীতিতে বড় পরিবর্তনের আভাস দিয়ে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ভবিষ্যতে বাংলাদেশের পররাষ্ট্র নীতি কোনো বিশেষ দেশ কেন্দ্রিক হবে না। বরং সব দেশের সাথে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশের নিজস্ব স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।’
এসময় গণতন্ত্রকে টেকসই করতে রাজনৈতিক শিষ্টাচারের ওপর গুরুত্বারোপ করেন তিনি। আমির খসরু বলেন, ‘সংসদের ভেতর এবং বাইরে উভয় ক্ষেত্রেই রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা জরুরি।’ এটি বজায় থাকলে দেশের গণতান্ত্রিক কাঠামো আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেন তিনি।
সোমবার, ৩০ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৩৭ |
| সূর্যোদয় | ভোর ৬:৫৩ |
| যোহর | দুপুর ১:০৩ |
| আছর | বিকাল ৪:৩০ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১৩ |
| এশা | রাত ৮:২৯ |