আজ শুক্রবার | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৭:২৭

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর রামপুরা এলাকায় একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করাসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা একটি মামলার রায় ঘোষণার জন্য ৪ঠা মার্চ দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-১।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ তারিখ ঘোষণা করেন।
এই মামলায় গত ৭ই আগস্ট ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। এর মধ্যে চঞ্চল চন্দ্র সরকার গ্রেপ্তার আছেন। তাকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
পলাতক ৪ আসামি হলেন-ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান ও সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া।
শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৩৩ |
| সূর্যোদয় | ভোর ৬:৪৯ |
| যোহর | দুপুর ১:০২ |
| আছর | বিকাল ৪:২৯ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১৫ |
| এশা | রাত ৮:৩১ |